দেশ 

Sonia & Rahul Gandhi : করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও ইডির দপ্তরে ৮ জুন হাজিরা দেবেন সোনিয়া, ১৩ জুন রাহুল গান্ধী

বাংলার জনরব ডেস্ক : কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও তিনি ৮ জুন ইডির দপ্তরে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ন্যাশনাল হেরাল্ড পত্রিকা মামলায় রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা ইডি। ইতিমধ্যেই সোনিয়া গান্ধীকে ৮ জুন তলব করা হলেও তিনি করোনা আক্রান্ত হয়ে পড়েন বলে জানা গেছে। অন্যদিকে রাহুল গান্ধীকে গতকাল দোসরা জুন তলব করা হয়েছিল তিনি বিদেশে থাকার কারণে যেতে পারেননি সময় চেয়ে ছিলেন। সেই মোতাবেক ইডি আগামী ১৩ই জুন রাহুল গান্ধীকে তলব করেছে। রাহুল গান্ধী আজ বিদেশ থেকে দিল্লি ফেরার কথা। এদিকে সোনিয়া গান্ধীর…

আরও পড়ুন
দেশ 

Sonia Gandhi : করোনা আক্রান্ত সোনিয়া গান্ধী

বাংলার জনরব ডেস্ক:  করোনা আক্রান্ত সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। বৃহস্পতিবার এমনটাই জানালেন কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সূরযওয়ালা। উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেসের অন্তর্বর্তী প্রেসিডেন্ট সোনিয়া এবং রাহুল গান্ধীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ৮ জুন সোনিয়া গান্ধীর হাজিরা দেওয়ার কথা। তার আগে করোনা আক্রান্ত হলেন তিনি। কয়েক দিন আগেই জয়পুরের চিন্তন শিবিরে হাজির ছিলেন সোনিয়া। ফেরার পর থেকে একের পর এক কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ সেরেছেন তিনি। এর মধ্যে বুধবার সন্ধেয় হালকা জ্বর এসেছিল সোনিয়ার। অন্যান্য উপসর্গও ছিল। চিকিৎসক পরীক্ষা করতেই করোনা ধরা পড়ে। আপাতত আইসোলেশনে রয়েছেন সোনিয়া।      …

আরও পড়ুন
দেশ 

Rajasthan: রাজ্যসভার নির্বাচনে দলের প্রার্থীদের জেতাতে বিধায়কদের ‘রিসর্ট-বন্দি’ বন্দী করলো কংগ্রেস, অন্তর্ঘাত কি ঠেকাতে পারবে কংগ্রেস শিবির

বাংলার জনরব ডেস্ক : কংগ্রেস বিধায়ক ভাঙিয়ে রাজ্যসভার ভোটে আসন বাড়াতে চাইছে বিজেপি।হরিয়ানা, কর্নাটক, মহারাষ্ট্রের পাশাপাশি পদ্ম-শিবিরের তরফে ‘বাড়তি প্রার্থী’ দেওয়া হয়েছে রাজস্থানেও। এই পরিস্থিতিতে বিধায়কদের ‘রিসর্ট-বন্দি’ রাখার কৌশল নিচ্ছে কংগ্রেস। মরুরাজ্যের দলীয় বিধায়কদের পাঠানো হচ্ছে উদয়পুরের একটি রিসর্টে। সম্প্রতি ওই রিসর্টেই দলের চিন্তন শিবির হয়েছিল। আগামী ১০ জুন রাজস্থানে ৪টি রাজ্যসভা আসনে ভোট হবে। পরিষদীয় পাটিগণিতের হিসেবে কংগ্রেসের দু’টি এবং বিজেপির একটিতে সরাসরি জেতার কথা। চতুর্থ আসনটিতে দ্বিতীয় পছন্দের ভোটে ফলাফল নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে রাজ্যে শেষ মুহূর্তে এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমের মালিক সুভাষ চন্দ্রকে প্রার্থী করেছে বিজেপি। ওই…

আরও পড়ুন
দেশ 

National Herald : জহরলাল নেহেরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড আর্থিক মামলায় সোনিয়া রাহুলকে তলব ইডির

