কলকাতা 

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সব্যসাচী দত্ত!

গ্রেফতার করা হল তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে। বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই সোমবার বেশি রাতের দিকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন সল্টলেকের এক ব্যবসায়ী। তোলাবাজির পাশাপাশি হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর, ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা চেয়ে চাপ দেওয়া হচ্ছিল। ওই ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে রাজারহাটের রাইগাছি এলাকায় সব্যসাচীর বাড়িতে হানা দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ। রাতেই বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে। সূত্রের খবর,…

আরও পড়ুন
কলকাতা 

জল্পনা সত্যি হলো তৃণমূলের সংসদীয় দলে ভাঙন !এনডিএ জোটের শরীক হতে চেয়ে কাকলির নেতৃত্বে লোকসভার স্পিকারকে চিঠি ২০ সাংসদের

বিশেষ প্রতিনিধি : এবার দিল্লিতে তৈরি হল নতুন তৃণমূল। তৃণমূলের সংসদীয় দলে ভাঙন। এতদিন যা জল্পনা ছিল তাই এবার সত্যি হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ২৮ জন সাংসদ এর মধ্যে কুড়িজন সাংসদ এনডিএ জোটের শরিক হওয়ার জন্য আবেদন করে স্পিকার ওম বিড়লার কাছে চিঠি জমা দিয়েছেন।সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে চিঠি জমা দেওয়া হয়েছে। অর্থাৎ এবার বিধানসভার পর এবার লোকসভার রাশও ‘আসল তৃণমূলে’র হাতে। শোনা যাচ্ছে, বিদ্রোহী সাংসদের সংখ্যাটা বেড়ে ২১ হতে পারে। পালাবদলের একমাস পেরনোর আগেই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিষদীয় দলের ‘মালিকানা’…

আরও পড়ুন
কলকাতা 

ভারতীয় জনতা পার্টির (BJP) বরানগর মণ্ডল ও জেলা নেতৃত্বের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট ৭০ জন রক্ত দান করেন

বাংলার জনরব ডেস্ক : মানবসেবার বার্তা নিয়ে বরানগরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল ভারতীয় জনতা পার্টির বরানগর মণ্ডল-৩ এবং কেএসডি (KSD) জেলা পার্টি নেতৃত্ব। আগামী ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রক্তদানকে মহৎ ও জীবনরক্ষাকারী কাজ হিসেবে তুলে ধরতেই এই উদ্যোগ। “এক ফোঁটা রক্ত তোমার, নতুন আলো আনবে আবার। মুমূর্ষু ওই রোগীর পাশে, ছুটে আস নতুন টানে।” রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় ‘চতুষ্কোণ ব্যাঙ্কোয়েট এ -এ, কে. মুখার্জি রোডে। আয়োজকদের দাবি, রক্তের অভাবে যাতে কোনও রোগী চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই…

আরও পড়ুন
কলকাতা 

গ্রেফতারির খবর আসার পরেই জাহাঙ্গীরের ফলতার বাড়িতে ব্যাপক ভাঙচুর

বেঙ্গল এসটিএফ এবং জেলা পুলিশের যৌথ অভিযানে আজ সকালে বাংলা-নেপাল সীমান্ত থেকে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির খবর আসার পরেই তাঁর বাড়ি ও বাড়ি সংলগ্ন পার্টি অফিসে জনরোষ আছড়ে পড়ল। ফলতায় অবস্থিত তাঁর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালালেন উত্তেজিত জনতা। পার্টি অফিসে থরে থরে সরকারি ত্রাণ সামগ্রী সাজানো রয়েছে বলে দাবি স্থানীয়দের। ভাঙচুরের পাশাপাশি স্থানীয়দের মিষ্টি বিলি করতে দেখা যায়। জাহাঙ্গিরের গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই শ্রীরামপুরে তাঁর পার্টি অফিসের সামনে ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা। এরপর তালা ভেঙে অফিসের ভিতরে ঢুকে ব্যাপক তাণ্ডব চলে। ভাঙা হয় টেবিল,…

আরও পড়ুন
কলকাতা 

দিল্লিতে ২১ তৃণমূল সাংসদদের দলবদল! বৈঠক ভুপেন্দ্র যাদবের বাড়িতে!

বিশেষ প্রতিনিধি: মমতার দল থেকে ২১ জন সাংসদ বেরিয়ে বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন বলে সংবাদে প্রকাশ। সোমবার দিল্লিতে যখন ইন্ডিয়া জোটের বৈঠক চলছে ঠিক তখনই তৃণমূলের বিদ্রোহী সাংসদরা বৈঠক করলেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে আর সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিপ্লব দেব। সেই বৈঠকে উপস্থিত ছিলেন, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, অসীত মাল, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অরূপ চক্রবর্তী, আবু তাহের, সুখেন্দু শেখর, শর্মীলা সরকার, খলিলুর রহমান, জগদীশ বর্মা বসুনিয়া-সহ আরও বেশ কয়েকজন। বাংলার বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইতিমধ্যে ‘নতুন তৃণমূল’ তৈরি হয়েছে। এরপরেই দিল্লি দরবারে বেড়েছে উত্তেজনার পারদ। বিশেষ…

আরও পড়ুন
কলকাতা 

এবার বিদ্রোহী ফিরহাদ হাকিম?

মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের লড়াইয়ের সঙ্গী। বিপদের দিনে সেই ‘ডান হাত’ ফিরহাদ হাকিমও বেসুরো! সোমবার দুপুরে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে প্রাক্তন মেয়র। ‘বিদ্রোহী’ শিবিরের বিধায়ক সন্দীপন সাহার সঙ্গে বিরোধী দলনেতার ঘরে যান তিনি। দু’জনের কী কথা হয়েছে তাঁদের, তা এখনও জানা যায়নি। দিল্লিতে যখন সংসদীয় দল ভাঙনের পথে তখন কি মমতার হাত ছাড়ছেন ফিরহাদও, স্বাভাবিকভাবেই উঠছে সে প্রশ্ন। যদিও এই বিষয়ে ফিরহাদ হাকিম কিংবা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

৭ই জুন–বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস : সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে চাই বিশুদ্ধ খাদ্য

আনজুমান বানু : ‘খাদ্যের বিশুদ্ধতার ওপরই নির্ভর করে মানুষের চিন্তার বিশুদ্ধতা ও সুন্দর সমাজের ভবিষ্যৎ’—আজকের কলুষিত সমাজের বাস্তবতায় দাঁড়িয়ে এই সত্যটি আমাদের চরমভাবে ভাবিয়ে তোলে। ৭ই জুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবসের এই ক্ষণে বুকভরা একরাশ দীর্ঘশ্বাস আর গভীর অনুশোচনা নিয়ে আমাদের বলতে হচ্ছে—যে সমাজ একসময় পারস্পরিক বিশ্বাস আর সততার ওপর টিকে ছিল, আজ তা ভেজালের করাল গ্রাসে নিমজ্জিত। লোভের অন্ধ মোহে পড়ে আমরা ভুলে গেছি যে, আমাদের দেহে যে খাবারটি প্রবেশ করে, তা কেবল পেট ভরায় না, বরং আমাদের চিন্তা, চেতনা ও মননকেও প্রভাবিত করে। অপবিত্র ও বিষাক্ত খাদ্য খেয়ে আজ…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

নকশাল আন্দোলনভিত্তিক উপন্যাসের জন্য ‘লীলা স্মৃতি পুরস্কার’ পেলেন কথা সাহিত্যিক অশোককুমার মুখোপাধ্যায়

বিশেষ প্রতিনিধি : সত্তরের দশকে নকশাল আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল গোটা পশ্চিমবঙ্গ। শুধুমাত্র একটি রাজনৈতিক অধ্যায় নয়, বরং এক প্রজন্মের স্বপ্ন, বিভ্রান্তি, প্রতিবাদ এবং রক্তাক্ত ইতিহাসের সাক্ষী থেকেছিল এই শহর। নকশাল আন্দোলনের আবেগ, আদর্শিক লড়াই এবং তার মর্মান্তিক পরিণতিকে গবেষণার ভিত্তিতে সাহিত্যরূপ দিয়েছে কথাসাহিত্যিক অশোককুমার মুখোপাধ্যায়ের উপন্যাস ‘আটটা নটার সূর্য’। ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে সাহিত্যিক ভাষায় পুনর্নির্মাণের এই প্রয়াসের স্বীকৃতিস্বরূপ এ বছর ‘লীলা স্মৃতি পুরস্কার ২০২৬’-এ সম্মানিত হল উপন্যাসটি। কলকাতার মহাজাতি অ্যানেক্স হলে ‘পিকনিক গার্ডেন লীলা সেবা সোসাইটির’ উদ্যোগে আয়োজিত পঞ্চম বর্ষের ‘লীলা স্মৃতি পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে লেখকের হাতে এই সম্মান…

আরও পড়ুন
কলকাতা 

রবিবার দিল্লি যাচ্ছেন মমতা! বাতিল কাউন্সিলরদের সঙ্গে বৈঠক! নেপথ্যে রহস্য?

কলকাতার সব তৃণমূল কাউন্সিলরকে নিয়ে রবিবার বিকেলে বৈঠকে বসার কথা ছিল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু রবিবারই তাঁকে দিল্লিতে যেতে হবে। আর সেই কারণে তৃণমূল ভবনের বৈঠকে আসতে পারবেন না তিনি। মমতা থাকতে না-পারায় বাতিল হল রবিবার তৃণমূল কাউন্সিলরদের বৈঠক। দিন দুয়েক আগে কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দেন ফিরহাদ হাকিম। তাঁর ইস্তফার পর তৃণমূলের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা স্থির করতেই রবিবার বিকেল ৪টে নাগাদ বাইপাসের ধারের তৃণমূল ভবনে কলকাতার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল তৃণমূলনেত্রী মমতার। কিন্তু শেষ মুহূর্তে জানা যায়, রবিবার…

আরও পড়ুন
কলকাতা 

মধ্যবিত্তের পকেটে টান রান্নার গ্যাসের দাম বাড়লো ২৯ টাকা!

বিশেষ প্রতিনিধি: আজ রবিবার সাতই জুন থেকে এক লাফে গ্যাসের দাম বৃদ্ধি পেল ২৯ টাকা সিলিন্ডার পিছু। আগে গ্যাসের দাম সিলিন্ডার কিছু ছিল ৯৩৯ টাকা, এখন তা বেড়ে দাঁড়ালো ৯৬৮ টাকায়।পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে পেট্রল ও ডিজ়েলের মূল্যবৃদ্ধিতে একেই ভোগান্তির শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ। গত ১ জুন থেকে কলকাতায় সিলিন্ডারপিছু বাণিজ্যিক গ্যাসের দাম ৫৩ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেয়ে হল ৩২৫৫ টাকা ৫০ পয়সা। এর ঠিক পাঁচ দিনের মাথায় দাম বাড়ল ১৪.২ কেজির সিলিন্ডারের। এই দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের পকেটেও টান পড়ছে। উদ্বেগে সাধারণ মানুষ। ঘনঘন বাণিজ্যিক গ্যাসের দাম নড়াচড়া করলেও,…

আরও পড়ুন