কলকাতা 

Rampurhat clash: ‘‘রাজ্য জুড়ে অরাজকতার শাসন চলছে, মুখ্যমন্ত্রী, যিনি পুলিশমন্ত্রীও বটে, বিন্দুমাত্র লজ্জা থাকলে তাঁর পদত্যাগ করা উচিত ” দাবি সুকান্তের ,কেন্দ্রের হস্তক্ষেপ দাবি শুভেন্দুর

বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েতের উপপ্রধান খুন হওয়ার পর রামপুরহাট এর বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া দিল রাজ্য বিজেপি। আজ মঙ্গলবার বিধানসভায় বিজেপির বিধায়ক রা সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন এবং এই দাবি মানতে স্পিকার না চাইলে বিধায়করা বিধানসভার অধিবেশন ত্যাগ করে বাইরে চলে যান। বাইরে গিয়ে ক্রমাগত স্লোগান দিতে থাকেন। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই সংকট পূর্ণ হয়ে উঠেছে। এখানে সাধারণ মানুষের নিরাপত্তা তো দূরের কথা জনপ্রতিনিধিদের নিরাপত্তা ও নেই। ছাত্রনেতা রাখুন হয়ে যাচ্ছেন দিনে দুপুরে। জনপ্রতিনিধিরা খুন হয়ে যাচ্ছেন।…

আরও পড়ুন
কলকাতা 

রামপুরহাট-কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি বিধানসভায় জানালো বিজেপি পরিষদীয় দল

বাংলার জনরব ডেস্ক : গতকাল রাতে বীরভূমের রামপুরহাট এর পঞ্চায়েতের উপপ্রধান কে ঘিরে রামপুরহাটের এলাকায় যেভাবে বাড়িঘর পুড়িয়ে ভাঙচুর করা হয়েছে এর ফলে প্রায় ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করলেন বিজেপির বিধায়করা। আজ মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তখন প্রশ্নোত্তর পর্ব চলায় অপেক্ষা করতে বলেন স্পিকার। প্রতিবাদে বিধানসভা অধিবেশন এর মধ্যেই বীরভূমের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। কিন্তু স্পিকার প্রশ্নোত্তর পর্ব চালিয়ে যাওয়ায় বিক্ষোভ দেখিয়ে কক্ষত্যাগ…

আরও পড়ুন
কলকাতা 

Abhishek Banerjee: কয়লা পাচার-কাণ্ডে ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : বলেছিলেন মাথানত করবেন না। বিজেপি যতই এজেন্সি দিয়ে ভয় দেখাস না কেন তিনি বিজেপির কাছে মাথা নত করবে না। মোদি সরকার ভয় পেয়েছে তাই এজেন্সি দিয়ে আমাদের তিন ভয় দেখাচ্ছে। গতকাল রবিবার দিল্লি যাওয়ার আগে এই মন্তব্য করলেও আজ সোমবার কয়লা-কাণ্ডে ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। ইডির সমন পেয়ে রবিবারই দিল্লিতে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যাওয়ার আগে আবার এক বার বিজেপি-র বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব হন ডায়মন্ড হারবারের সাংসদ। রবিবার দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে…

আরও পড়ুন
কলকাতা 

‘‘আমরা আত্মসমর্পন করব না,আমরা এই লড়াইয়ের শেষ দেখে ছাড়ব’’ ইডির মুখোমুখি হওয়ার আগের দিন বিজেপি এবং মোদি সরকারকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

বাংলার জনরব ডেস্ক : কোনভাবেই মোদি সরকারের কাছে আত্মসমর্পণ করবো না বিজেপির দাদাগিরি মানবো না একথা বললেন তৃণমূলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।আজ রবিবার কলকাতা থেকে দিল্লি যাত্রার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামী কাল সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে হাজিরা দেবেন তিনি। দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘যাঁদের বিরুদ্ধে প্রমাণ, কাগজ মুড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছে, তাঁদের সিবিআই ইডি ডাকে না। তখন ওঁদের চোখে ছানি পড়ে যাচ্ছে।এই কারণেই তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।’’ তিনি আরও বলেন, ‘‘এদের…

আরও পড়ুন
কলকাতা 

Suvendu Adhikari: “আপনার ক্ষমতা থাকে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখান’’ মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভা থেকে বেরিয়ে ক্ষমতাসীন সরকারের প্রধানের বিরুদ্ধে তোপ দেগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখান!’’ বুধবার বিজেপি বিধায়করা অধিবেশন থেকে ওয়াকআউট করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ সহায়তায় বিধানসভার অধিবেশন ভণ্ডুল করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল। শুভেন্দু বলেন, ‘‘কাশ্মীরে কেন্দ্রীয় সরকার যা করেছে, এখানেও তাই দরকার।’’ বুধবার বিধানসভায় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করার সময় ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বাইরে…

আরও পড়ুন
কলকাতা 

Haldia Port Case: হলদিয়ায় তোলাবাজি মামলায় সিবিআই তদন্ত বহাল রাখলো সুপ্রিম কোর্ট,ধাক্কা খেল রাজ্য

