কলকাতা 

Partha chatterjee & Paresh Chandra Adhikary : শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড় পার্থ – পরেশের বাড়ীতে শুক্রবার সাত সকালে হানা দিল ইডি

বাংলার জনরব ডেস্ক : এসএসসি নিয়োগ মামলায় নয়া মোড়। আজ শুক্রবার সকালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিল ইডি।  নাকতলায় পার্থর বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। প্রায় সাত-আট জন আধিকারিক পার্থর বাড়িতে গিয়েছেন বলে খবর। এই প্রথম এসএসসি মামলায় পার্থর বাড়িতে গেলেন ইডি আধিকারিকরা। এর আগে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। দুর্নীতি মামলায় আর্থিক লেনদেন নিয়ে এই অভিযান বলে ইডি সূত্রে খবর। সূত্রের খবর, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন‌্হার বাড়িতেও অভিযান চালিয়েছে ইডি। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতেও ইডি…

আরও পড়ুন
দেশ 

Sonia Gandhi: ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধীকে আবার তলব ইডির,২১ জুলাই হাজিরার নির্দেশ

বাংলার জনরব ডেস্ক : আগামী একুশে জুলাই ইডি দপ্তরে সোনিয়া গান্ধীকে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ন্যাশনাল হেরাল্ড মামলায় তলব করা হয়েছে। এর আগেও কংগ্রেস সভানেত্রীকে তলব করেছিল ইডি। কিন্তু, শারীরিক অসুস্থতার কারণে তদন্তকারীদের মুখোমুখি হতে পারেননি রাজীব-পত্নী। ন্যাশনাল হেরাল্ড মামলায় গত ২৩ জুন সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। তার আগে ৮ জুন কংগ্রেস সভানেত্রীকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। কিন্তু কোভিড সংক্রমণের কারণে সেই সময় ইডি দফতরে হাজিরা দিতে পারেননি তিনি। পরে হাজিরার তারিখ কয়েক সপ্তাহ পিছনোর অনুরোধ করে ইডি দফতরে চিঠি পাঠান সনিয়া। ইডি-কে পাঠানো…

আরও পড়ুন
কলকাতা 

SSC Case: নিয়মবহির্ভূত শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেন নিয়ে এফআইআর করে তদন্ত শুরু ইডি-র

বাংলার জনরব ডেস্ক : নিয়মবহির্ভূতভাবে শিক্ষক নিয়োগ মামলায় এবার এফআইআর করে তদন্ত শুরু করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শিক্ষক এবং অশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা চলছে কলকাতা হাই কোর্টে। চাকরির বিনিময়ে মোটা অঙ্কের টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এই আর্থিক যোগ খতিয়ে দেখতে এ বার তদন্ত শুরু করলেন ইডি-র আধিকারিকরা। মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার বিরুদ্ধে মামলায় জয়ী হয়েছেন ধূপগুড়ির ববিতা সরকার। আদালতের নির্দেশে অঙ্কিতার চাকরি পেয়েছেন তিনি। ববিতার মতো অন্যান্য মামলাকারীরা যে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন, তার তদন্ত শুরু করেছে ইডি। এর জন্য ববিতাকে জিজ্ঞাসাবাদও করতে পারেন তাঁরা। কোনও তথ্যপ্রমাণ…

আরও পড়ুন
কলকাতা 

Rujira Banerjee: সন্তান কোলে সিজিও কমপ্লেক্সে রুজিরা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : ইডির তলব পাওয়ার পর সন্তানকে কোলে নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবারই সিজিও কমপ্লেক্সে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়। বুধবার তলবের নোটিস পাঠানো হয়। সূত্রের খবর, অভিষেক-পত্নীকে জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারীদের বিশেষ দল। সন্তানকে কোলে নিয়েই ইডি দফতরে গেলেন রুজিরা। কয়েক দিন আগেই রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সে বার অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতনে’ গিয়ে তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সূত্র মারফত জানা যায়, রুজিরাকে জিজ্ঞাসাবাদে বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টি উঠে এসেছে। সেদিন প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূল সাংসদের…

আরও পড়ুন
কলকাতা 

ইডির তলব রুজিরা বন্দ্যোপাধ্যায়কে, আজ বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ

বাংলার জনরব ডেস্ক : ইডির তলব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীরা বন্দ্যোপাধ্যায়কে।সূত্রের খবর, বৃহস্পতিবারই সিজিও কমপ্লেক্সে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। বুধবার তলবের নোটিস পাঠানো হয়। অভিষেক-পত্নীকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীদের বিশেষ দল আসছে। কয়েক দিন আগেই রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সে বার অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতনে’ গিয়ে তৃণমূল সাংসদের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সূত্র মারফত জানা যায়, রুজিরাকে জিজ্ঞাসাবাদে বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টি উঠে এসেছে। সেদিন প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। কয়লাপাচার-কাণ্ডে এর আগে একাধিক বার জিজ্ঞাসাবাদ করতে চেয়ে দিল্লিতে অভিষেক-পত্নীকে তলব করেছিল ইডি। কিন্তু…

