জেলা 

দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মজয়ন্তী কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীতে

নিজস্ব সংবাদদাতা: দ্বিজেন্দ্রলাল রায়ের ১৬১তম জন্মদিবসে প্রতি বছরের ন্যায় এবারও কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীতে এক অনুষ্ঠান হলো। দ্বিজেন্দ্রলাল রায় কৃষ্ণনগরের ভূমিপুত্র। তিনি জাতীয় জন জাগরণের কবি, নাট্যকার, গীতিকার, সুরকার, প্রাবন্ধিক, কৃষিবিদ। লাইব্রেরীর মহারাজা শ্রীশচন্দ্র রায় পাঠকক্ষে উপস্থিত সবাই কবির মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। ৪ শ্রাবণ ১৪৩০ (২১ জুলাই ২০২৩) ছিল দ্বিজেন্দ্রলাল রায়ের ১৬১তম জন্মদিবস। কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীর পরিচালন সমিতির পক্ষ থেকে এই দিনটি বিশেষভাবে পালন করা হয়। এদিন কৃষ্ণনগর শহরজুড়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেগুলির মধ্যে অন্যতম ছিল কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীতে দ্বিজেন্দ্র স্মরণ। এদিনের মূল আলোচক ছিলেন আঞ্চলিক…

আরও পড়ুন
জেলা 

মনিপুরে সহিংসতা বন্ধের দাবিতে জাতীয় কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিল হাওড়ায়

বিশেষ প্রতিনিধি: আজ ২৬শে জুলাই ২০২৩, বুধবার, বিকাল ৪টায়, প্রদেশ কংগ্রেস সভাপতি, সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী-র নির্দেশে হাওড়া জেলা কংগ্রেস সভাপতি শ্রী পলাশ ভান্ডারী-র আহ্বানে মণিপুরে নারীদের উপর নারকীয় আক্রমণ ( কারগিল যুদ্ধের সৈনিকের সহ অন্যান্য মহিলাদের উলঙ্গ করে ঘোরানো এবং অত্যাচার করা )ও সমগ্র মণিপুর রাজ্য জুড়ে ঘটে চলা হত্যালীলা এবং কেন্দ্রীয় সরকারের উদাসিনতার প্রতিবাদে শিবপুর কদমতলা বাস স্ট্যান্ড থেকে একটি পদযাত্রা নরসিংহ দত্ত রোড, মল্লিক ফটক, হাওড়া ময়দান, পঞ্চানন্দতলা রোড হয়ে কদমতলা পাওয়ার হাউস মোড়ে বিধানচন্দ্র রায়-র মূর্তির সম্মুখে এসে শেষ হয়। উক্ত পদযাত্রায় শুভেচ্ছা জানান বর্ষীয়ান…

আরও পড়ুন
জেলা 

কলকাতার সংবাদপত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনুসন্ধান

ফারুক আহমেদ : বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমৃদ্ধ ইতিহাসচর্চায় ক্রমশ দখল নিচ্ছে রাজনীতির কারবারিরা। স্বাধীন বাংলাদেশের জন্মের অর্ধশতক পেরিয়ে এমনটাই মনে করছেন এপার-ওপার দুই বাংলারই প্রগতিশীল সমাজবিজ্ঞানীদের একটা বড় অংশ। তাঁদের উষ্মা, ইতিহাসচর্চায় অতিমাত্রায় রাজনীতিকরণ হয়ে গেছে। ফলে এই ইতিহাসচর্চায় সাধারণ মানুষ কিংবা তরুণদের আগ্রহ কম। মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে এখন কে কবে ঘোষণা করেছেন, কোন নেতা কোন তারিখে কী বলেছেন, এটাই মুখ্য হয়ে উঠেছে। এই ইতিহাসে সাধারণ মানুষ যেন কিছুটা উপেক্ষিত। অথচ মুক্তিযুদ্ধের আবহে বঙ্গবন্ধুর জ্বালাময়ী বক্তৃতাতে বারবার উঠে এসেছিল মানুষের ত্যাগের কথা, ক্ষুদ্র রাজনীতির বেড়াজাল ভেঙে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আর্তি।…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