বাংলার জনরব ডেস্ক : ন্যাশনাল হেরাল্ড পত্রিকার মামলায় এবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং তার ছেলে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের জন্য কিছু পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বুধবার এ কথা জানানো হয়েছে। ইডি-র তরফে ডানানো হয়েছে, ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাহুলকে ২ জুন এবং সনিয়াকে ৮ জুন ইডি-র দফতরে হাজির হওয়ার কথা বলা হয়েছে ওই নোটিসে। আইনজীবী তথা কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি বুধবার ইডি-র নোটিস প্রসঙ্গ বলেন, ‘‘এটি বেআইনি অর্থ লেনদেনের মামলার এক অদ্ভূত নোটিস, যার সঙ্গে কোনও আর্থিক লেনদেন জড়িত নেই। এটি পুরোপুরি প্রতিহিংসার রাজনীতি।…

আরও পড়ুন
দেশ 

Hardik Patel: আগামী কালই বিজেপিতে যোগ দিচ্ছেন হার্দিক

গুজরাটের পাতিদার নেতা হার্দিক পটেল কংগ্রেস ছাড়ার দু’সপ্তাহের মাথায় আগামী ২ জুন, বৃহস্পতিবার গান্ধীনগরে বিজেপির রাজ্য সভাপতি সি আর পাটিলের উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দিচ্ছেন । কংগ্রেস ছাড়ার পরে ধারাবাহিক ভাবে কংগ্রেসকে আক্রমণ করে আসছিলেন তিনি। এমনকি পদত্যাগ করার আগেই বিজেপির প্রশংসা শোনা গিয়েছিল তাঁর গলায়। সব মিলিয়ে রাজনৈতিক শিবিরের বক্তব্য ছিল, হার্দিকের মোদী-শিবিরে যোগ দেওয়া সময়ের অপেক্ষামাত্র। বিজেপি শিবিরের দাবি, হার্দিককে পাওয়া গুজরাট ভোটের আগে যথেষ্ট স্বস্তিজনক। গত গুজরাট বিধানসভা ভোটের আগে যখন যেখানে সভা করেছিলেন হার্দিক, গড়ে আড়াই লাখ মানুষের ঢল ছিল। বিজেপির রাতের ঘুম কেড়ে নিয়ে সুরাত…

আরও পড়ুন
দেশ 

Kapil Sibbal: কংগ্রেস ত্যাগ করার পরেই কপিল সিব্বলকে রাজ্যসভায় প্রার্থী করলেন অখিলেশ

বাংলার জনরব ডেস্ক : প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল আজ কংগ্রেস ত্যাগ করে সমাজবাদী পার্টি তে যোগ দিলেন। তিনি সমাজবাদী পার্টির প্রার্থী হিসাবে উত্তরপ্রদেশে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন।আজ মনোনয়ন পেশের সময় তাঁর পাশে ছিলেন এসপি প্রধান অখিলেশ যাদব। প্রসঙ্গত, তাঁর রাজ্যসভার সাংসদপদের মেয়াদ শেষ হওয়ার পথে। পেশায় আইনজীবী কপিল কংগ্রেসি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিন হাত চিহ্নের প্রার্থী হিসেবেই রাজ্যসভায় তাঁর বক্তৃতা নজর কেড়েছে। তবে মনে রাখতে হবে গতবার কপিল সিব্বল সমাজবাদী পার্টির সমর্থনে কংগ্রেসের প্রার্থী হিসেবে উত্তর প্রদেশ থেকে রাজ্যসভায় গিয়েছিলেন। কপিল সিব্বলের মত প্রখ্যাত…

আরও পড়ুন
দেশ 

নভজোৎ সিংহ সিধুকে এক বছরের জেলের সাজা দিল সুপ্রিম কোর্ট, কেন এই শাস্তি ? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : ৩৪ বছরের একটি পুরনো মামলায় প্রাক্তন ক্রিকেটার এবং রাজনীতিবিদ পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি নভজোৎ সিংহ সিধুর এক বছরের জেলের সাজা দিল দেশের শীর্ষ আদালত। আজ বৃহস্পতিবার একটি পুরনো খুনের মামলায় এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরেই সিধু টুইটারে লিখেছেন, ‘আমি আদালতের কাছে আত্মসমর্পণ করব।’ ১৯৮৮-এর ২৭ ডিসেম্বর পটিয়ালার রাস্তায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে গুরনাম সিংহ নামে এক ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন সিধু ও তাঁর বন্ধু রুপিন্দ্র সিংহ সান্ধু। অভিযোগ, গুরনামকে গাড়ি থেকে জোর করে টেনে বার করে মারধর করেন তাঁরা।…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

