জেলা 

মাছি-জোনাকি-পাতিকাক হারিয়ে যাচ্ছে আমাদের পরিবেশ থেকে, দুর্দিনের আশঙ্কা ব্যক্ত করলেন বিশিষ্ট পরিবেশবিদেরা, মহিষাদল কলেজের ওয়েবিনারে

নায়ীমুল হক: বিবিধের মাঝে দেখো মিলন মহান। কবিগুরুর এই মিলনের আহ্বান নানা ভাষা ও নানা মতাবলম্বী মানুষের সাংস্কৃতিক এবং ভাষাগত বৈচিত্র্যের নিরিখে হলেও আজ তা আমাদের সমগ্র জীবজগতের বৈচিত্র্যের জন্যেও কতখানি অপরিহার্য, তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি 27 শে জুন অনুষ্ঠিত হয়ে গেল জীববৈচিত্র্য বাঁচানোর আবেদন নিয়ে একদিনের এক আন্তর্জাতিক ওয়েবিনার – মহিষাদল রাজ কলেজের প্রাণিবিদ্যা বিভাগে l   পরিবেশের স্বাস্থ্য ভালো আছে কিনা তা বোঝা যায় পরিবেশের উপাদানরা কেমন আছে তা দেখে৷ তাই উপাদানের বৈচিত্র্য সমৃদ্ধ করে আমাদের পরিবেশকে৷ পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন গবেষক, পরিবেশকর্মী সকলেই গেল…

আরও পড়ুন
জেলা 

অনিয়ন্ত্রিত উন্নয়নে ভবিষ্যৎ পৃথিবীর ক্ষতির দায়ভার কে নেবে! অনুসন্ধানের আলাপচারিতায় শোনাচ্ছিলেন বিশিষ্ট নদী বিশারদ মলয় মুখোপাধ্যায়

মায়েসুরা তৈয়েবা : অনুসন্ধান কলকাতার উদ্যোগে শান্তিনিকেতনের ভূবনডাঙ্গায় রবিবার বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে আয়োজন করা হয়েছিল বার্ষিক মিলন উৎসব। আগামী প্রজন্ম আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, প্রগতি মানেই কী উন্নতি, বিপন্ন জীববৈচিত্র্য ইত্যাদি ছিল এদিন এই মিলন উৎসবে ঘরোয়া আলোচনার বিষয়বস্তু। আলোচনা করেন বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের অন্দরের কথা উঠে আসে তাঁদের আলাপচারিতায়, উঠে আসে সমাজ তথা দেশের অগ্রগতিতে নানান উন্নতির কথাও। এই প্রসঙ্গে বিশিষ্ট নদী বিশারদ অধ্যাপক মলয় কুমার মুখোপাধ্যায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতার নিরিখে প্রকৃত উন্নয়ন, অপসংস্কৃতি, বিজ্ঞানমনস্কতা ইত্যাদি বিষয়ের মৌলিক বিষয় নিয়ে বিস্তারিত…

আরও পড়ুন
জেলা 

হাওড়ার আমরাগড়ি অঞ্চলে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে জাতীয় কংগ্রেস ও সিপিএমের নির্বাচনী সভা

হাওড়া জেলার আমতা কেন্দ্রে আমরাগড়ি অঞ্চলের চকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে জাতীয় কংগ্রেস ও সিপিআইএম দলের ডাকে এক যৌথ সভা অনুষ্ঠিত হয় । এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি প্রাক্তন বিধায়ক অসিত মিত্র মহাশয় ,বিশিষ্ট সিপিআইএম নেতা তথা কলিকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী সব্যসাচী চ্যাটার্জী, হাওড়া জেলা কংগ্রেস কমিটির সহসভাপতি শেখ হাফিজুর রহমান ,সালেম আলী খান (খুন হয়ে যাওয়া প্রতিবাদী ছাত্রনেতা আনিস খানের বাবা) ও আমতা কেন্দ্র কংগ্রেসের সভাপতি সমর মল্লিক মহাশয়। এছাড়া আরো আরো অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে পরাস্ত করতে এবং আনিস খানের প্রকৃত…