আরও পড়ুন
দেশ 

Sonia Gandhi : আটদিন পর হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

বাংলার জনরব ডেস্ক : আটদিন পর হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী । তিনি কোভিড আক্রান্ত হওয়ায় তাঁর শরীরে সমস্যা দেখা দিয়েছিল। এই আবহে রাজধানীর স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। আজকে তাঁকে ছাড়া হল হাসপাতাল থেকে। এর আগে ১২ জুন সোনিয়াকে স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করতে হয়। কোভিডের জেরে ফাঙ্গাল সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন সোনিয়া। জানা যায়, শ্বাসনালীতে সংক্রমণের কারণে তাঁর নাক দিয়ে রক্ত পড়ছিল। অবশ্য হাসপাতালে ভর্তি হতেই চিকিৎসায় সাড়া দেন সোনিয়া। আপাতত তিনি বাড়িতে বিশ্রাম করবেন। এর আগে গত ১১ জুন নতুন করে কংগ্রেস…

আরও পড়ুন
দেশ 

Rahul Gandhi ED Case: পরপর তিনদিন ধরে রাহুলকে ইডি-র জিজ্ঞাসাবাদে উত্তাল রাজধানী, কংগ্রেস কর্মীদের বিক্ষোভের জেরে রণক্ষেত্র দিল্লি

বাংলার জনরব ডেস্ক : কংগ্রেস কর্মীদের বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠল রাজধানী দিল্লি শহর।ন্যাশনাল হেরাল্ড মামলায় প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদ ঘিরে এই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। সোম ও মঙ্গলবারের পর বুধেও রাহুলকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী সংস্থা। প্রতিবাদে রাজধানীতে পথে নেমেছে কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের সদর দফতরে ঢুকে কর্মীদের মারধর করছে পুলিশ, এমন অভিযোগ করেছেন সাংসদ অধীর চৌধুরী। এই ঘটনাকে ‘গণতন্ত্রের হত্যা’ বলে বর্ণনা করেছেন বহরমপুরের সাংসদ। অভিযোগ, কংগ্রেস কার্যালয়ের সমস্ত প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে পুলিশ। রাহুলকে ইডির জিজ্ঞাসাবাদের বিরোধিতায় অধীর চৌধুরী, কে সি বেণুগোপাল, ভূপেশ বাঘেল,…

আরও পড়ুন
দেশ 

National Herald Case : ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে সাড়ে ৯ ঘণ্টা জেরা করলো ইডি, মঙ্গলবার ফের তলব

বাংলার জনরব ডেস্ক : ন্যাশনাল হেরাল্ড মামলায় প্রায় ১০  ঘন্টা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জেরা করার পর সোমবার রাত সাড়ে দশটা নাগাদ তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ন্যাশনাল হেরল্ড মামলায় সোমবার ইডির দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেস নেতার এই হাজিরাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত ছিল ‘লুটিয়ান্স দিল্লি’। পথে নামেন পি চিদম্বরম, অশোক গেহলট, বেণুগোপাল, হরিশ রাওয়াত, অধীর চৌধুরীর মতো শীর্ষ কংগ্রেস (Congress) নেতারা। সকাল সাড়ে ১১টা নাগাদ ইডির দফতরে ঢোকেন রাহুল গান্ধী। মাঝে একবার মধ্যাহ্ন ভোজের সময় বেরিয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধীকে দেখতে যান রাহুল ।…

আরও পড়ুন
দেশ 

Sonia & Rahul Gandhi : করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও ইডির দপ্তরে ৮ জুন হাজিরা দেবেন সোনিয়া, ১৩ জুন রাহুল গান্ধী

বাংলার জনরব ডেস্ক : কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও তিনি ৮ জুন ইডির দপ্তরে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ন্যাশনাল হেরাল্ড পত্রিকা মামলায় রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা ইডি। ইতিমধ্যেই সোনিয়া গান্ধীকে ৮ জুন তলব করা হলেও তিনি করোনা আক্রান্ত হয়ে পড়েন বলে জানা গেছে। অন্যদিকে রাহুল গান্ধীকে গতকাল দোসরা জুন তলব করা হয়েছিল তিনি বিদেশে থাকার কারণে যেতে পারেননি সময় চেয়ে ছিলেন। সেই মোতাবেক ইডি আগামী ১৩ই জুন রাহুল গান্ধীকে তলব করেছে। রাহুল গান্ধী আজ বিদেশ থেকে দিল্লি ফেরার কথা। এদিকে সোনিয়া গান্ধীর…

আরও পড়ুন
কলকাতা 

Abhishek Banerjee: ইডির আপত্তি গ্রহণযোগ্য নয়, চিকিৎসার জন্য দুবাই যেতেই পারেন অভিষেক, পালানোর আশঙ্কা ভিত্তিহীন: হাই কোর্ট

বাংলার জনরব ডেস্ক : চোখের চিকিৎসা করাতে দুবাই যেতে পারবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে আজ বৃহস্পতিবার ইডিকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অভিষেকের বিদেশ যাত্রায় আপত্তি জানিয়েছিল ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)’। তা নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। হাই কোর্ট তাঁকে ৩ থেকে ১০ জুন সস্ত্রীক দুবাইয়ে চিকিৎসা করানোর অনুমতি দিয়েছে। তবে অভিষেককে বিমানের টিকিট, হোটেল, ফোন নম্বর, হাসপাতালের নাম ইডির কাছে জমা দিতে হবে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে ইডির আইনজীবী এম ভি রাজু সওয়ালে বলেন, ফেরার বিনয় মিশ্র বর্তমানে দুবাইয়ে রয়েছেন।…

আরও পড়ুন