উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের
বাংলার জনরব ডেস্ক: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কত বছর শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য সুবিরেশ ভট্টাচার্য গ্রেপ্তার হওয়ার পর ওম প্রকাশ মিশ্রকে নিয়োগ করেছিল রাজ্য সরকার। তিনি ওই পদে মাত্র তিন মাস বহাল ছিলেন এই তিন মাসের কার্যকালে আর্থিক এবং পরিচালন সমিত সংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে তারই তদন্ত করার জন্য বর্তমানে রাজ্যপাল নিযুক্ত উপাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে রাজ্যপালের এই উদ্যোগকে ভালো চোখে দেখছে না তৃণমূল কংগ্রেস।
তৃণমূল মুখপাত্র সাংসদ শান্তনু সেন এ প্রসঙ্গে বলেছেন,”রাজ্যপাল রাজ্য এবং রাজ্যের উচ্চ শিক্ষাদপ্তরকে এড়িয়ে অতি সক্রিয়তা দেখাচ্ছেন। যা একেবারেই উচিত নয়। বিজেপির হয়ে কাজ করছেন উনি।”
অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই অধ্যাপক ওম প্রকাশ মিশ্র বলেছেন,”রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই তদন্ত। কিছু বিষয় নিয়ে আমি মুখে খুলেছিলাম তাই আমার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হল।”
উল্লেখ্য, একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ রাজ্য-রাজভবন বিরোধ তুঙ্গে। এরমধ্যেই এই তদন্তের নির্দেশ সেই বিতর্কে যে নতুন করে ঘি ঢালবে তা বলাইবাহুল্য। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে রাজ্যপাল এই ধরনের নির্দেশ নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য খেলেছে।

