দেশ 

Char Dham Yatra: উত্তরকাশীতে বাস দুর্ঘটনায় মৃত্যু অন্তত ২২ পুণ্যার্থীর, যমুনোত্রীর পথে দুর্ঘটনা

বাংলার জনরব ডেস্ক : উত্তরাখণ্ডের উত্তর কাশির কাছে তীর্থ যাত্রীদের বাস দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ভয়াবহ বাস দুর্ঘটনার গভীর শোক ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh each from PMNRF for the next of kin of those who lost their lives in the accident in Uttarakhand. The injured would be given Rs. 50,000 each. — PMO India (@PMOIndia) June 5, 2022 জানা গেছে,মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে ৩০ জন তীর্থযাত্রী নিয়ে…

আরও পড়ুন
দেশ 

Himanta Biswa Sarma: অমিত শাহ প্রধানমন্ত্রী, মোদী স্বরাষ্ট্রমন্ত্রী! ভরা সভায় বললেন অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত! নেপথ্যে রহস্য ?

বাংলার জনরব ডেস্ক : দেশের প্রধানমন্ত্রী অমিত শাহ, আর স্বরাষ্ট্র মন্ত্রী নরেন্দ্র মোদী ! না, এটা কোনো ভুল লেখা নয়, এটা অসমের বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার উক্তি । সম্প্রতি তিনি এক সভায় ভাষণ দিতে গিয়ে এই মন্তব্য করেছেন । সেই ভাষণের ভিডিও ক্লিপিং ইতিমধ্যে নেট মাধ্যমে ভাইরাল হয়ে গেছে ।একটি জনসভায় অসমিয়া ভাষায় বক্তৃতা করছিলেন অসমের মুখ্যমন্ত্রী। কয়েকশো মানুষের সামনে সেখানে ‘‘প্রধানমন্ত্রী অমিত শাহ এবং স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত’’ বলে মন্তব্য করেন তিনি। তার পরই ওই বক্তব্যের ভিডিয়ো ক্লিপিং নিয়ে নেটমাধ্যমে প্রচারে নেমে পড়েছে কংগ্রেস। অসম কংগ্রেসের ফেসবুক পেজে মুখ্যমন্ত্রীর…

আরও পড়ুন
কলকাতা 

Cossipore Incident: কাশীপুরে-বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে সিবিআই চাইলেন খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের কাছে রিপোর্ট তলব স্বরাষ্ট্র মন্ত্রকের

বাংলার জনরব ডেস্ক : কাশীপুরের বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার রহস্যজনক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত দাবি করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবাংলা সফরে ছিলেন অমিত শাহ তাঁর সফরের দ্বিতীয় দিনে বিজেপি কর্মী অর্জুনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত কর্মসূচি বাতিল করে বিজেপি কর্মীর বাড়িতে এসেছেন। মৃত বিজেপি কর্মীর বাড়িতে দাঁড়িয়ে অমিত শাহ জানিয়ে দিলে তিনিও মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য সিবিআই তদন্তের দাবি করছেন।শাহ বলেন, ‘‘এই হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত হওয়া উচিত। সিবিআই অমিত শাহের দফতরের অধীনে হলেও তিনি সরাসরি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে তদন্তে…

আরও পড়ুন
কলকাতা 

Death Chaos: অর্জুন তৃণমূলের লোক দাবি অতীনের, বিজেপি কর্মী ও তৃণমূল কর্মীদের পারস্পরিক লড়াইয়ে রণক্ষেত্র কাশিপুর, ৫ ঘন্টার চেষ্টায় অর্জুনের মৃতদেহ নিয়ে আসা হল আরজি করে

বাংলার জনরব ডেস্ক : কাশীপুরে ঝুলন্ত দেহ উদ্ধার বিজেপি কর্মী অর্জুন চৌরাশিয়ার। বিজেপি কর্মীর দেহ উদ্ধার এর পর থেকে এলাকা জুড়ে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান কাশিপুর বেলগাছিয়ার বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি দাবি করেন অর্জুন আসলে তৃণমূলের লোক গত পুরসভা নির্বাচনের সময় সে তৃণমূলের হয়ে কাজ করেছিল। অতীন ঘোষ এ কথা বলার পর বিজেপি এবং তৃণমূল সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। একইসঙ্গে শ্লোগান উঠতে থাকে অতীন ঘোষ গো ব্যাক বলে। এরই মাঝে ঘটনাস্থলে উপস্থিত হয় কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।…

আরও পড়ুন
কলকাতা 

BJP Worker Death: কাশীপুরের রেল কোয়াটার থেকে উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ, দমদম বিমানবন্দর থেকে অর্জুন চৌরাসিয়ার বাড়ি যাচ্ছেন অমিত শাহ, বিজেপি কর্মীদের বিক্ষোভে উত্তাল উত্তর কলকাতা

বাংলার জনরব ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর চলাকালীন সময়ে কলকাতার এক বিজেপি কর্মীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে আজ শুক্রবার কাশীপুর রেল কোয়ার্টারের পরিত্যক্ত একটি ঘর থেকে অর্জুন চৌরাসিয়া নামে ২৬ বছরের ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তবে, তাঁর ঘরে খুঁজেপেতেও কোনও সুইসাইড নোট খুঁজে পায়নি পুলিশ। আর পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছে, বিমানবন্দর থেকে সরাসরি অমিত শাহ যাচ্ছেন নিহত ওই বিজেপি কর্মীর বাড়িতে। বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য স্বাগত সমারোহ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু সেই অনুষ্ঠান বাতিল হয়েছে। পরিবারের দাবি, ওই যুবক বিজেপি কর্মী ছিলেন।…