Congress : পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের শাখা সংগঠন পশ্চিমবঙ্গ অধ্যাপক, শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির উদ্যোগে রবীন্দ্রজয়ন্তী পালন

বিশেষ প্রতিনিধি : ১৮ই মে ২০২২ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মদিন পালন করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস, বিধান ভবনের পশ্চিমবঙ্গ অধ্যাপক, শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি হাজরা রোডের সুজাতা সদন মঞ্চে সাংসদ, প্রাক্তন মন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধ্যাপক প্রদীপ ভট্টাচাৰ্য মহাশয়ের অনুপ্রেরণায়। বিকাল ৫ টায় পরিপূর্ণ প্রেক্ষাগৃহে অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন অধ্যাপক প্রদীপ ভট্টাচাৰ্য, রবীন্দ্র সঙ্গীত শিল্পী দেবারতি সোম, বিশিষ্ট চিত্র সাংবাদিক সত্যজিৎ রায়, মৃণাল সেন প্রশংসিত তারাপদ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান শুরু হয় প্রদীপ প্রজ্বলন ও দেবারতি সোমের কণ্ঠে রবীন্দ্র সংগীত ও রবীন্দ্র প্রতিকৃতি তে পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে। পরে প্রদেশ কংগ্রেস…

আরও পড়ুন
দেশ 

Congress : বিজেপি আরএসএস-এর দেশজুড়ে বিভাজনের নীতির বিরুদ্ধে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ‘ভারত জোড়ো’ কর্মসূচির ডাক কংগ্রেসের

বুলবুল চৌধুরী : বিজেপি আরএসএস-এর দেশজুড়ে বিভাজনের নীতির বিরুদ্ধে এবার রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে চলেছে কংগ্রেস দল। রাজস্থানের উদয়পুরে আয়োজিত চিন্তন শিবিরে এই সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস নেতৃত্ব। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনের ৮০ বছর পূর্তি উপলক্ষে কংগ্রেস দল ভারত জড়ো কর্মসূচি নিয়েছে। আগামী দোসরা অক্টোবর থেকে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এই কর্মসূচি পালন করবে কংগ্রেস দল। কংগ্রেসের চিন্তন শিবিরে সিদ্ধান্ত হয়েছে একটি পরিবার থেকে একজনই সাংসদ বিধায়ক হতে পারবেন। একই পরিবারের একাধিক ব্যক্তিকে সাংসদ বিধায়ক করা যাবে না। চিন্তন শিবিরে প্রস্তাব পাস হয়েছে কংগ্রেস দল থেকে রাজ্যসভায়…

আরও পড়ুন
দেশ 

Congress : বিজেপি-আরএসএসের ধর্মের নামে বিভাজনের নীতি, দেশে আগুন লাগবে, কংগ্রেসের কাজ হল, আগুন লাগতে না দেওয়া, মানুষকে বোঝানো, বিভাজনের ফলে লাভ নয়, লোকসান হচ্ছে দেশের: রাহুল গান্ধী

বাংলার জনরব ডেস্ক : বিজেপির বিরুদ্ধে লড়াই করার একমাত্র ক্ষমতা রাখেন কংগ্রেস এই দাবি করলেন রাহুল গান্ধী। রাজস্থানের উদয়পুরে সর্বভারতীয় কংগ্রেস দলের চিন্তন শিবিরে বক্তব্য রাখবেন রাহুল গান্ধী বলেন,“এটা বিজেপি-আরএসএসের মতাদর্শের সঙ্গে কংগ্রেসের মতাদর্শের লড়াই। আঞ্চলিক দলগুলির নিজস্ব পরিসর রয়েছে। কিন্তু তারা বিজেপিকে হারাতে পারবে না। কারণ তাদের কোনও মতাদর্শই নেই।” বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াই করতে হবে কোন শর্টকাট রাস্তা দিয়ে হবে না দীর্ঘ লড়াই করতে হবে ঘাম ঝরাতে হবে। এদিকে,বিজেপির ‘বিভাজনের নীতি’-র বিরুদ্ধে কংগ্রেসের মতাদর্শকে সামনে রেখে দেশের আমজনতার সঙ্গে নতুন করে জনসংযোগ গড়ে তুলতেই আজ সনিয়া গান্ধী…

আরও পড়ুন