আরও পড়ুন
জেলা 

কেন্দ্রীয় সরকারের অভিন্ন দেওয়ানী বিধির বিরোধিতা করলো সংখ্যালঘু যুব ফেডারেশন

বিশেষ প্রতিনিধি: রবিবার বিকালে রাজারহাটে কেন্দ্রীয় সরকারের অভিন্ন দেওয়ানী বিধির বিরোধিতা করেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান। তিনি বলেন এরই মধ্যে ‘অভিন্ন দেওয়ানি বিধি’র তীব্র বিরোধিতা করে ল’ কমিশনকে লিখিত মতামত জানিয়েছে ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’। সভায় দেশের ২১-তম ল’ কমিশন ২০১৮ সালে যে রিপোর্ট দিয়েছিল তাকেই মর্যাদা দেওয়ার দাবি জানানো হয়। মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘মুসলিমদের পারিবারিক আইন- বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বন্টন ইত্যাদি ইসলামী নিয়ম অনুযায়ী সম্পন্ন করা হয়। হিন্দু ভাইয়েদের নিয়ম আলাদা। শিখ, জৈন পার্সিদের নিয়ম সব আলাদা আলাদা। এমনকি হিন্দু…

আরও পড়ুন
জেলা 

পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে অশান্তি অব্যাহত, রাজ্যপালের কোচবিহার সফরের মধ্যে বিজেপি তৃণমূল সংঘর্ষ

বাংলার জনরব ডেস্ক ; পঞ্চায়েত নির্বাচনকে উপলক্ষে নির্বাচন উপলক্ষে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে তা দূর করে শান্তির বার্তা নিয়ে রাজ্যপাল জেলায় জেলায় সফর করলেও কিন্তু তার কোন প্রভাব রাজ্য রাজনীতিতে পড়ছে না। রাজ্যপাল সিভি আনন্দ বোসের কোচবিহার সফর চলাকালীন সময়ে রাজনৈতিক হানাহানিতে উত্তপ্ত হয়ে উঠল ওই জেলা। শুক্রবার রাতে কোচবিহার আসেন রাজ্যপাল বোস। শনিবার তাঁর সঙ্গে দেখা করেন বিরোধী দলের প্রতিনিধিরা। এর পর রাজ্যপাল উপদ্রুত এলাকা পরিদর্শন করেন। আক্রান্ত এবং নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে যেমন তিনি দেখা করেছেন, তেমনই কথা বলেছেন আহত তৃণমূল নেতাকর্মীর পরিবারের সঙ্গে। বার্তা দিয়েছেন, ভোটকে…

আরও পড়ুন
জেলা 

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের

বাংলার জনরব ডেস্ক: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কত বছর শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য সুবিরেশ ভট্টাচার্য গ্রেপ্তার হওয়ার পর ওম প্রকাশ মিশ্রকে নিয়োগ করেছিল রাজ্য সরকার। তিনি ওই পদে মাত্র তিন মাস বহাল ছিলেন এই তিন মাসের কার্যকালে আর্থিক এবং পরিচালন সমিত সংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে তারই তদন্ত করার জন্য বর্তমানে রাজ্যপাল নিযুক্ত উপাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে রাজ্যপালের এই উদ্যোগকে ভালো চোখে দেখছে না তৃণমূল কংগ্রেস। তৃণমূল মুখপাত্র সাংসদ শান্তনু সেন এ…

আরও পড়ুন
জেলা 

গভীর রাতের খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল কমনরুমে রাখার সমস্ত সামগ্রী

বাংলার জনরব ডেস্ক : শনিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের প্রখ্যাত আইআইটি ক্যাম্পাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডের জেরে পুড়ে গেল এলবিএস হলের কমন রুমের প্রচুর জিনিসপত্র। আগুন এতটাই ভয়াবহ ছিল যে খড়গপুর ও সালুয়া থেকে দমকলের ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ঘড়ির কাঁটায় তখন প্রায় তিনটে। গভীর ঘুমে আচ্ছন্ন খড়গপুর আইআইটি ক্যাম্পাস। আচমকাই লাল বাহাদুর শাস্ত্রী হলের কমনরুমে আগুন ধরে যায়। সেখানে ছাত্রদের বেডিং-সহ একাধিক সামগ্রী রাখা ছিল। আগুনে পুড়ে খাক হয়ে যায়। আগুন ছড়িয়ে পড়তেই খড়গপুর ও সালুয়া থেকে দমকলের…

