দেশ 

আমাকে আটক নয় অপহরণ করা হয়েছিল : ধ্রুব রাঠী

বাংলার জনরব ডেস্ক : পুলিশের হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর চাঞ্চল্যকর ও বিতর্কিত মন্তব্যটি করেছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী। শনিবার সকালেই তাকে আটক করা হয়েছিল রবিবার সকালে নিজের বাড়িতে গুরুগ্রামে বসে ভিডিও বার্তা প্রকাশ করলেন ইউটিউবার ধ্রুব রাঠী। দিনভর কী কী ঘটেছে, কী ভাবে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, বর্ণনা করেছেন তিনি। অভিযোগ, আটক বা গ্রেফতার নয়, তাঁকে অপহরণ করা হয়েছিল। ধ্রুবের অভিযোগ, সকালে তাঁর বাড়িতে ঢুকে শোয়ার ঘর থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। জুতো পরার সময়টুকুও দেওয়া হয়নি। ঘটনাবলি বর্ণনা করতে করতে তিনি বলেন, ‘‘আমি ঘুমোচ্ছিলাম।…

আরও পড়ুন
দেশ 

মণিপুরে ফের নতুন হিংসার ঘটনায় মৃত ৯, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

মণিপুরে গত ৪৮ ঘণ্টায় নতুন করে হিংসার ঘটনায় সে রাজ্যে মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রাজ্যে নতুন করে হিংসা ছড়াতেই মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং সোজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হয়েছেন। সূত্রের খবর, রাজ্যে শান্তি ফেরাতে সবরকমভাবে মণিপুর সরকারকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। আসলে শুক্রবার রাতে মণিপুরের কামজং জেলার চাসাদ গ্রামে একটি প্রতিবাদ চলাকালীন এক মহিলাকে গুলি করে হত্যা করার অভিযোগ ওঠে। এর পরেই মণিপুরে নতুন করে হিংসা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের জেরে ৯ জনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন। শনিবার জেলা প্রশাসন…

আরও পড়ুন
দেশ 

অভিজিতের ঠাকুরমার মৃত্যুকে কেন্দ্র করে পুলিশ ভুল তথ্য দিয়েছে দাবি পরিবারের

বাংলার জনরব ডেস্ক : দিল্লি পুলিশের উপর ক্ষুব্ধ ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দীপকে-র পরিবার। শনিবার দীপকেকে বিমান থেকে আটক করে পুলিশ। পরিবারের অভিযোগ, তার পর সারা দিন তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। শনিবারই মৃত্যু হয় তাঁর ঠাকুমার। পুলিশ জানিয়েছিল, মৃত্যুসংবাদ দীপকেকে দেওয়া হয়েছে। মানবিকতার স্বার্থে বাড়ি ফেরার জন্য তাঁকে সবরকম সহায়তা করা হবে। দীপকে-র বাবার দাবি, ছেলে ফিরবেন বলে অপেক্ষা করছেন তাঁরা। ঠাকুমার শেষকৃত্য করা হয়নি এখনও। কিন্তু তার পরেও দীপকে বাড়ি ফেরেননি। সিজেপি প্রতিষ্ঠাতার বাবা ভগবান দীপকে রবিবার সকালে সংবাদসংস্থা এএনআই-কে বলেন, ‘‘আমাদের সঙ্গে ওঁর (দীপকে) কোনও যোগাযোগ…

আরও পড়ুন
দেশ 

দিল্লিতে গণহারে গ্রেফতারি নিয়ে রাষ্ট্রপুঞ্জের মন্তব্যের পরে ভারতের পাল্টা মন্তব্য অবান্তর হস্তক্ষেপ করবেন না!

বাংলার জনরব ডেস্ক : দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে শনিবার দিনভর সাত হাজারের বেশি মানুষকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে চলেছে ধরপাকড়। অধিকাংশকেই অবশ্য শনিবার রাতে ছেড়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি নিয়ে শনিবার রাতে উদ্বেগ প্রকাশ করেছিল রাষ্ট্রপুঞ্জ। এ বার তার জবাব দিল ভারত। দিল্লির বিক্ষোভ এবং পুলিশি পদক্ষেপ নিয়ে রাষ্ট্রপুঞ্জের উদ্বেগকে ‘অবান্তর’ বলেছে নরেন্দ্র মোদীর সরকার। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক দফতরের (ওএইচসিএইচআর) তরফে শনিবার বিবৃতি দেওয়া হয়েছিল। নয়াদিল্লির পাল্টা বিবৃতিতে বলা হয়েছে, ‘‘দিল্লিতে শনিবারের ঘটনাবলি নিয়ে রাষ্ট্রপুঞ্জের মন্তব্য আমরা দেখেছি। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। আমাদের সংবিধান শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার…

আরও পড়ুন
দেশ 

দিল্লিতে বাড়ির সামনে ধর্নায় বসে ছিলেন মমতা, আটক করল পুলিশ, অভিজিৎ আশুতোষ সৌরভের পর এবার গ্রেফতার নেহা বোরাও! দিল্লি কার্যত বন্দীশালা!