আরও পড়ুন
কলকাতা 

Amit Shah : বুধে নয়, আগামীকাল বৃহস্পতিবার বঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সফরসূচিতে কি কি পরিবর্তন হলো? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফরের সূচিতে ফের পরিবর্তন। আজ বুধবার রাতে কলকাতা শহরের পৌঁছানোর কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কিন্তু জানা গেছে আগামীকাল বৃহস্পতিবার 5 ই মে সকালে তিনি দমদম বিমানবন্দরে নামেন।সেখান থেকে বিএসএফের বিশেষ হেলিকপ্টারে যাবেন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। সেখানে বিএসএফের ৮৫ নম্বর ব্যাটালিয়নের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সূত্রের খবর, এর পর বোটে চড়ে সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করতে পারেন তিনি। বিএসএফের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বাংলাদেশ লাগোয়া ভারত সীমান্ত নিয়ে আলোচনা হতে পারে তাঁর। গত বছর অক্টোবরে বিএসএফের সীমানা বৃদ্ধি করে ১৫ কিলোমিটার…

আরও পড়ুন
দেশ 

Rampurhat Violence : স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে একান্তে বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় কী কথা হলো ? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : আজ সোমবার রাজ্যপাল জগদীপ ধনকড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন।তবে কোনও তরফেই বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। রাজ্যপালের সরকারি টুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন।’ রাজ্যের শাসক শিবিরের একাংশের ধারণা, বীরভূমের রামপুরহাটে হত্যাকাণ্ড এবং তার পরবর্তী পরিস্থিতির বিষয়টি শাহ দরবারে ‘নিজের মতো করে ব্যাখ্যা করেছেন’ ধনখড়। এ ছাড়াও রাজ্যের সাম্প্রতিক কয়েকটি বিষয় নিয়েও দু’জনের আলোচনা হয়েছে মনে করা হচ্ছে। রামপুরহাটের বগটুই গ্রামে তৃণমূল নেতা ভাদু শেখের খুন এবং তার…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

আরএসএস-বিজেপির পাতা ফাঁদে বারবার পা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় !

সেখ ইবাদুল ইসলাম : কংগ্রেস-সিপিএম অভিযোগ করে থাকে তৃণমূল এবং বিজেপির সঙ্গে গোপন সমঝোতা রয়েছে । অনেকে আবার দিদি-মোদি গটআপ বলে দাবি করে থাকেন । কিন্ত আমাদের তা মনে হয় না । আমরা কেন ভারতের বিজেপি বিরোধী মানুষদের অধিকাংশই মনে করে মোদির সবচেয়ে বড় সমালোচক এবং কঠোর বিরোধী মমতা । তবে একথা অস্বীকার করার উপায় নেই , তৃতীয়বার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যেন একটু একটু করে হারিয়ে যাচ্ছেন । প্রশাসন এবং দলের অন্দরে তাঁর প্রভাব যে কমেছে তা আর বলার অপেক্ষা রাখে না । কেন এমন কথা আমরা…

আরও পড়ুন
দেশ 

Rampurhat Violence : রামপুরহাট কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর রাজ্যপালকে সরানোর দাবি জানালেন তৃণমূলের সংসদীয় দল

বাংলার জনরব ডেস্ক : রামপুরহাটে বগটুই গ্রামে ঘটে যাওয়া নৃশংস ঘটনার বিবরণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর কাছে দিতে চান তৃণমূল কংগ্রেসের লোকসভার পরিষদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের ঘটনার বিবরণ দেওয়ার পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল রাজ্যপালকে রাজ্য থেকে সরানোর দাবি জানান। আজ বৃহস্পতিবার দিল্লিতে সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah)সঙ্গে দেখা করে বগটুই কাণ্ডের রিপোর্ট দিয়ে এমনই দাবি তুলল তৃণমূলের (TMC) প্রতিনিধিদল। সাক্ষাতের পর তৃণমূল প্রতিনিধিদের দাবি, অমিত শাহ সবরকমভাবে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনিও বিশ্বাস করেন, এই ঘটনা নিঃসন্দেহে নৃশংস, কিন্তু এর সঙ্গে রাজনীতির…

আরও পড়ুন
কলকাতা 

Suvendu Adhikari: মোদীর বৈঠকে হাজির না থাকার জের জেলাশাসকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য মোদি – শাহকে চিঠি দিচ্ছেন শুভেন্দু অধিকারী

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা শনিবারের ভার্চুয়াল বৈঠকে এই রাজ্যের জেলাশাসকরা উপস্থিত ছিলেন না বলে অভিযোগ উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে জেলাশাসকদের কঠোর শাস্তি দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ রবিবার ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীর এক কর্মসূচিতে যোগ দিতে এসে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘যাঁরা এই বৈঠকে গরহাজির ছিলেন, তাঁদের বিরুদ্ধে আলাপনের বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যবস্থা নিতে চিঠিতে আবেদন জানাব।’’ সূত্রের খবর, সোমবারই এই চিঠি দিতে পারেন শুভেন্দু। প্রসঙ্গত, অবসরের ঠিক আগে আলাপনের কার্যকালের মেয়াদ সাময়িক বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু বর্ধিত সময়সীমা পর্যন্ত কাজ করেননি…

আরও পড়ুন