জেলা 

গভীর রাতের খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল কমনরুমে রাখার সমস্ত সামগ্রী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শনিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের প্রখ্যাত আইআইটি ক্যাম্পাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডের জেরে পুড়ে গেল এলবিএস হলের কমন রুমের প্রচুর জিনিসপত্র। আগুন এতটাই ভয়াবহ ছিল যে খড়গপুর ও সালুয়া থেকে দমকলের ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

ঘড়ির কাঁটায় তখন প্রায় তিনটে। গভীর ঘুমে আচ্ছন্ন খড়গপুর আইআইটি ক্যাম্পাস। আচমকাই লাল বাহাদুর শাস্ত্রী হলের কমনরুমে আগুন ধরে যায়। সেখানে ছাত্রদের বেডিং-সহ একাধিক সামগ্রী রাখা ছিল। আগুনে পুড়ে খাক হয়ে যায়।

আগুন ছড়িয়ে পড়তেই খড়গপুর ও সালুয়া থেকে দমকলের ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কমনরুমের ভিতরে থাকা জিনিসপত্র ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে। কিন্তু তারপরেও বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রসঙ্গত, বছর দুয়েক আগে খড়গপুর আইআইটির হেলিপ্যাড চত্বরে আগুন লেগেছিল। সেই সময় ক্যাম্পাসের প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছিল। বিশ্বমানের আইআইটি ক্যাম্পাসের ভেতরে যেভাবে গভীর রাতে আগুন লেগেছে তা নিয়ে ওই এলাকার অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন এই গাফিলতি তা নিয়ে তদন্তের দাবি করেছে স্থানীয়রা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