নৈহাটি ঐকতান মঞ্চে নাট্যোৎসবের উদ্বোধন করলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

ফারুক আহমেদ : নৈহাটির নাট্য সমন্বয়ের উদ্যোগে রবিবার থেকে শুরু হল ঐকতান মঞ্চে ৯ দিনের নাট্যোৎসব। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক, নাট্যব্যক্তিত্ব তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী, প্রধান অতিথি নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়, সভাপতি দেবাশিস সরকার, সম্পাদক সুনীত ভট্টাচার্য প্রমুখ। নাট্যোৎসবের মহরৎ শুরু হল নৈহাটি ব্রাত্যজনের ‘দাদার কীর্তি’ নাটক দিয়ে। নৈহাটি ঐকতান মঞ্চে নাট্যোৎসবের উদ্বোধন করার পর বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মূল্যবান বক্তব্য রাখেন। হল ভর্তি দর্শকরা করতালি দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও শিক্ষামন্ত্রী ব্রাত্য…

আরও পড়ুন
জেলা 

কংগ্রেস নেতা স্বর্গীয় বাসুদেব খাাড়ার স্মরণ সভা

জন্মিলে মরিতে হবে অমর কেহ কবে রহে !! কবির এই বাণী চিরন্তন সত্য।কিন্তু কিছু কিছু মৃত্যু মনকে নাড়া দিয়ে যায় । তেমনি এক ব্যক্তি হাওড়া জেলার আমতা কেন্দ্র এর গাজীপুর অঞ্চলের সুদীর্ঘ ৫০ বছরের আজীবন সভাপতি স্বর্গীয় বাসুদেব খাাড়া (Basudev khara ) মহাশয়ের মৃত্যু ।আজ গাজীপুর বালিকা বিদ্যালয় বিদ্যালয় এ বাসুদেব বাবুর স্মরণ সভা অনুষ্ঠিত হয় ।স্মরণ সভার মাধ্যমে প্রচুর মানুষ তার একদিকে ফুটবল জীবন, শিক্ষক জীবন, পঞ্চায়েত প্রধান হিসেবে তার রাজনৈতিক জীবন সহ তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। সমস্ত বক্তাদের বক্তব্যের মধ্য থেকে উঠে আসে বাসুদেব বাবুর…

আরও পড়ুন
জেলা 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মঙ্গলা হাটের ব্যবসায়ীদের পাশে বিধায়ক নওশাদ সিদ্দিকী, সরকারি সাহায্যের দাবি

বাংলার জনরব ডেস্ক : হাওড়ার মঙ্গলা হাটে প্রায় দু হাজার দোকান ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় সরকারের কাছে ক্ষতিপূরণ চাইলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আজ শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ বিধায়ক নওশাদ সিদ্দিকী হাওড়ার মঙ্গলা হাটে পৌঁছান সেখানে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমি চাই আবার ব্যবসায়ীরা মূলস্রোতে ফিরে আসুন। তাঁদের যা ক্ষতি হয়েছে তা শুধু তাঁরাই জানেন। সামনে পুজো। আর্থিক ক্ষতির মুখে পড়া ব্যবসায়ীরা সরকারি সাহায্য ছাড়া ঘুরে দাঁড়াতে পারবেন না।” বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ…

আরও পড়ুন
জেলা 

উলুবেরিয়ায় কংগ্রেসের শহীদ স্মরণ

১৯৯৩ সালের ২১ শে জুলাই পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের ডাকে NO IDENTY CARD NO VOTE এর দাবিতে মহাকরণ ঘেরানো অভিযানে পুলিশের নির্মম অত্যাচার ও গুলি চালনা এবং ১৩ জন শহীদের খুনের প্রতিবাদে আজ উলুবেড়িয়া উত্তর কেন্দ্র কংগ্রেস কমিটি ও উলুবেরিয়া উত্তর যুব কংগ্রেস কমিটির ডাকে উলুবেরিয়ার খলিখানি মোড়ে এক শহীদ স্মরণ অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা কংগ্রেস কমিটির ২ বর্ষিয়ান সহ-সভাপতি জীবন রতন ধর ও কাশীনাথ বারিক , হাওড়া জেলা কংগ্রেস কমিটির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান ,সাধারণ সম্পাদক বিকাশ বর, সম্পাদক সুপ্রিয় ঘোষ ,যুব কংগ্রেস সহ সভাপতি বিশ্বজিৎ…

