জেলা 

শ্যামপুরে শিশু বিকাশ কেন্দ্রের খিচুড়ি খেয়ে অসুস্থ শিশুদের দেখতে হাসপাতালে কংগ্রেস নেতা অসিত মিত্র ও হাফিজুর রহমান

বাংলার জনরব ডেস্ক : হাওড়া জেলার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের অধীন শ্যামপুর এর সৈয়দপুর গ্রামের শিশু বিকাশ কেন্দ্র ( ICDS ) প্রকল্পের খিচুড়ি খেয়ে বেশ কিছু শিশু খাদ্যে বিষক্রিয়া ফলে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সুপার স্পেসালিটি হাসপাতাল ভর্তি হয়। আজ এই সমস্ত শিশুদের দেখতে হাসপাতালে হাজির হন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি তথা প্রাক্তন বিধায়ক অসিত মিত্র মহাশয়, হাওড়া জেলা কংগ্রেস কমিটির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, উলবেরিয়া পূর্ব কেন্দ্র কংগ্রেসের নেতা শেখ সুজাউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমস্ত ভর্তি শিশুদের স্বাস্থ্যের খবর নেন এবং তাদের উপযুক্ত চিকিৎসা যাতে হয় তার জন্য সরকারি অফিসারদের বলেন,…

আরও পড়ুন
জেলা 

বাল্যবিবাহ মুক্ত ভারত , শিশু শ্রমিক ও বয়সন্ধিকালে বিপথগামিতা রোধে পাঁচলা স্কুলে সচেতনতা সভা

বিশেষ প্রতিনিধি: বাল্যবিবাহ মুক্ত ভারত , শিশু শ্রমিক ও বয়সন্ধিকালে বিপথগামিতা রোধে পাঁচলা আজিম মোয়াজ্জাম উচ্চ বিদ্যালয়ে এক সচেতনতা মূলক শিবিরের আয়োজন করে ছিলেন “জীবিকা ” নামক সংস্থা । সংগস্থার উদ্যোগে আজ পাঁচলা আজীম মোয়াজ্জাম উচ্চ বিদ্যালয়ে । একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে এই সচেতনতা শিবিরে স্কুলের শতাধিক ছাত্র ছাত্রী অংশ নেন। উপস্থিত ছিলেন পাঁচলা থানার বিশিষ্ট এস আই। জেলার বিশিষ্ট সাংবাদিক মোঃ মহসিন ও পাঁচলা আজীম মোয়াজ্জাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট প্রাবন্ধিক ও লেখক এস এম শামসুদ্দিন। বয়সন্ধিকালে কালে রঙিন স্বপ্নে বিভোর হয়ে অনেক ছাত্র ছাত্রী…

আরও পড়ুন
জেলা 

পূর্বাশা ইকো সোসাইটির উদ্যোগে বিশ্ব ম্যানগ্রোভ দিবস উদযাপন

নায়ীমুল হক : সুন্দরবনের পূর্বাশা ইকো হেল্পলাইন সোসাইটির উদ্যোগে গত ২৬ শে জুলাই বিশ্ব ম্যানগ্রোভ দিবস উদযাপন হয়ে গেল। প্রায় এগার হাজার চারা বসানো হলো এদিন সাতজ্বালিয়া দ্বীপে। ভারতবর্ষ ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বেসরকারি সমাজসেবী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি খুবই তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। পূর্বাশা ইকো হেল্পলাইন সোসাইটির কর্ণধার উমাশঙ্কর মন্ডল জানান যে প্রতি বছরের ন্যায় এ বছরও নদীর চরে হাটু ডোবা কাদায় নেমে ম্যানগ্রোভ গাছ লাগানো হয়। বিশ্বভারতীর ভূগোল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট নদী বিশেষজ্ঞ ড. মলয় মুখোপাধ্যায় বলেন যে সাতজ্বালিয়া দ্বীপের চরঘেরি গ্রামের যে সমস্ত অঞ্চল ম্যানগ্রোভ চারা…

আরও পড়ুন
জেলা 

মণিপুরের চলমান অচলাবস্থা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাল জয় কিষাণ আন্দোলন, হুগলী জেলা শাখা

