জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বার্ণপুরে একগুচ্ছ কচিকাঁচার বৃক্ষরোপণ

শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা,বার্ণপুর: ৩০ জুলাই ২০২৩ সকালে আসানসোল ইস্পাতনগরী বার্ণপুরে এক অভিনব উপায়ে বৃক্ষরোপনের কর্মসূচি বাস্তবায়িত করলেন বার্ণপুর ব্যাঙ্ক রোড পুজো কমিটির কর্মকর্তারা। তাঁরা ভারতীয় ইস্পাত কারখানার কর্মীদের গুটিকয় কচিকাঁচার হাত দিয়ে বৃক্ষরোপণ করলেন পুজো কমিটির প্রশস্ত প্রাঙ্গণসহ সার্কুলার রোডস্থিত সন্নিহিত কোয়াটার প্রাঙ্গণে।

মূলতঃ ছোটদের মধ্যে সবুজ সচেতনতা এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বোঝাতেই এহেন কর্মসূচি গ্রহণ করেছেন তাঁরা। বৃক্ষরোপণের পর সমস্ত ছেলেমেয়েদের একটি করে মানপত্র দিয়ে উৎসাহিত করা হয় ‌। স্থানীয় কয়েকজন অভিভাবক সহ এই ব্যতিক্রমী কর্মসূচিতে অংশ নিয়েছিলেন পুজো কমিটির তরফে সভাপতি ডা. এ কে ঝা, সাধারণ সম্পাদক নিশিকান্ত চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক বিকাশ সাইনি, অন্যতম সদস্য ডা. বিশ্বরূপ মুখার্জি, আবদুর রউফ প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