এবার মানিকচক থেকে উদ্ধার ব্যালট পেপার!
বাংলার জনরব ডেস্ক : কিছুদিন আগে রাজ্যজুড়ে তৃণমূল নেতাদের ঘরে ঘর ঘর থেকে টাকা উদ্ধার করছে এবার পঞ্চায়েত নির্বাচনের পর থেকে রাস্তাঘাটে মাঠে ঝোপে ঝাড়ে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে ব্যালট পেপার। গত শুক্রবার এমনই ব্যালট পেপার উদ্ধার হয়েছে মালদার মানিকচকে।ওই দিন মালদার মানিকচক থেকে উদ্ধার হল প্রচুর ব্যালট। আর সমস্ত ব্যালটে ছাপ রয়েছে বিজেপি প্রার্থীর নামে। পুলিশের সামনেই প্রায় ৫০০ এরকম পরিত্যক্ত ব্যালট পেপার সংগ্রহ করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। মানিকচক ব্লকের ভোটগণনা হয়েছিল বিএসএস হাইস্কুলে। শুক্রবার গণনাকেন্দ্র থেকে ১০০ মিটার দূরে বোচাহি দিঘির পাশে ব্যালট পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।…
আরও পড়ুন