দেশ 

মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও তাঁর আইনজীবীকে তলব করল এথিক্স কমিটি

বাংলার জনরব ডেস্ক : কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দূবে। এই অভিযোগের ভিত্তিতে এথিক্স কমিটিকে তদন্ত করার দায়িত্ব দেন লোকসভার স্পিকার। তদন্ত করার স্বার্থেই এবার এথিক্স কমিটি অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং তাঁর আইনজীবী জয় অনন্ত দেহাদরিরকেও আগামী ২৬শে অক্টোবর সংসদে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের দাবি তুলে স্পিকারকে চিঠি লিখেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর দাবি ছিল, তৃণমূলের এই সাংসদ অর্থ ও উপহারের বিনিময়ে লোকসভায় আদানিদের (Adani Group) বিরুদ্ধে প্রশ্ন…

আরও পড়ুন
দেশ 

পঞ্জাব বিজেপির সহ-সভাপতি যোগ দিলেন কংগ্রেসে সঙ্গে প্রাক্তন মন্ত্রী সহ কয়েক জন প্রভাবশালী নেতাও

বাংলার জনরব ডেস্ক : পঞ্জাব বিজেপির সহ-সভাপতি যোগ দিলেন কংগ্রেসে। আজ শনিবার তিনি দিল্লি গিয়ে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহের ‘অনুগামী’ রাজকুমার ভেরকা। এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেনুগোপালের উপস্থিতিতে দলে ফেরেন প্রাক্তন এই কংগ্রেস নেতা। গত জুন মাসে আর এক অমরেন্দ্র-অনুগামী নেতা সুনীল জাখরের সঙ্গে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজকুমার। লোকসভার প্রাক্তন স্পিকার প্রয়াত বলরাম জাখরের ছেলে সুনীল বর্তমানে পঞ্জাব বিজেপির সভাপতি। রাজকুমারের সঙ্গেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী বলবীর সিংহ সিধু এবং গুরপ্রীত কাঙ্গের। বিজেপির পাশাপাশি, শিরোমণি অকালি দল ছেড়েও কংগ্রেসে…

আরও পড়ুন
দেশ 

কংগ্রেস নেতার দিদির ফ্ল্যাট থেকে ৪২ কোটি টাকা উদ্ধার আয়কর দফতরের

বাংলার জনরব ডেস্ক : কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুর এক  কংগ্রেস নেতার আত্মিয়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করল আয়কর দফতর। বৃহস্পতিবার গভীর রাতে আরটি নগরের আত্মনন্দ কলোনির একটি ফ্ল্যাটে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। তল্লাশি অভিযান চালানোর সময় স্তম্ভিত হয়ে যান তাঁরা। ফ্ল্যাট থেকে মোট ২১টি বাক্স উদ্ধার করেন। সেই বাক্সগুলিতে ঠাসা ছিল ৫০০ টাকার নোটের বান্ডিল। আয়কর দফতর সূত্রে খবর, যে ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে, তিনি কংগ্রেসের প্রাক্তন বিধায়ক এবং কাউন্সিলর অখণ্ড শ্রীনিবাস মূর্তির দিদি অশ্বত্থাম্মা। তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৪২ কোটি টাকা। তদন্তকারীরা জানাচ্ছেন,…

আরও পড়ুন
দেশ 

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বিজেপি নেতাকে দিল্লির আদালতে হাজির হওয়ার নির্দেশ !

বাংলার জনরব ডেস্ক : বিহারের বিজেপি নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাহনাওয়াজ হোসেনকে সশরীরে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে হাজির হওয়ার নির্দেশ জারি করা হয়েছে। শাহানওয়াজের বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগটি পুরনো। বছর চারেক আগে অর্থাৎ ২০১৮ সালে প্রথম শাহানওয়াজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগটি আনেন এক মহিলা। অভিযোগ ছিল বিজেপি (BJP) নেতা ছাত্তারপুরের একটি খামারবাড়িতে ডেকে নিয়ে গিয়ে নেশার সামগ্রী খাইয়ে তাঁকে ধর্ষণ করেন। ওই মহিলার অভিযোগ, তিনি স্থানীয় থানায় অভিযোগ জানাতে গেলে, পুলিশ সেই অভিযোগ নেয়নি। বাধ্য হয়ে মহিলা দিল্লির আদালতে মামলা দায়ের করেন। আদালতে পুলিশ জানায়, ওই মহিলার অভিযোগে কোনও সত্যতা মেলেনি।…