খন্যান, হুগলী: সর্বভারতীয় কৃষক সংগঠন জয় কিষাণ আন্দোলনের হুগলী জেলা শাখার ডাকে গতকাল বিকেলে মণিপুরের জাতিদাঙ্গা, নারী নির্যাতন এবং চলমান অচলাবস্থার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মণিপুরের এই অবস্থার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের বিজেপি সরকারকে ১০০ শতাংশ দায়ী করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিস্ক্রিয় ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ সম্বলিত পোস্টার নিয়ে বিশাল মৌন মিছিল পথ পরিক্রমা করে শেষে খন্যান মোড়ে শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে দিয়ে শেষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ বিজেপি শাসিত মণিপুর রাজ্য সরকারকে অবিলম্বে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসন চালু করার জোরাল দাবি জানানো হয়। কৃষক, কৃষি শ্রমিক, মজদুর,…

আরও পড়ুন
জেলা 

পরিবেশ পত্রিকা ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’ প্রকাশ

দীপাঞ্জন দে: কৃষ্ণনগরের পরিবেশ শিবিরে পরিবেশ পত্রিকা ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’ প্রকাশ পেল। ৩০ জুলাই ২০২৩ (রবিবার) কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য কৃষ্ণনগরের গ্রেস কটেজে এক পরিবেশ শিবিরের আয়োজন করা হয়েছিল। বরিষ্ঠ বিজ্ঞান প্রচারক দীপককুমার দাঁ ও পরিবেশকর্মী দীপাঞ্জন দে-র আহ্বানে এই পরিবেশ শিবির বসেছিল। এই কর্মযজ্ঞের আয়োজক ছিল গোবরডাঙা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতি ও সুজন-বাসর। আর সহযোগিতায় ছিল নদিয়া পরিবেশ মঞ্চ, বিজ্ঞান অন্বেষক ও রাখী পত্রিকা। পত্রিকা প্রকাশ, গ্রন্থ প্রকাশ, জৈবসামগ্রীর প্রচার ও বিপণন, পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন পত্র-পত্রিকার প্রদর্শনী ও বিপণনের ব্যবস্থা ছিল এই পরিবেশ শিবিরে। গ্রেস কটেজে কাজী নজরুল…

আরও পড়ুন
জেলা 

হাওড়ার টিকিয়াপাড়ায় জাতীয় কংগ্রেসের কর্মীসভা

হাওড়া টিকিয়াপাড়া এর স্যার সৈয়দ আহমেদ হাই স্কুলে হাওড়া জেলার মধ্য হাওড়া এক নম্বর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি দীপক ব্যানার্জির আহবানে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয় | উক্ত কর্মী সভায় উপস্থিত ছিলেন হাওড়া জেলা কংগ্রেস কমিটির সভাপতি পলাশ ভান্ডারী মহাশয় ,মধ্য হাওড়া এক নম্বর ব্লক কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি সুকুমার আদক ও মধ্য হাওড়া দু নম্বর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি মানষ ব্যানার্জি সহ অন্যান্য জেলা ব্লক ও ওয়ার্ড কংগ্রেসের নেতৃবৃন্দ |

আরও পড়ুন
জেলা 

মল্লিকপুরের প্লাস্টিক ব্যাগ তৈরির কারখানায় আগুন এখনো জ্বলছে!

বাংলার জনরব ডেস্ক : দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর সংলগ্ন মল্লিকপুরে এক প্লাস্টিক ব্যাগের কারখানায় আগুন শনিবার রাতে লাগে, প্রায় কুড়ি ঘন্টা অতিবাহিত হওয়ার পর এখনো আগুন নেভেনি বলে সংবাদ পাওয়া যাচ্ছে। দমকল আধিকারিকদের মতে, এখনও কারখানার কয়েকটি পকেটে আগুন জ্বলছে।পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে দমকল। প্রাথমিক ভাবে দমকলের পনেরোটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনার চেষ্টা শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে দমকলের ইঞ্জিনের সংখ্য়াও কমে। শেষ খবর পাওয়া পর্যন্ত, দমকলের চারটি ইঞ্জিন পালা করে বিভিন্ন পকেটের আগুন আয়ত্তে আনার কাজ চালাচ্ছে। রবিবার ঘটনাস্থল পরিদর্শন করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বার্ণপুরে একগুচ্ছ কচিকাঁচার বৃক্ষরোপণ

