কলকাতা আন্তর্জাতিক বই মেলায় “ন্যায় প্রতিষ্ঠায় আল-কুরআন” শীর্ষক আলোচনাচক্র
বিশেষ প্রতিনিধি : কলকাতায় আন্তর্জাতিক বইমেলায় বাংলা ইসলামী প্রকাশনী ট্রাস্টের উদ্যোগে এস.বি. আই অডিটোরিয়ামে “The Role of Quran in Establishing Justice” অর্থাৎ”ন্যায় প্রতিষ্ঠায় আল-কুরআন” শিরোনামে একটি আলোচনাচক্র অনুষ্ঠিত হয়েছে।

এই আলোচনাচক্রে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বিশিষ্ট লেখক ও রাজ্য জামাআতের এইচ.আর. ডি বিভাগের সম্পাদক নাসিম আলি সাহেব, বিশিষ্ট কবি ও সাহিত্যিক প্রসূন ভৌমিক মহাশয়, জামাআতের রাজ্য ইসলামী সমাজ বিভাগের সম্পাদক মাওলানা মুফতি তাহেরুল হক সাহেব, এস. আই.ওর রাজ্য সম্পাদক সাহাবুদ্দিন মন্ডল সাহেব প্রমুখ।


আলোচনায় বক্তারা উল্লেখ করেন সাম্য, ন্যায় ও সুবিচারপূর্ণ দেশ ও সমাজ গঠন কুরআনের নির্দেশনার মাধ্যমেই সম্ভব।

সুস্থ সমাজ ও সমাজ সচেতন নাগরিক তৈরি করতে কুরআনের শিক্ষার প্রসার ঘটাতে সকলকে আহ্বান করেন আলোচকগণ। সমগ্র আলোচনাচক্রটি সুন্দর ভাবে পরিচালনা করেন এস. আই.ওর রাজ্য পাবলিক রিলেশন বিভাগের সম্পাদক ইমরান হোসেন।

এই মহতি আলোচনা সভায় মুসলিম – অমুসলিম নারী ও পুরুষ ভাই বোনদের উপস্থিতি ছিলো।