বাংলার জনরব ডেস্ক : হলদিয়া বন্দরে তোলাবাজি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য। শীর্ষ আদালত কলকাতা হাই কোর্টের রায়ই বহাল রাখল। উচ্চ আদালত ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তাদের আবেদন ছিল, সিবিআইয়ের বদলে পুলিশেকই তদন্তের ভার দেওয়া হোক। সোমবার সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। হলদিয়া বন্দর এলাকা থেকে যে সামগ্রী ট্রাকে রাজ্যের বিভিন্ন প্রান্তে যায়, ওই ট্রাক থেকে বন্দর শ্রমিক ভবনের স্লিপ দিয়ে অন্তত ৫০০ টাকা করে তোলা নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এই অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর…

আরও পড়ুন
কলকাতা 

Suvendu Adhikari: নন্দীগ্রাম জয় নিয়ে জবাব শুভেন্দুর, রাজিব – জয়প্রকাশের বিতর্কিত মন্তব্যের কী জবাব দিলেন ? শুভেন্দু জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরন ডেস্ক : নন্দীগ্রামে শুভেন্দু নাকি হেরে গিয়েছিল এই অভিযোগ গতকাল সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সদ্য তৃণমূলে যোগদান বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। গতকাল শনিবার জয়প্রকাশ মজুমদার এবং রাজিব বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনের পর শুভেন্দু অধিকারী কোন প্রতিক্রিয়া দেননি। বিভিন্ন সংবাদ মাধ্যমের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি রাজিব এবং রায় প্রকাশের এই বিতর্কিত মন্তব্যের কোন উত্তর দিতে চাননি। তবে আজ রবিবার সকালে তিনি টুইট করে তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলন কে তোলা মূলের সাংবাদিক সম্মেলন বলে মন্তব্য করেছেন। তারপর তিনি…

আরও পড়ুন
দেশ 

UP Assembly Election 2022 Results:“আমরাও যে পারি বিজেপি-র আসন কমাতে, এই ভোটে তা দেখিয়ে দিলাম” : অখিলেশ যাদব

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল সম্ভব হয়নি সমাজবাদী পার্টির কিন্তু তাতে কোন আফসোস নেই অখিলেশ যাদবের। বিধানসভা নির্বাচনের ফল বের হওয়ার পর তিনি প্রথম টুইট করলেন আজ শুক্রবার। অখিলেশ টুইটে লিখেছেন, “এ বারের নির্বাচনে আমাদের আসন সংখ্যা বাড়ানোর জন্য উত্তরপ্রদেশের জনতাকে অসংখ্য ধন্যবাদ। আড়াই গুণ আসন বেড়েছে আমাদের। ভোটের হার বেড়েছে দেড় গুণ।” এর পরই তাঁর সরস টিপ্পনী, “আমরাও যে পারি বিজেপি-র আসন কমাতে, এই ভোটে তা দেখিয়ে দিলাম।” বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও গত বারের তুলনায় আসনসংখ্যা অনেকটাই কমেছে। জোট মিলিয়েও ৩০০ পার করতে পারেনি গেরুয়াশিবির।…

আরও পড়ুন
কলকাতা 

Assembly Election 2022: “উত্তরপ্রদেশে অখিলেশ মানুষের ভোটে হারেনি,হেরেছে যন্ত্রের কেরামতিতে” বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : “উত্তরপ্রদেশে অখিলেশ (Akhilesh Yadav) মানুষের ভোটে হারেনি। হেরেছে যন্ত্রের কেরামতিতে।” উত্তরপ্রদেশের ভোটের ফল ভেরোনার 24 ঘন্টা পর বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ,”আমার মনে হয় অখিলেশকে হারিয়ে দেওয়া হয়েছে। ইভিএম নিয়ে বহু প্রশ্ন উঠেছে। ইভিএমে ভোট চুরি হয়েছে।” শুক্রবার রাজ্য বিধানসভায় বাজেট পেশের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন,”উত্তরপ্রদেশে (UP Election 2022) ঠিকভাবে হিসাব করলে দেখা যাবে বিজেপির আসন অনেক কমেছে। অখিলেশের ভোট শতাংশ অনেক বেড়েছে। আগেরবারের থেকে ৭২টি বেশি আসন ওরা পেয়েছে। বিজেপির বিরুদ্ধে ওকে একা লড়তে হয়েছে। চক্রব্যুহে…

আরও পড়ুন
দেশ 

Prashant Kishore : ‘ভারতের লড়াই হবে ২০২৪ সালে, এবং কোনও রাজ্যের ভোটে নয়, সাহেব তা জানেন’ বিধানসভা নির্বাচনের সাফল্য নিয়ে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন প্রশান্ত কিশোর

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পর চার রাজ্যে বিজেপি ক্ষমতায় আসীন হয়েছে। এই ফলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বিজেপির নেতা কর্মীরা। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত বলেছেন উত্তর প্রদেশ নির্বাচনের ফল ২০২৪ র লোকসভা নির্বাচনের দিশা দিয়ে দিল। কিন্তু বাস্তবে তা নয়, আমরা জানি ২০১৪ লোকসভা নির্বাচনের সময় উত্তরপ্রদেশে ক্ষমতাসীন ছিল অখিলেশ যাদব এবং মায়াবতীর যথেষ্ট সাংগঠনিক শক্তি ছিল, একইসঙ্গে সংগঠনের দিক থেকে অনেকটাই এগিয়ে ছিল কংগ্রেসও। তার পরেও ২০১৪ র লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ভালো ফল করেছিল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি। তাই উত্তর প্রদেশ জিতলেই…

আরও পড়ুন