নিজস্ব সংবাদদাতা,বার্ণপুর: ৩০ জুলাই ২০২৩ সকালে আসানসোল ইস্পাতনগরী বার্ণপুরে এক অভিনব উপায়ে বৃক্ষরোপনের কর্মসূচি বাস্তবায়িত করলেন বার্ণপুর ব্যাঙ্ক রোড পুজো কমিটির কর্মকর্তারা। তাঁরা ভারতীয় ইস্পাত কারখানার কর্মীদের গুটিকয় কচিকাঁচার হাত দিয়ে বৃক্ষরোপণ করলেন পুজো কমিটির প্রশস্ত প্রাঙ্গণসহ সার্কুলার রোডস্থিত সন্নিহিত কোয়াটার প্রাঙ্গণে। মূলতঃ ছোটদের মধ্যে সবুজ সচেতনতা এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বোঝাতেই এহেন কর্মসূচি গ্রহণ করেছেন তাঁরা। বৃক্ষরোপণের পর সমস্ত ছেলেমেয়েদের একটি করে মানপত্র দিয়ে উৎসাহিত করা হয় ‌। স্থানীয় কয়েকজন অভিভাবক সহ এই ব্যতিক্রমী কর্মসূচিতে অংশ নিয়েছিলেন পুজো কমিটির তরফে সভাপতি ডা. এ কে ঝা, সাধারণ সম্পাদক নিশিকান্ত চৌধুরী, সাংস্কৃতিক…

আরও পড়ুন
জেলা 

পঞ্চায়েতে বাম কংগ্রেসের জয়ী ৫ সদস্য যোগ দিলেন তৃণমূলে

বাংলার জনরব ডেস্ক : বাম কংগ্রেসের জয়ী প্রার্থীরা পঞ্চায়েত নির্বাচন সাঙ্গ হওয়ার মাসখানেকের মধ্যেই তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন।রবিবার মুর্শিদাবাদের সমশেরগঞ্জে তৃণমূলে যোগ দিলেন ৫ বিরোধী সদস্য। তৃণমূলে যোগদানকারীদের মধ্যে দিলেন কংগ্রেসের ৪ পঞ্চায়েত সদস্য এবং সিপিএমের এক সদস্য। সমশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন ওই পাঁচ পঞ্চায়েত সদস্য। এর ফলে পঞ্চায়েত বোর্ড গঠনের আগে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল শাসকদল। এই যোগদান প্রসঙ্গে সমশেরগঞ্জের বিধায়ক আমিরুলের দাবি, ‘‘এই প্রার্থীরা ভোটের আগেই মানুষের কাছে বলেছিলেন যে, তাঁরা ভোটে জিতলে তৃণমূলেই যোগ দেবেন। সেই মতোই প্রার্থীরা…

আরও পড়ুন
অন্যান্য জেলা 

বাংলার শিক্ষা আন্দোলনে আল আমিন মিশন এবং নুরুল ইসলামের অবদান স্বীকার করতেই হবে : শেখ হাফিজুর রহমান

হাওড়া জেলার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের অধীন উদয়নারায়নপুরের আল- আমিন -মিশন এবং বাংলার মুসলিম সমাজের শিক্ষা ও স্বাবলম্বী হওয়ার ব্যবস্থা নিয়ে আলোচনা করতে গেলে আল- আমিন -মিশনের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় নুরুল ইসলাম সাহেবকে নিয়ে আলোচনা করতে হয় । শ্রদ্ধেয় নুরুল ইসলাম সাহেব এর জীবন সংগ্রাম আমি জানি এবং উনি আমার ব্যক্তিগত পরিচিত। নুরুল ইসলাম সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তার দীর্ঘ জীবন কামনা করি । এর সঙ্গে ধন্যবাদ জানাই সেই সমস্ত শিক্ষাবিদদের যারা আল -আমিন মিশনকে দেখে সারা বাংলাতে মিশন কালচার কে ছড়িয়ে দিয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান( মিশন) তৈরির মাধ্যম দিয়ে ।একটা কথা…

আরও পড়ুন