ক্যামাক স্ট্রিটে দলের দফতরে হামলার ঘটনাকে মধ্যরাতের বর্বরতা বলে তীব্র প্রতিবাদ জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরে বুধবার ভোরে হামলার ঘটনা নিয়ে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে সমাজমাধ্যমে ওই ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করেছেন তিনি। অভিযোগ, বিজেপি গুন্ডা পাঠিয়ে তাঁর দলের দফতর তছনছ করেছে। জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে। অত্যাচার বন্ধ না-হলে আগামী দিনে দিল্লি গিয়ে ধর্নায় বসার হুঁশিয়ারিও দিয়েছেন মমতা। অভিষেক এখন কলকাতায় নেই। বুধবার সকালেই সমাজমাধ্যমে ক্যামাক স্ট্রিটের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন তিনি। অভিযোগ, ভোর সাড়ে ৪টে নাগাদ কিছু দুষ্কৃতী তাঁদের দফতরে ঢুকে ভাঙচুর চালিয়েছে। কর্মীদের মারধর করেছে। থানায় ফোন করেও কোনও লাভ হয়নি। অবিলম্বে…
আরও পড়ুন