কলকাতা 

নন্দীগ্রামে সে দিন পা ভাঙেনি মমতার! এ বারে নথি দেখিয়ে শুভেন্দু বললেন, ‘মিথ্যা প্রচার করার অভিযোগে তদন্ত হবে’

পাঁচ বছর আগে বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে গিয়ে পা ভাঙা নিয়ে ‘মিথ্যা দাবি’ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! শনিবার ফের এক বার এই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ঘোষণা করে দিলেন, ‘মিথ্যা প্রচারের’ জন্য তদন্তও শুরু করবে রাজ্য সরকার। ২০২১ সালের বিধানসভা ভোটের প্রচারে নন্দীগ্রামে গিয়ে আহত হন মমতা। সে বার পায়ে প্লাস্টার নিয়ে ভোটের প্রচার করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, “২০২১ সালে পুরো নন্দীগ্রামকে মুখ্যমন্ত্রী (তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা) অপমান করেছিলেন— তাঁর পা নাকি ভেঙে দেওয়া হয়েছে।” এর পরেই বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের রেডিয়োডায়গনোসিস বিভাগের একটি নথি উঁচিয়ে…

আরও পড়ুন
কলকাতা 

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে জামিনের আবেদন করতে বলল কলকাতা হাই কোর্ট!

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে নতুন করে জামিনের জন্য আবেদন করতে বলল কলকাতা হাই কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি রবীন্দ্র বি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রক্ষাকবচ সংক্রান্ত নির্দেশ খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘একক বেঞ্চ কী ভাবে এই নির্দেশ দিতে পারে? এই নির্দেশ দেখে আমি বিস্মিত!’’ এর আগে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ জানিয়েছিল, নতুন মামলায় কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার দেখানো যাবে না। ওই মামলায় তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। শুক্রবার…

আরও পড়ুন
কলকাতা 

নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শুভেন্দুর সঙ্গে দেখা করলেন নবান্নে

বাংলার জনরব ডেস্ক : নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সঞ্চিতা দে প্রধান আজ রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন। আর এই খবর ছড়িয়ে পড়ার পর রাজ্য জুড়ে চাঞ্চল তৈরি হয়েছে। উপ নির্বাচনে বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী হওয়ার পরেও কিভাবে বিজেপি সরকারের প্রধান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সেই প্রার্থী দেখা করলেন এবং কিভাবে রাজ্যের মমতা তৃণমূলের পক্ষ থেকে তাকে প্রার্থী করা হলো সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর ফলে তৃণমূল কংগ্রেস আসলে যে বিজেপির একটি শাখা সংগঠন হিসাবে এতদিন রাজ্যজুড়ে কাজ করছিল তা নিয়ে কোন সন্দেহ রইল…

আরও পড়ুন
জেলা 

BJP: বিজেপিতে ভাঙ্গন অব্যাহত ! শুভেন্দুর গড় নন্দীগ্রামে গণইস্তফার হুমকি বিজেপির দু’শো নেতাকর্মীর, চিঠি সুকান্ত মজুমদারকে, অস্বস্তিতে বিরোধী দলনেতা

বাংলার জনরব ডেস্ক : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বেশ কয়েকজন বিজেপি নেতা পদত্যাগ করতে চেয়ে বিজেপির জেলা সভাপতি এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কে চিঠি লিখেছেন। মূলত নন্দীগ্রাম মন্ডল 1 এর সভাপতি কে সরিয়ে তার জায়গায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এক নেতাকে সভাপতি করার জন্য এই ক্ষোভ দেখা দিয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি এমন হয়েছে যে গণইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন নন্দীগ্রামের শ’দুয়েক বিজেপি নেতা-কর্মী। জেলা নেতৃত্বের পাশাপাশি, এ নিয়ে তাঁরা চিঠি দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও।ক্ষোভ দানা বেঁধেছে নন্দীগ্রাম-১ দক্ষিণ মণ্ডলের সভাপতি বদল নিয়ে। নন্দীগ্রাম বিধানসভার অধীনে মোট…

আরও পড়ুন
কলকাতা 

Nandigram: শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে গিয়েছিলেন বিস্ফোরক দাবি করলেন রাজীব, এই দাবির সপক্ষে যুক্তি দিলেন জয়প্রকাশ

বাংলার জনরব ডেস্ক : শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে গিয়েছিলেন। আজ শনিবার এই বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন বিজেপি নেতা বর্তমানে তৃনমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু নাকি এমনটাই জানিয়েছিলেন তাকে। আজ শনিবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের পাশে বসে এমনটাই দাবি করলেন তৃণমূল নেতা রাজীব। তাঁর বক্তব্যকে সমর্থন করলেন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া জয়প্রকাশ মজুমদার। নন্দীগ্রামের ভোটের ফলাফল প্রসঙ্গে রাজীব বলেন, ‘‘ভোটের দিন আমাকে ফোনে শুভেন্দু অধিকারী বলেছিলেন তিনি হেরে গিয়েছেন। কিন্তু পরে কী ভাবে তিনি জিতে যান, তা জানি না।’’ তিনি আরও বলেন,…

আরও পড়ুন
জেলা 

Covid-19: “কোভিড শুধু লোকাল ট্রেন আর স্কুলে থাকে, রাজ্য সরকার একটি গোটা প্রজন্মের খুব ক্ষতি করছে স্কুল বন্ধ রেখে” নন্দীগ্রামের সভায় রাজ্যকে নিশানা বিরোধী দলনেতার

বাংলার জনরব ডেস্ক : স্কুল খোলা এবং স্কুল ছুটদের দ্রুত বিদ্যালয়ের আঙিনায় ফিরিয়ে আনার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। এবার স্কুল খোলার দাবিতে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ শুক্রবার শুভেন্দু তাঁর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের বিরুলিয়ায় দলীয় জনসভায় বলেন, “সরকার বাহাদূরের কাছে আবেদন করব, গ্রামের গরিব ছাত্রছাত্রীদের কথা ভেবে তাঁদের জন্য টিকার ব্যবস্থা করবেন এবং কোভিডবিধি মেনে দ্রুত স্কুল খুলবেন।’’ এদিন শুভেন্দু বলেন, “নন্দীগ্রামের প্রত্যন্ত এলাকার এক স্কুল ছাত্রী আমাকে ফোন করে তার দুঃখের কথা জানিয়েছে। দু’বছর ধরে তারা শিক্ষালাভ থেকে বঞ্চিত হয়েছে। এই রকম গরিব শিক্ষার্থীদের জন্য…

আরও পড়ুন
কলকাতা 

Post Poll Violence : ভোট-পরবর্তী হিংসায় নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের মামলায় শেখ সুফিয়ানকে এখনই গ্রেপ্তার নয় নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলার জনরব ডেস্ক : ভোট-পরবর্তী হিংসায় নন্দীগ্রামের বিজেপির কর্মী খুনের মামলায় তৃণমূল নেতা নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে সামরিক জামিন দিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত করছে। সেই মামলার তদন্তে নন্দীগ্রামে বিজেপি কর্মী খুন খুনের সঙ্গে নাম লড়াই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ানের। তিনি জামিনের জন্য কলকাতা হাইকোর্টে আগাম আবেদন করলে সেই আবেদন খারিজ হয়ে যায় এর পরেই তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেন।আজ বৃহস্পতিবার সেই আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ৩১ জানুয়ারি, পরবর্তী…

আরও পড়ুন