জেলা 

মুর্শিদাবাদের তিন জনের পর এবার নদীয়ার চাপড়ায় তৃণমূল কর্মীকে খুন করল দুস্কৃতিরা , মমতা প্রশাসন শাসকদলের সমর্থকদের নিরাপত্তা দিতেই ব্যর্থ!

বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনের দিনে শুধু যে বিরোধীরা আক্রান্ত হচ্ছে তা নয় , শাসক দলের কর্মীরাও খুন হচ্ছেন, সকালে মুর্শিদাবাদ থেকে তিন জন তৃণমূল কর্মীর খুনের খবর পাওয়া গেছে । রেজিনগর, বেলডাঙা ও খড়গ্রামে তিন জন তৃণমূল কর্মী খুন হয়েছেন বলে জানা গেছে । অন্যদিকে আজ শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন নদীয়ার চাপড়ায় খুন করা হলো এক তৃণমূল কর্মীকে । চাপড়ার কল্যাণদহে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। শাসকদলের দাবি, দলবদ্ধ ভাবে ভোট দিতে যাওয়ার সময় তৃণমূল কর্মীদের উপর হামলা চালান কংগ্রেস কর্মী-সমর্থকেরা। ধারালো অস্ত্র দিয়ে ওই তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো…

আরও পড়ুন
জেলা 

তৃণমূল নেতা শেখ সুফিয়ান ফোন করে নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনী চাইলেন ?

বাংলার জনরব ডেস্ক : রাজ্য পুলিশের প্রতি আস্থা না দেখিয়ে কেন্দ্রীয় বাহিনী চাইলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিদায়ী সহ-সভাধিপতি এবং তৃণমূল নেতা শেখ সুফিয়ান । ঘটনার বিবরণে জনা গেছে,পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-১ ব্লকের মহম্মদপুর-২ পঞ্চায়েতের তারাচাঁদবাড়ে ৬৭ এবং ৬৮ নম্বর বুথে দেখা যায়নি কেন্দ্রীয় বাহিনী। বাহিনী রাখার দাবি তুলে স্থানীয় বিজেপি কর্মীরা শনিবার সকালে বুথে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন। তার জেরে বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। তাঁরা কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের আশঙ্কা, কেন্দ্রীয় বাহিনী না থাকলে অশান্তি হতে পারে। ভোটগ্রহণ সাময়িক ভাবে বন্ধ হয়ে যাওয়ায় বুথের বাইরে দীর্ঘ লাইন…

আরও পড়ুন
জেলা 

পঞ্চায়েত নির্বাচনের দিনেও অশান্তি রুখতে ব্যর্থ কমিশন, বুথের মধ্যে বোমাবাজি, কোচবিহারে মৃত্যু বিজেপির এজেন্টের

বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনের দিন সমগ্র রাজ্য জুড়েই অশান্তি অব্যাহত । সাগর থেকে পাহাড় সর্বত্রই গন্ডগোলের চিত্র শনিবার সকাল থেকে পরিলক্ষিত হচ্ছে । কিন্ত দুঃখজনক বিষয় হলো সবচেযে বেশি অশান্তি হচ্ছে কোচবিহারে । রাতে দিনহাটার ১৩০ বুথে ব্যালট বাক্স ছিনতাই এবং ভেঙে ফেলার মতো ঘটনা ঘটেছে, কাগজ পত্র পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে । এই ঘটনার পর সকালে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরেই আবার রক্তাক্ত হয়ে উঠল কোচবিহারের দক্ষিণ বিধানসভার ফলিমারি গ্রাম পঞ্চায়েতের ভোটেরহাট ৩৮ নম্বর বুথ । এই বুথের মধ্যেই ব্যাপক বোমাবাজি এবং গুলি চালানো হয়েছে বলে…

