National Herald Case: ন্যাশনাল হেরাল্ড মামলায় তিন ঘণ্টা ধরে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করল ইডি
বাংলার জনরব ডেস্ক : ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ সোমবার ইডির দফতরে হাজিরা দিলেন রাহুল গান্ধী। সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মিছিল করে ইডি দপ্তরে যান। প্রায় তিন ঘণ্টা ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। জিজ্ঞাসাবাদ পর্ব শেষে সোমবার বেলা সওয়া ২টো নাগাদ দিল্লির এপিজে আব্দুল কালাম রোডের ইডি দফতর ছেড়ে চলে যান তিনি। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ মোতিলাল নেহরু মার্গ দিয়ে কংগ্রেস নেতা-কর্মীদের নিয়ে মিছিল করে ইডি দফতরে গিয়েছিলেন রাহুল। তাঁকে ইডির তলবের প্রতিবাদে দিল্লিতে দফায় দফায় বিক্ষোভ দেখায়…
আরও পড়ুন