ঐক্যবদ্ধভাবে সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকারকে সুরক্ষিত করতে হবে, গোলটেবিল বৈঠকে আহ্বান সংখ্যালঘু নেতাদের
বিশেষ প্রতিনিধি : দেশের সংবিধানে প্রদত্ত সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকারকে সুরক্ষিত করার জন্য এবার পশ্চিমবাংলার সংখ্যালঘুর সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে অঙ্গীকার করেছে। ভারতের সংবিধানের মৌলিক অধিকারের যে যে ধারাগুলো রয়েছে এবং তাতে সংখ্যালঘুদের ধর্ম আচরণ পালন সহ তাদের শিক্ষা সংস্কৃতি কে বিকশিত করা সম অধিকারের দাবিতে এবার বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্যের ৬টি সংখ্যালঘু সম্প্রদায়।
গতকাল কুড়ি সেপ্টেম্বর কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভাটি মূলত ছিল গোল টেবিল। রাজ্যের সংখ্যালঘুর সমাজের সব ধর্মীয় সম্প্রদায়ের প্রধানরা এই গোলটেবিল বৈঠকে যোগ দেন। দেশের সংবিধানে সংখ্যালঘুদের যে অধিকার রয়েছে তা কিভাবে সুরক্ষিত করা যাবে তা নিয়ে আলোচনা করা হয়। এই অনুষ্ঠানটি আয়োজন করেছিল ইউনাইটেড ফোরাম অফ অল টাইপ মাইনরিটিস।
এই আলোচনা চক্রে বিভিন্ন জজ,হাইকোর্ট আইনজীবী, ইউনিভার্সিটির প্রফেসর,প্রিন্সিপাল, কলেজ-স্কুল শিক্ষক,বিভিন্ন সম্প্রদায়ের গুনীজন,ডাক্তার, সমাজসেবী, সাংবাদিক, সমাজকর্মী, ছাত্র ছাত্রী প্রমুখ উল্লেখযোগ্য ব্যাক্তিত্বের সমাবেশ হয়।বিভিন্ন বিষয়ের উপর তারা তথ্য সহ বিশ্লেষণ করেন এবং উত্তোরনের উপায়ের উপর আলোকপাত করেন।সভাপতিত্ব করেন মাওলানা মোজাফফর হোসেন, সঞ্চালনা করেন আব্দুর রউফ।
সেমিনারের এজেন্ডার মধ্যে বিভিন্ন ইস্যুতে গুনীজনরা মতামত পেশ করেন।SIR-tribunal,OBC,UCC,ডকুমেন্টস থাকা সত্ত্বেও ভারতীয় নাগরিক কে পুশব্যাক করা,delimitation,সরকারের সমালোচনা করলে দেশদ্রোহী জঙ্গি তকমা দেগে দেওয়া,বেসরকারি স্কুল মাদ্রাসা বন্ধের উদ্যোগ গ্রহণ ইত্যাদি। উল্লেখযোগ্য উপস্থিতি -কনভেনর মাওলানা আনোয়ার হোসেন কাসেমী,অধ্যাপক ড: জাহান আলী পুরকাইত, প্রফেসর সালেহা ম্যাডাম,সাবেক অধ্যক্ষ সামসুল আলম, প্রাক্তন বিচারপতি এন্তাজ আলী শাহ, সাবেক হাইকোর্ট পি,পি, মুন্সি আবুল কাশেম, বিশপ আগাস্টিন সুকুমার, শিখ প্রতিনিধি তারসেম সিং,প্রাক্তন শিক্ষা আধিকারিক নজরুল হক সিপাই, প্রফেসর আলীয়া সাইফুল্লাহ, প্রফেসর আল্ফ্রেড, প্রফেসর সাইদুর রহমান, প্রফেসর মেহেদী হাসান,প্রফেসর আ: হাদী,সমাজকর্মী প্রফেসর রবিউল ইসলাম,মু:পার্সোনাল ল বোর্ডের উজমা আলম,শাহজাদা পারভিন, এ,ক,এম,গোলাম মর্তুজা, বিশিষ্ট আইনজীবী শামিম আহমেদ,ডাক্তার ফুয়াদ হালিম, এড:পাসারুল আলম,মাও নুরুদদীন,অভিজ্ঞ গাইডার তায়েদুল ইসলাম, মাও রিজুয়ানুস সালাম,সারওয়ার হাসান,রেভারেন্ড শ্যামল ঘড়ুই, মঞ্জু ম্যাডাম, মাও মোফাক্কার হোসেন, নজরুল ইসলাম লস্কর, মারিয়া ঘড়ুই,প্রাবন্ধিক মাফিকুল ইসলাম,এড: হাফিজুর রহমান,মহিম মল্লিক, হোসেন গাজী,নজরুল ইসলাম মোল্লা,মাওলানা নুরুল ইসলাম, মাও ইউসুফ, ডা. বশির আলী, রেভারেন্ড লালমোহন, মাওলানা আমিনুল আম্বিয়া, মুস্তাহিদা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি খুবই প্রানবন্ত ও চিত্তাকর্ষক হয়ে ওঠে।

