নিউজক্লিক এফআইআর-এর মাধ্যমে কৃষক আন্দোলনের উপর নতুন করে আক্রমণের জন্য বিজেপি-আরএসএস নেতৃত্বাধীন মোদী সরকারের বিরুদ্ধে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ শুরু করবে এসকেএম
দিল্লি, ৮ই অক্টোবর, 2023: নিউজক্লিক মিডিয়া হাউসসহ বেশ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে দিল্লি পুলিশের বিশেষ সেলের দায়ের করা এফআইআর-এ সংযুক্ত কিষাণ মোর্চা (এস কে এম) নেতৃত্বাধীন দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের বিরুদ্ধে আরোপিত কুরুচিপূর্ণ অভিযোগ সম্পর্কে জানতে পেরে এসকেএম হতবাক। কৃষক আন্দোলনের বিরুদ্ধে এফআইআর-এ করা সমস্ত অভিযোগকে এসকেএম সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে এবং সর্বৈব মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে জানাচ্ছে, এবং দ্ব্যর্থহীনভাবে প্রকাশ করছে যে: ১) অবৈধ বিদেশী অর্থের সাহায্যে “দেশের সম্প্রদায়ের জীবনের জন্য প্রয়োজনীয় সরবরাহ এবং পরিষেবাগুলি ব্যাহত করা, সম্পত্তির ক্ষতি এবং ধ্বংস করা, ভারতীয় অর্থনীতির বিশাল ক্ষতিসাধন করা, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা সমস্যা সৃষ্টি…
আরও পড়ুন