আরও পড়ুন
জেলা 

পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে হাওড়ার আজনগাছিতে বাম কংগ্রেস জোটের সভা

আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে হাওড়া জেলার আমতা বিধানসভা কেন্দ্রের কাশমোলি অঞ্চলে এর আজানগাছি বাজারে জোটের সমর্থনে মিটিং। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি প্রাক্তন বিধায়ক অসিত মিত্র , মহাশয় হাওড়া জেলা কংগ্রেসের সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান এবং আমতা কেন্দ্র কংগ্রেসের সভাপতি সমর মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দ । পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের গুন্ডামি এবং ভোট লুটপাট রুখতে প্রতিরোধের ডাক দিলেন শেখ হাফিজুর রহমান ,সহ-সভাপতি হাওড়া জেলা কংগ্রেস কমিটি

আরও পড়ুন
জেলা 

ধাপ্পাবাজ বিজেপির থাবা থেকে বাংলাকে বাঁচানোর আহ্বান জানালেন জাহাঙ্গীর খান

বিশেষ প্রতিনিধি : শিয়রে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। সেখানে লড়াইয়ের জন্যে সংগঠনের গুরুত্ব অপরিসীম। সেই সংগঠনের তৃণমূল স্তরের কর্মীদের সংগঠিত করে নেওয়ার প্রাথমিক পর্যায় হ’লো পঞ্চায়েত নির্বাচন।এখানে সূচাগ্র মেদিনী ছাড়তে নারাজ প্রত‍্যেকটা রাজনৈতিক দল। শাসক দলের নিরবচ্ছিন্ন জনসংযোগ, দাপট, আপামর জনসাধারণের সুবিধার্থে গ্রহণ করা গুচ্ছ গুচ্ছ প্রকল্পের প্রভাবে অনেকাংশে বিরোধী দলের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে বিরত থাকতে দেখা গেছে। ক্ষেত্র বিশেষে ‘ভাঙ্গড়’ কান্ড ঘটলেও প্রভূত জায়গায় শাসক দলের দাপটের কাছে বিরোধীদের নতিস্বীকার করতেও দেখা গেছে। বিশেষতঃ দক্ষিণ ২৪ পরগণার বেশিরভাগ ক্ষেত্রেই শাসকদল অপ্রতিদ্বন্দ্বী রয়ে গেছে। এর কারণ হিসেবে একাধিক তত্ত্ব…

আরও পড়ুন
জেলা 

রাজ্যপালের আবেদনে সাড়া দিয়ে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে পুলিশের কাছে ঘাড় ধাক্কা খেলো কংগ্রেস সিপিএম

বাংলার জনরব ডেস্ক : রাজ্যপাল কথা দিয়েছিলেন কোচবিহারের দিনহাটা যাওয়ার পথে যে কোন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সাধারণ মানুষ চাইলে তার সঙ্গে দেখা করতে পারবেন এমনকি কোন ভয় থামিয়ে অভিযোগ জানাতে পারবেন। কিন্তু পুলিশের ঘেরাটোপের মধ্যে থাকা রাজ্যপালের কাছে ভালোভাবে অভিযোগ জানাতে পারলেন না কংগ্রেস এবং সিপিএমের প্রতিনিধিরা। পুলিশ প্রশাসন কার্যত ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে সরিয়ে দেয় বলে অভিযোগ। শনিবার সকালে কোচবিহার সার্কিট হাউসে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের প্রতিনিধিরা। প্রত্যেকেই শাসকদলের বিরুদ্ধে পঞ্চায়েত ভোটের আগে হিংসার অভিযোগ করেন। এর পর রাজ্যপাল দিনহাটার দিকে রওনা দেন।…

আরও পড়ুন