আন্তর্জাতিক 

প্রতিশ্রুতি ভেঙে ইরানের বিদ্যুৎ কেন্দ্রের উপর হামলা চালালো আমেরিকা ও ইসরাইল বাহিনী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা করেছিলেন যে, ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিতে আপাতত পাঁচ দিন কোনও হামলা চালানো হবে না। কিন্তু সেই প্রতিশ্রুতির কয়েক ঘণ্টার মধ্যেই ইসফাহানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে দাবি করল ইরান। সে দেশের আধাসরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসফাহান প্রদেশ এবং খোরমশহরের দক্ষিণ-পশ্চিমে হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। ফার্স-এর প্রতিবেদনকে উল্লেখ করে আল জাজ়িরা জানিয়েছে, ইসফাহান প্রদেশের একটি গ্যাস উৎপাদন সংস্থায় হামলা চালানো হয়েছে। ওই সংস্থাটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও ওই সংস্থার আশপাশে বসতি এলাকার একাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায়…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ চীনের!

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও এর ক্রমাগত বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। বেইজিং সতর্ক করে বলেছে, এই যুদ্ধ যদি আরও বৃদ্ধি পায়, তবে পুরো অঞ্চলটি একটি ভয়াবহ ‘দুষ্টচক্রের’ (vicious cycle) মধ্যে পড়ে যাবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়ে বেইজিং বলেছে, শক্তির ব্যবহার কেবল বিশৃঙ্খলাকেই ত্বরান্বিত করবে। সোমবার (২৩ মার্চ, ২০২৬) এক সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ঝাই জুন এই হুঁশিয়ারি দেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত সফর শেষে বিশেষ দূত ঝাই জুন বলেন, “যিনি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি হতে চলেছে?

বিশেষ প্রতিনিধি: আমেরিকা ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক এই অবস্থা থেকে মধ্যপ্রাচ্য ও ওই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা অক্ষুন্ন রাখার জন্য আমেরিকার ও ইসরাইলের সঙ্গে ইরানের মধ্যস্থতার ভূমিকায় দেখা দিতে চলেছে পাকিস্তানকে। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ এই চলমান যুদ্ধে পরিস্থিতিতে মধ্যস্থতা করতে চেয়েছিল। এদের মধ্যে রয়েছে ওমান তুরস্ক এবং কাতার কিন্তু এদের কথাকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না ইরান। ইরানের বক্তব্য হচ্ছে এই তিনটি রাষ্ট্রেই মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা শিবির রয়েছে। তাই এরা মার্কিন স্বার্থকে অক্ষুন্ন রেখেই কথাবার্তা বলবে সুতরাং এদের সঙ্গে আলোচনায় বসতে চাইছে না ইরান। সম্প্রতি ফিন্যান্সিয়াল…

আরও পড়ুন
কলকাতা 

মানব পাচার প্রতিরোধ বিষয়ক সক্ষমতা বৃদ্ধি কর্মশালা

স্মৃতি বিশ্বাস, কলকাতা : মেট্রো রেল ভবনে মেট্রো রেলওয়ে, কলকাতার রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)-এর উদ্যোগে এবং জাতীয় মহিলা কমিশনের (NCW) সহযোগিতায় মানব পাচার প্রতিরোধ বিষয়ক একটি সক্ষমতা বৃদ্ধি কর্মশালার আয়োজন করা হয়। মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী শুভ্রাংশু এস. মিশ্র এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে অলঙ্কৃত করেন। তাঁর বক্তব্যে শ্রী মিশ্র আশা প্রকাশ করেন যে, এই সক্ষমতা বৃদ্ধি কর্মশালাটি মানব পাচারের মতো ভয়াবহ ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করবে। তিনি উল্লেখ করেন যে, মানব পাচার প্রতিরোধের ক্ষেত্রে দৈনন্দিন কাজের পদ্ধতি ও করণীয় সম্পর্কে স্বচ্ছতা আনতে এই কর্মশালাটি বিশেষ ভূমিকা…