আরও পড়ুন
জেলা 

হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী অগ্নিকাণ্ডে দুই হাজার দোকান পুড়ে ছাই

বাংলার জনরব ডেস্ক : বৃহস্পতিবার গভীর রাতে হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রায় ২০০০ দোকান দুপুরে ছাই হয়ে গেল। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১২টা। হাওড়ার (Howrah) বিশাল মঙ্গলাহাটে আচমকাই আগুন লেগে যায়। প্রায় ১২ বিঘা জমির উপর এই মঙ্গলাহাট। দাউদাউ করে জ্বলতে থাকে সমস্ত দোকান। দমকলের ১৮ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করলেও জল সংকটের জন্য কাজ ব্যাহত হয়। স্থানীয়রা জানাচ্ছেন, প্রথমে নর্দমা থেকে জল নিয়েই আগুনে নেভানোর কাজ শুরু হয়।পরে হাওড়া হাসপাতালের জল ব্যবহার করেন দমকল কর্মীরা। রাতভর দমকল কর্মীদের চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে…

আরও পড়ুন
জেলা 

রাজ্যে দ্বিতীয় স্থানাধিকারী আবু সামাকে সংবর্ধনা জানালো ফ্রন্টপেজ অ্যাকাডেমি

বিশেষ প্রতিনিধি: রাজ্যে উচ্চমাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকারী আবু সামাকে বুধবার বর্ণাঢ্যময় সংবর্ধনা জানালো ফ্রন্টপেজ অ্যাকাডেমি। এদিন ফ্রন্টপেজ কলেজ অডিটোরিয়ামে ফুল, উত্তরীয় ও কিছু উপহার তুলে দিয়ে আবু সামাকে সংবর্ধনা জানান ফ্রন্টপেজ একাডেমির চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামান। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় অবস্থিত ফ্রন্টপেজ অ্যাকাডেমির ছাত্রদের পাশাপাশি শিক্ষক ও অন্যান্য গুণীজনরাও এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আবু সামা যেভাবে কঠোর দরিদ্রতার সঙ্গে লড়াই করে উচ্চমাধ্যমিকে নজর কাড়া ফল করেছে তাতে উপস্থিত বক্তারা সকলেই তাঁর প্রশংসা করেন। আবু সামা ছাত্রদের দৈনিক ৬ ঘন্টা করে সেলফ স্টাডি করার পরামর্শ দেয়।

আরও পড়ুন
জেলা 

১৯৭৮ থেকে ২০২৩ এই পঞ্চায়েতের জনাদেশ বামেদের পক্ষে!

বাংলার জনরব ডেস্ক : একটানা ১০ বার পঞ্চায়েতে ক্ষমতা দখল করা মুখের কথা নয় কিন্তু এই বাস্তব ঘটনায় ঘটেছে পুরুলিয়ার পুঞ্চা ব্লকের জামবাদ গ্রাম পঞ্চায়েতে। ১৯৭৮ সাল থেকে পঞ্চায়েতে রাজ এই বাংলায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই পঞ্চায়েতে ক্ষমতায় আসীন হয় সিপিএম তথা বামফ্রন্ট। তারপর থেকে দীর্ঘ ৪৫ বছর ধরে একটানা জামবাদ পঞ্চায়েতে ক্ষমতায় রয়েছে সিপিএম। ২০২৩ কিংবা ২০১৮ সমগ্র রাজ্যজুড়ে যখন সবুজ ঝরে বেসামাল তখনও এই পঞ্চায়েতে ক্ষমতায় বামেরা। ২০১৮-র পর ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল অনুযায়ী ৯টি আসনের মধ্যে ৩টি সংসদে জয়ী হয়েছে তৃণমূল (TMC)। ৬টি সংসদে জয়ী…

আরও পড়ুন