জেলা 

TMC: ‘এক লাখ কুড়ি হাজার টাকা না দিলে গাঁজা কেসে জেলে যাবে বাবা’, বাগদায় ঘুষ নেওয়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের বিরুদ্ধে! অভিযোগ অস্বীকার, তদন্তে দল

বাংলার জনরব ডেস্ক : পুলিশ তুলে নিয়ে গেছে স্বামীকে। স্বামীর মুক্তির জন্য স্ত্রী ছুটে গেলেন এলাকার তৃণমূল নেত্রীর কাছে। স্বামীকে পুলিশের হাত থেকে মুক্ত করে দেওয়ার বিনিময়ে এক লক্ষ কুড়ি হাজার টাকা ঘুষ চাইলেন ওই নেত্রী। এক লক্ষ টাকা দেওয়ার পরও স্বামীকে পুলিশের হাত থেকে মুখ মুক্ত করতে পারেনি। আরো ৩০ হাজার টাকা দাবি করেছে ওই নেত্রী বলে অভিযোগ। উল্টোদিকে এক লক্ষ টাকা দেওয়ার পরেও স্বামী আতিয়ার মন্ডলকে ডাকাতি কেস দিয়ে পুলিশ জেলে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা বাগদায়। আর যে নেত্রীর বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে সেই নেত্রীর…

আরও পড়ুন
জেলা 

Mob lynching : ফুচকা বিক্রেতাকে পিটিয়ে খুনের অভিযোগ দুর্গাপুরে, তিন জন গ্রেপ্তার

বাংলার জনরব ডেস্ক : একই পাড়ায় থাকতেন দীর্ঘদিন। কিছুদিন হলো অন্য পাড়ায় গিয়ে বাস করছেন তাই নেহাতই কৌতূহলবশত পুরনো পাড়ায় গিয়ে প্রতিবেশীর খোঁজখবর দিচ্ছিলেন এক ফুচকা বিক্রেতার। আর তাতেই কাল হয়ে দাঁড়ালো ওই ফুচকা বিক্রেতার। একসময়ের পুরনো প্রতিবেশীর সঙ্গে সামান্য বচসা তারপর তা থেকে তর্ক তর্কাতর্কি পরে মারধর এর ফলে এক ফুচকা বিক্রেতাকে অকালে প্রাণ দিতে হলো। ঘটনাটি ঘটেছে আমাদের রাজ্য দুর্গাপুরের শ্রমিক নগর এলাকায়। মঙ্গলবার ভোরে হাসপাতালে ওই ফুচকা বিক্রেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য। তিনজনকে আটক করেছে কোকওভেন থানার পুলিশ। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রামপ্রসাদ…

আরও পড়ুন
জেলা 

Hanskhali Rape Case: হাঁসখালিতে নাবালিকাকে ‘ধর্ষণ করে তৃণমূল নেতার ভাগ্নে, ছেলে ফেঁসে গিয়েছে’ ফাঁস বিস্ফোরক অডিয়ো ক্লিপ

বাংলার জনরব ডেস্ক : নদীয়ার হাঁসখালিতে নাবালিকা ধর্ষণ-কাণ্ডে ফাঁস বিস্ফোরক তথ্য। সে দিন রাত সাড়ে ৮টা নাগাদ তৃণমূল নেতার ভাগ্নে দীপঙ্কর পোদ্দার ধর্ষণ করে। তাঁর সঙ্গে ছিলেন আরও এক ব্যক্তি। ফাঁস হওয়া অডিয়ো ক্লিপে এমনই দাবি করেছেন এক ব্যক্তি। যদিও এই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি বাংলার জনরব। ফোনের কথোপকথনে মনে করা হচ্ছে, ওই গ্রুপ কলে ছিলেন তিন জন। ফোনের কথোপকথনে অংশগ্রহণকারী সকলেই ব্রজগোপালের জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। তাঁদের একজনকে বলতে শোনা গিয়েছে, রাত সাড়ে ৮টা নাগাদ মেয়েটিকে নিয়ে যান দীপঙ্কর। প্রায় এক ঘণ্টা মেয়েটির সঙ্গে ছিলেন তিনি। তাঁর সঙ্গে…

