দেশ 

Sonia Gandhi : আটদিন পর হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আটদিন পর হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী । তিনি কোভিড আক্রান্ত হওয়ায় তাঁর শরীরে সমস্যা দেখা দিয়েছিল। এই আবহে রাজধানীর স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। আজকে তাঁকে ছাড়া হল হাসপাতাল থেকে। এর আগে ১২ জুন সোনিয়াকে স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করতে হয়। কোভিডের জেরে ফাঙ্গাল সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন সোনিয়া। জানা যায়, শ্বাসনালীতে সংক্রমণের কারণে তাঁর নাক দিয়ে রক্ত পড়ছিল। অবশ্য হাসপাতালে ভর্তি হতেই চিকিৎসায় সাড়া দেন সোনিয়া। আপাতত তিনি বাড়িতে বিশ্রাম করবেন।

এর আগে গত ১১ জুন নতুন করে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে তলবের নোটিস পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। ন্যাশনাল হেরাল্ড আর্থিক দুর্নীতির মামলায় এর আগেও তলব করা হয়েছিল সোনিয়া গান্ধীকে। তবে তিনি করোনা আক্রান্ত হয়ে পড়ায় তদন্তকারীদের মুখোমুখি হননি। এই আবহে আগামী ২৩ জুন সোনিয়াকে ডেকে পাঠিয়েছে ইডি।

Advertisement

এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ১৩ জুন রাহুল গান্ধীকেও এই একই মামলায় তলব করে। এরপর লাগাতার বেশ কয়েকদিন ধরে রাহুলকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