হাওড়ার বাইনান গ্রাম পঞ্চায়েত দখল করল বাম কংগ্রেস আইএসএফ জোট
বিশেষ প্রতিনিধি : পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাফল্য সবচেয়ে বড় হয়ে ধরা পড়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া জেলায়। এখানে ভোটের আগেই ভোট হয়ে গিয়েছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেক আসন জিতে যায় শাসক দল। যদিও শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোন বিরোধী দলকে নমিনেশন পত্র জমা দিতে বাধা দেওয়া হবে না। কিন্তু লক্ষণীয় বিষয় এই দুই জেলার জনমত কিন্তু সরকার বিরোধী বলা যেতে পারে বা শাসকদল বিরোধী। এই দুই জেলার যেসব এলাকায় বিরোধীরা রুখে দাঁড়িয়ে ভোট করাতে পেরেছে সেখানেই তৃণমূল কংগ্রেস পরাস্ত হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার উস্তি মগরাহাট…
আরও পড়ুন