আরও পড়ুন
জেলা 

Magrahat Murder Case: মগরাহাটের জোড়া খুনে অভিযুক্ত জানে আলম মোল্লাকে টালিগঞ্জ থেকে গ্রেপ্তার করলো পুলিশ

বাংলার জনরব ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানা মাগুর পুকুর পোল এলাকায় গতকাল শনিবার যে দুজন খুন হয়েছিল।  সেই খুনে মূল অভিযুক্ত জানে আলম মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার দুপুরে জানে আলম মোল্লা একটি গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাকে কলকাতার টালিগঞ্জ থেকে গ্রেপ্তার করে ডায়মন্ড হারবারের পুলিশ। জানা গেছে,অভিযুক্ত জানে আলম চিট ফান্ডের ব্যবসা-সহ নানা ব্যবসা করতেন। এছাড়া ইমারতি ব্যবসা রয়েছে তাঁর। এলাকায় বিশেষ প্রভাব প্রতিপত্তি এই জানে আলমের। শনিবার মাগুরপুকুর পোল এলাকা থেকে বরুণ চক্রবর্তী (৩৫) এবং মলয় মাখাল (৩১) নামে দুই যুবকের গুলিবিদ্ধ…

আরও পড়ুন
জেলা 

BJP: “আপনাকে জেলের ভাত খাওয়াব, এই আইসি-কে পোশাক খুলে উলঙ্গ করব।”- বাঁকুড়া ছাতনা থানার আইসিকে হুমকি দিলেন বাঁকুড়ার বিজেপি নেতা

বাংলার জনরব ডেস্ক : বাঁকুড়ার ছাতনা থানার আইসি আশিস জৈনকে উলঙ্গ করিয়ে জেলের ভাত খাওয়ানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি-র বাঁকুড়া জেলার প্রাক্তন সহ-সভাপতি জীবন চক্রবর্তীর বিরুদ্ধে। জীবনের এই হুমকির জেরে অস্বস্তিতে বিজেপি। যদিও বাঁকুড়ার বিজেপি-র দাবি, তিনি দলের কোনও পদে নেই।ছাতনা থানার পুলিশ সরকারি কাজে বাধা দেওয়া, বেআইনি জমায়েতের অভিযোগে জীবন-সহ তিন জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ছাতনার দুবরাজপুর মোড়ে একটি পথ অবরোধ কর্মসূচিতে যোগ দেন জীবন। সেখানে ‘বেআইনি’ জমায়েত সরাতে যাওয়া আইসি-র সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। আইসি-র উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনি তৃণমূলের হয়ে দালালি করতে এসেছেন। আমরা বিকেল…

আরও পড়ুন
জেলা 

Anis Khan:‘‘আমার স্বামীকে ইচ্ছাকৃত ভাবে ফাঁসানো হচ্ছে, সিবিআই তদন্ত করলেই সঠিক তথ্য বেরিয়ে আসবে, আসল দোষী করা তাও স্পষ্ট হয়ে যাবে”আনিস হত্যাকাণ্ডে ধৃত হোমগার্ড কাশীনাথ বেরার স্ত্রী এবার সিবিআই চাইলেন! আরো চাপে পড়ে গেল মমতার প্রশাসন

বাংলার জনরব ডেস্ক : ছাত্রনেতা আনিস খুনের ঘটনায় দুই পুলিশকর্মীর গ্রেপ্তারি নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। রাজ্য পুলিশের ডিজিপি মনোজ মালবিয়া আজ বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন আনিস খুনের সঙ্গে যুক্ত থাকার প্রাথমিকভাবে সন্দেহে দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন হলেন হোমগার্ড কাশীনাথ  বেরা অন্যজন হলেন সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্য। ডিজিপির এই ঘোষণার পরপরই হোমগার্ড কাশীনাথ বেরার স্ত্রী রাখি বেরা সাংবাদিকদের কাছে দাবি করেছেন উপরতলাকে বাঁচাতে তার স্বামীকে বলির পাঁঠা করা হচ্ছে। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে সিবিআই দিয়ে তদন্ত করার দাবি করলেন ধৃত কাশীনাথের স্ত্রী। অন্যদিকে গ্রেপ্তারের…

আরও পড়ুন