আরও পড়ুন
দেশ 

রাজস্থান বিধানসভার নির্বাচন পিছিয়ে দিল কমিশন! কবে নির্বাচন?

বাংলার জনরব ডেস্ক : রাজস্থানে বিবাহ বা মালা বদল অনুষ্ঠান থাকার কারণে কারণে নির্বাচনের তারিখ পিছিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। গত সোমবার কমিশন বাকি চার রাজ্যের সঙ্গে রাজস্থানেরও বিধানসভা ভোটের সূচি ঘোষণা করেছিল। তাতে বলা হয়েছিল, ২৩ নভেম্বর হবে ভোটগ্রহণ। কিন্তু বুধবার তা বদল করল কমিশন। বুধবার কমিশন জানিয়েছে, ২৫ নভেম্বর হবে রাজস্থানের ভোট। ফল ঘোষণার দিন অপরিবর্তিতই থাকছে। বাকি চার রাজ্যের সঙ্গে রাজস্থানেরও ভোট গণনা হবে ৩ ডিসেম্বর। জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ওই দিন রাজস্থানে প্রচুর বিয়ে ও সামাজিক অনুষ্ঠান রয়েছে। ভোট ঘোষণার পরেই সেই কারণ দেখিয়ে রাজনৈতিক দলগুলি…

আরও পড়ুন
দেশ 

প্যালেস্টাইনের স্বাধীনতা ও সার্বভৌমতা ন্যায্য প্রাপ্য বলে দাবি কংগ্রেসের

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পাশে থাকার অঙ্গীকার করলেও দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস প্যালেস্টাইনের স্বাধীনতা ও সার্বভৌমতার পক্ষে সওয়াল করেছে। কংগ্রেস ওয়াকিং কমিটি মনে করছে ৭২ ঘন্টা ধরে ইসরাইল সেনার ক্ষেপণাস্ত্র ও বিমান হানায় বিধ্বস্ত অবরুদ্ধ গাঁজার নাগরিকরা কি অবস্থার মধ্যে আছে তার সামনে আনা হোক একইসঙ্গে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস। রবিবার কংগ্রেসের তরফেও ইসরাইলি আমজনতার উপর হামাসের রকেট হামলার নিন্দা করা হয়েছিল। কিন্তু তার পর গাজ়ায় প্যালেস্টাইন শরণার্থী শিবির, হাসপাতালের মতো অসামরিক এলাকায় ইজ়রায়েলি বোমাবর্ষণ ‘প্রেক্ষপটে’ অনেকটাই বদল এনেছে।…

আরও পড়ুন
দেশ 

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে পাশে থাকার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বাংলার জনরব ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি মঙ্গলবার নিজে এ কথা জানিয়েছেন এক্স হ্যান্ডেলে। তিনি সেখানে লিখেছেন,‘‘ইজ়রায়েলের প্রধানমন্ত্রী আমাকে ফোন করে সেখানকার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন।’’ মোদী আরো লিখেছেন, ‘‘পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ দিয়েছি। জানিয়েছি, এই কঠিন সময়ে ভারতবাসী দৃঢ় ভাবে ইজ়রায়েলের পাশে রয়েছে। ভারত দ্ব্যর্থহীন ভাষায় সমস্ত ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করছে।’’ প্রসঙ্গত, ২০১৭ সালে ইজ়রায়েল সফরের সময় থেকেই মোদীর সঙ্গে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রকাশ্যে মোদীকে ‘দোস্ত’ বলেও সম্বোধন করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী। বলেছেন ‘বিপ্লবী নেতা’ও! ২০১৮-য়…

আরও পড়ুন
দেশ 

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মুখে জাতভিত্তিক সমীক্ষার পক্ষে সওয়াল করে রাহুল গান্ধী কী বাজিমাত করতে পারবেন?