আরও পড়ুন
জেলা 

পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্য জুড়ে অশান্তি অব্যাহত, দিনহাটায় ব্যালট বাক্স গুঁড়িয়ে, কাগজ পুড়িয়ে দেওয়া হলে দর্শক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে করাতে ব্যর্থ হয়েছেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। ভোটের আগের দিন থেকে সমগ্র রাজ্য উত্তপ্ত হয়ে পড়ে । ভোটের দিন সকাল থেকে বিভিন্ন প্রান্ত গন্ডগোলের খবর আসতে থাকে । ভোটাররা লাইনে দাঁড়িয়েও ভোট দিতে পারছেন বলে অভিযোগ উঠেছে । পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে অশান্তি চরম আকার নিয়েছে । সব রের্কডকে ছাপিয়ে যাচ্ছে । কোচবিহারের দিনহাটাতে ভোট দেওয়ার ব্যালট বাক্সই (Ballot Box) ভেঙে গুঁড়িয়ে তছনছ করে দেওয়া হয়েছে। ভেতর থেকে ভোটের সমস্ত কাগজ বের করে দেওয়া হয়েছে পুড়িয়ে। তারপর ব্যালট বাক্স ছুড়ে ফেলে দেওয়া হয়েছে মাঠের…

আরও পড়ুন
জেলা 

‘এত চোর এবং ধান্দাবাজ দলে থাকতে পারে, আমার জানা ছিল না,এরাই আবার বড় বড় নেতাদের প্রিয়’পঞ্চায়েত নির্বাচনের একদিন আগে নিজের দল সম্পর্কে বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়কের

বাংলার জনরব ডেস্ক : আগামীকাল ৮ই জুলাই পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচন বাংলার রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ।গ্রাম বাংলা যার দখলে থাকবে এই রাজ্যের ক্ষমতায় সেই আসীন থাকবে ।এটা বাস্তব সত্য। তাই পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজ্যজুড়ে অশান্তির ছায়া বিদ্যমান। কিন্তু ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচন শাসকদলের কাছে যেন কাল ছায়া হিসাবে অবতীর্ণ হয়েছে। দলের মধ্যে চোরা স্রোত যেমন রয়েছে একই রকম ভাবে বেশ কয়েকজন বিধায়ক প্রকাশ্যে দলের বিরোধিতা করে চলেছেন। প্রার্থী নির্বাচন থেকে শুরু করে সমস্ত স্তরে শাসকদলের মধ্যেই অন্তরঘাতের সম্ভাবনা প্রবল। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচনের ঠিক ২৪ ঘন্টা আগে দলের তীব্র…

আরও পড়ুন
জেলা 

মুর্শিদাবাদ সফরে রাজ্যপাল প্রথমে গেলেন মৃত তৃণমূল কর্মী ও পরে কংগ্রেস কর্মীর বাড়ি

বাংলার জনরব ডেস্ক : রাজ্যপাল শুক্রবার সকালেই মুর্শিদাবাদ সফরে যান পঞ্চায়েত নির্বাচনের ঠিক একদিন আগে রাজ্যপালের এই সফর ঘিরে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে এদিন সফরের প্রথমেই রাজ্যপাল সোজাসুজি মুর্শিদাবাদের নবগ্রামে যান যেখানে তৃণমূল নেতা খুন হয়েছিলেন। মৃত ওই নেতার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেন। পরিবার সূত্রে জানা গেছে রাজ্যপাল তাদের পাশে থাকার কথা বলেছেন। এর পরেই রাজ্যপালের পরবর্তী গন্তব্য হয় খড়গ্রামের নিহত কংগ্রেস কর্মীর বাড়ি। আনন্দ বোস যখন মুর্শিদাবাদের একাধিক হিংসা কবলিত এলাকা পরিদর্শনে বেরিয়েছেন, সেই আবহে সকাল থেকে একাধিক অশান্তির ঘটনায় রাজনৈতিক চাপানউতর তৈরি হয়েছে…