দিল্লিতে বাড়ির সামনে ধর্নায় বসে আটক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গিয়েছে পুলিশ। তাঁর সঙ্গে আটক করা হয়েছে দোলা সেন, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন, শামিরুল ইসলাম, সাকেত গোখলেকে। কুণাল ঘোষ এক্স অ্যাকাউন্টে পোস্ট দিয়ে লেখেন, ‘‘দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। পুলিশ আটকে দিয়েছে। কোনও রকম প্রতিবাদও করতে দেওয়া হচ্ছে না। তিনি সাংসদদের নিয়ে বাড়ির সামনেই বসে পড়েছেন।’’ তার পরেই মমতাকে আটক করা হয় বলে খবর। আইসার সর্বভারতীয় সভাপতি নেহা বোরাকে আটক করল পুলিশ। সিজেপির কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে আটক বহু আইনজীবী। এই…

আরও পড়ুন
দেশ 

গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী!

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেবেন, আগেই জানিয়েছিলেন ইউটিউবার ধ্রুব রাঠী। যন্তর মন্তরের উদ্দেশে রওনা দেওয়ার আগে শনিবার সকালে গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হল জনপ্রিয় ইউটিউবার ধ্রুবকে। গুরুগ্রাম পুলিশ হিন্দুস্তান টাইম্‌সকে এই তথ্য জানিয়েছে। অভিযোগ, পুলিশের নির্দেশ অমান্য করেছেন ধ্রুব। সিজেপি-র কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করেছে কেন্দ্র। শুক্রবার রাত থেকে শহরের ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ। ভোর থেকে দুপুর পর্যন্ত বাতিল করা হয়েছে দিল্লিগামী যাবতীয় মেল ও এক্সপ্রেস ট্রেন। সেই সঙ্গে রাজধানীর রাস্তা সকাল থেকে পুলিশে পুলিশে ছয়লাপ। রয়েছে কেন্দ্রীয় আধাসেনা বাহিনীও। জমায়েত…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ-বিরোধী বিক্ষোভের আগে কড়া পুলিশি নিরাপত্তা যন্তর মন্তরে, পুলিশের সঙ্গে আপ সমর্থকদের ধস্তাধস্তি!

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশের দুই প্রান্তে দুই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বাণিজ্যনগরীর শিবাজি পার্কে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আর দিল্লির যন্তর মন্তরে অবস্থান-বিক্ষোভের ডাক দিয়েছে বিভিন্ন ছাত্র-যুব-নাগরিক সংগঠন। তার আগে ১৬৩ ধারা (পূর্বতন ১৪৪ ধারা) জারি করে যন্তর মন্তর চত্বর-সহ গোটা নয়াদিল্লি জুড়ে পাঁচ জন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে! শুক্রবার সকালে যন্তর মন্তর চত্বরে আম আদমি পার্টি (আপ) সমর্থকদের সঙ্গে পুলিশের একপ্রস্ত ধস্তাধস্তি হয়। আটক করা হয় দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আপ নেতা সৌরভ ভরদ্বাজকে। যন্তর…

আরও পড়ুন
দেশ 

গুয়াহাটিতে গ্রেফতার আশুতোষ রাঙ্গা সহ একাধিক সিজেপি নেতা, ভয় পেয়েছেন হিমন্ত বললেন অভিজিৎ

বাংলার জনরব ডেস্ক : অসমে গিয়ে গ্রেফতার হলেন ককরোচ জনতা পার্টির আহবায়ক তথা জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। শুধু আশুতোষ রঙ্কা নন বেশ কয়েকজনকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। রবিবার গুয়াহাটিতে সিজেপির সদস্য স্বেচ্ছাসেবীদের নিয়ে এক বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক শুরু হওয়ার আগেই এদেরকে গ্রেফতার করা হয়। আর এই বৈঠকে যোগ দেওয়ার জন্যই আশুতোষ গুয়াহাটি গিয়েছিলেন। তাঁদের অজ্ঞাত এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। সিজেপিরআঞ্চলিক সদস্যদের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে সিজেপি নেতৃত্বের। সেই উদ্দেশ্যে গুয়াহাটিতে প্রথম বৈঠক ডাকা হয়েছিল রবিবার। তাতে যোগ দেওয়ার জন্য…

আরও পড়ুন