বাংলার জনরব ডেস্ক : জাতভিত্তিক সমীক্ষা পক্ষে এবার জাতীয় কংগ্রেসের কার্যনির্বাহী সমিতির সিদ্ধান্ত নিল। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত যে জাতীয় কংগ্রেসকে আরো বেশি উজ্জীবিত করবে এবং জনমানষে তাদের সমর্থনকে বৃদ্ধি করবে সে ব্যাপারে অনেকটাই আশাবাদী ওয়াকিবহাল মহল। আজ সোমবার সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ‘‘যে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা জাত সমীক্ষার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের ধন্যবাদ। এই সিদ্ধান্ত কংগ্রেস ওয়াকিং কমিটি সমর্থন করছে।’’ বিহারে আরজেডি-জেডিইউ-কংগ্রেস-বামেদের ‘মহাগঠবন্ধন’ সরকার ইতিমধ্যেই জাতভিত্তিক সমীক্ষায় কাজ অনেকটাই করে ফেলেছে। আদালতের ছাড়পত্র পাওয়ায় প্রকাশ করা হয়েছে অন্তর্বর্তী রিপোর্টও। কংগ্রেস শাসিত দুই রাজ্যের মুখ্যমন্ত্রী,…

আরও পড়ুন
দেশ 

Assembly Elections 2023 Schedule : পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন, ছত্রিশগড় এবং মিজোরাম হবে দুই দফায় ভোট বাকি সব এক দফাতে, গণনা তেসরা ডিসেম্বর

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। এই পাঁচ রাজ্য হল রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গানা এবং মিজ়োরাম। দিল্লির নির্বাচন সদনে সাংবাঠিক বৈঠক করে ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। রাজ্যগুলির মধ্যে মিজ়োরাম বিধানসভার মেয়াদ শেষ হবে ১৭ ডিসেম্বর। বাকি রাজ্যগুলিতে বিধানসভার মেয়াদ শেষ হবে জানুয়ারিতে। মধ্যপ্রদেশে এক দফায় ভোট হতে চলেছে ১৭ নভেম্বর। রাজস্থানের সব ক’টি বিধানসভায় ভোট হবে এক দফাতেই—২৩ নভেম্বর। তেলঙ্গানায় ভোট হবে ৩০ নভেম্বর। মিজ়োরামেও এক দফায় ভোটগ্রহণ হবে ৭ নভেম্বর। ভোটমুখী পাঁচ রাজ্যের মধ্যে কেবল ছত্তীসগঢ়েই হবে দু’দফায় ভোট।…

আরও পড়ুন
দেশ বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

খুনের হুমকি শাহরুখ খানকে, Y + নিরপত্তা দিতে চলেছে মহারাষ্ট্র সরকার

বাংলার জনরব ডেস্ক : ‘জওয়ান’ এর জনপ্রিয়তা পাওয়ার পর থেকে খুনের হুমকি পাচ্ছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আর এই হুমকির ফলে  নিরাপত্তার অভাব বোধ করছিলেন শাহরুখ খান। তাই এবার ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিতে প্রস্তুত হল মহারাষ্ট্র সরকার। গত ৫ অক্টোবরই মহারাষ্ট্র সরকারের তরফে পুলিশ প্রশাসনের কাছে নির্দেশ গিয়েছিল বাদশার নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার জন্য। এবার জানা গেল, কিং খানকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা দিতে চলেছে একনাথ শিণ্ডের সরকার। সূত্রের খবর, বিগত তিন দশকের ফিল্মি কেরিয়ারে এই প্রথমবার শাহরুখ খান বুক ঠুকে রাজনীতির মুখোমুখি হয়েছেন কিং খান। ‘জওয়ান’ (Jawan) সিনেমার মাধ্যমেই…

আরও পড়ুন