আরও পড়ুন
জেলা 

হাওড়ার বাইনান মোড়ে জাতীয় কংগ্রেসের নির্বাচনী জনসভা

হাওড়া জেলার আমতা কেন্দ্রর সাবসিট অঞ্চলে বাইনান মোড়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে, জাতীয় কংগ্রেস দলের একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের জাতীয় কংগ্রেসের সহ-সভাপতি প্রাক্তন বিধায়ক অসিত মিত্র মহাশয়, হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি পলাশ ভান্ডারী মহাশয়, হাওড়া জেলা কংগ্রেসের সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান ,হাওড়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সামসুদ হোসেন ,হাওড়া জেলা কংগ্রেসের সম্পাদক বাবু ঘোষ ও অন্যান্য নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট নেতা জাহিদুল ইসলাম |

আরও পড়ুন
জেলা 

পঞ্চায়েত নির্বাচনে মৃত্যু মিছিল অব্যাহত বোমাবাজিতে দেগঙ্গায় মারা গেল ১৭ বছরের কিশোর, নাবালকের এই মৃত্যুর দায় কার ?

বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েত ভোট উপলক্ষে মৃত্যু মিছিল  অব্যাহত নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশের ডিজিপি যতই বলুক না কেন সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু কোথাও ঠিক নেই। রাজ্যপালের ভাষায় এক বিন্দু রক্তের জন্য তার দায় নিতে হবে নির্বাচন কমিশনকে। উত্তর ২৪ পরগনাই দেগঙ্গায় বোমাবাজিতে যে নাবালকের মৃত্যু হয়েছে সেই মৃত্যুর দায় কি নেবেন রাজ্য নির্বাচন কমিশনার? মঙ্গলবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় ‘বোমা’র আঘাতে এক তৃণমূল সমর্থকের ভাইপোর মৃত্যু হয়েছে। এই ঘটনায় সিপিএম এবং আইএসএফ-এর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে রাজ্যের শাসকদল। যদিও এই বিষয়ে সিপিএম এবং আইএসএফ-এর বক্তব্য জানা যায়নি। এই…

আরও পড়ুন
জেলা 

হাওড়ার বাইনান বাজারে বাম কংগ্রেস আইএসএফের যৌথ নির্বাচনী সভা

আজ মঙ্গলবার সন্ধ্যাবেলা হাওড়া জেলার আমতা কেন্দ্রের বাইনান অঞ্চলের বাইনান বাজারে জাতীয় কংগ্রেস, সিপিআই(এম) এবং আইএসএফ দলের যৌথ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি প্রাক্তন বিধায়ক অসিত মিত্র মহাশয় ,হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি পলাশ ভান্ডারী মহাশয়, সি পি আই এম দলের বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা কংগ্রেসের সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, হাওড়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিকাশ বর ও অন্যান্য দলের নেতৃবৃন্দ |

আরও পড়ুন
জেলা 

শালবনীর মানুষের মুখে উঠে এলো “সরকারি সাহায্য পাই, এলাকায় শান্তি বজায় পঞ্চায়েতে তৃনমূলকে চাই”

৪ ই জুলাই, শালবনী :: বিরোধীদের কুৎসা আর অপপ্রচার যতই প্রচারে থাকুক, মানুষের মুখে উঠে আসছে গ্রাম বাংলায় শান্তির কথা, সরকারি প্রকল্পের কথা। শালবনি ব্লক তৃণমূল শিক্ষা সেল ও গোদাপিয়াশাল এলাকার কর্মীরা শালবনীর হাই ভোল্টেজ কেন্দ্রের একাংশে প্রচারে বেরিয়ে সাড়া পেলো সরকারি প্রকল্পের পক্ষে ও শান্তির পক্ষে। শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের অভিভাবক নেপাল সিংহ প্রার্থী হয়েছেন তৃনমূল কংগ্রেসের তরফে পঞ্চায়েত সমিতিতে। নেপাল বাবু র জন্য প্রচারে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী নিবেদিতা ব্যানার্জী , শিক্ষা সেলের তরফে তন্ময় সিংহ, অভিজিৎ ঘোষ, সুব্রত দাস, সন্জয় নামহাতা, নির্মল মান্ডি, স্থানীয় নেতৃত্ব মদন…

আরও পড়ুন