দেশ 

Himanta Biswa Sarma: অমিত শাহ প্রধানমন্ত্রী, মোদী স্বরাষ্ট্রমন্ত্রী! ভরা সভায় বললেন অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত! নেপথ্যে রহস্য ?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দেশের প্রধানমন্ত্রী অমিত শাহ, আর স্বরাষ্ট্র মন্ত্রী নরেন্দ্র মোদী ! না, এটা কোনো ভুল লেখা নয়, এটা অসমের বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার উক্তি । সম্প্রতি তিনি এক সভায় ভাষণ দিতে গিয়ে এই মন্তব্য করেছেন । সেই ভাষণের ভিডিও ক্লিপিং ইতিমধ্যে নেট মাধ্যমে ভাইরাল হয়ে গেছে ।একটি জনসভায় অসমিয়া ভাষায় বক্তৃতা করছিলেন অসমের মুখ্যমন্ত্রী। কয়েকশো মানুষের সামনে সেখানে ‘‘প্রধানমন্ত্রী অমিত শাহ এবং স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত’’ বলে মন্তব্য করেন তিনি।

তার পরই ওই বক্তব্যের ভিডিয়ো ক্লিপিং নিয়ে নেটমাধ্যমে প্রচারে নেমে পড়েছে কংগ্রেস। অসম কংগ্রেসের ফেসবুক পেজে মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যকে ‘ইচ্ছাকৃত’ বলে দাবি করা হয়েছে। কংগ্রেসের দাবি, এ ভাবেই সর্বানন্দ সোনওয়াল অসমের মুখ্যমন্ত্রী থাকাকালীন হিমন্ত বিশ্বশর্মাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে উদ্ধৃত করেছিলেন বিজেপি সাংসদ। বছর ঘুরতেই হিমন্ত অসমের মুখ্যমন্ত্রী। আর সেই হিমন্ত এ বার অমিত শাহকে দেশের প্রধানমন্ত্রী বলে প্রচার শুরু করে দিয়েছেন। কংগ্রেসের আরও দাবি, এটা সর্বানন্দের অনিচ্ছাকৃত ভুল নয়। বরং নয়া প্রচার পরিকল্পনা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