আরও পড়ুন
কলকাতা 

ভোটাধিকার রক্ষার দাবিতে স্বেচ্ছায় ধর্মঘট আংশিক সফল, সকলকে আন্তরিক ধন্যবাদ

গত কাল২৩ মার্চ, বিভিন্ন গণতান্ত্রিক ও সামাজিক সংগঠনের যৌথ আহ্বানে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার সুরক্ষার দাবিতে সারা বাংলা জুড়ে পালিত স্বেচ্ছায় সাধারণ ধর্মঘট আংশিক সফল হয়েছে। এই ধর্মঘটের মাধ্যমে রাজ্যের সর্বস্তরের মানুষ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে তাঁদের উদ্বেগ, ক্ষোভ ও দাবিকে স্পষ্টভাবে তুলে ধরেছেন। বহু জায়গায় স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ, শ্রমজীবী, ছাত্র-যুব ও বিভিন্ন পেশার মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, যা প্রমাণ করে যে ভোটাধিকার রক্ষার প্রশ্নে মানুষের মধ্যে গভীর সচেতনতা তৈরি হয়েছে। আমরা কৃতজ্ঞতা জানাই সকল সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র-যুব, সামাজিক ও রাজনৈতিক কর্মী এবং সকল শুভবুদ্ধিসম্পন্ন নাগরিককে, যাঁরা…

আরও পড়ুন
জেলা 

বিবেকানন্দ মেধা উন্নয়ন বৃত্তি প্রদান

নিজস্ব সংবাদাতা : হলদিয়া সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের পরিচালনায় জয়নগর শান্তি সংঘে ২২ মার্চ অনুষ্ঠিত হলো ‘ বিবেকানন্দ মেধা অন্বেষণ ‘ পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সকাল সাড়ে দশটায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।বিবেকানন্দের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালনের পর সংস্থার পক্ষে বক্তব্য রাখেন সম্পাদক স্বরূপ দেব। এরপর মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। উপস্থিত ছিলেন সাহিত্যিক ড সিরাজুল ইসলাম ঢালী। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী ও সাংবাদিক ঋজু রায়।সাহিত্যিক ও নাট্যকার ভোলানাথ হালদার,বেলগাছি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামনাথ কয়াল,কবি সাহিত্যিক সমাজ সেবক স্বরূপ দেব, কবি-লেখক…

আরও পড়ুন
দেশ 

অসম বিজেপিতে বড় ভাঙন! বিজেপি ছেড়ে মন্ত্রী যোগ দিলেন কংগ্রেসে, নির্বাচনে বিপর্যয়ের আশঙ্কা

বিধানসভা ভোটের মুখে অসমে ধাক্কা খেলো বিজেপি। অসমের  হিমন্ত  বিশ্ব শর্মা সরকারের মন্ত্রী নন্দিতা গারলোসা বিজেপি ছেড়ে কংগ্রেসের যোগ দিয়েছেন। সূত্রের খবর, টিকিট বন্টন নিয়ে অসম বিজেপির অন্দরে রীতিমতো গৃহযুদ্ধ চলছে। অনেকেই নির্দল হিসাবে নির্বাচনে লড়বেন বলেই খবর ভাসছে হাওয়ায়। সবমিলিয়ে ভোটের আগে অসমে বাড়ছে রাজনৈতিক নাটকীয়তা। গত বিধানসভা নির্বাচনে হাফলং কেন্দ্র থেকে জিতে মন্ত্রিসভায় জায়গা করে নেন নন্দিতা। বিদ্যুৎ, খনিজ থেকে শুরু করে ক্রীড়া এবং যুবকল্যাণ দফতরের দায়িত্ব সামলেছেন। কিন্তু এবারের নির্বাচনে তাঁকে টিকিটই দেয়নি বিজেপি। হাফলং থেকে গেরুয়া শিবিরের প্রার্থী হয়েছেন একেবারে আনকোরা মুখ রূপালি লাংথাসা। তারপর থেকেই…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

টাকার বিনিময়ে হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজকে যাওয়ার ছাড়পত্র দিচ্ছে ইরান

বাংলার জনরব ডেস্ক : হরমুজ় প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। যুদ্ধের আবহে এই এলাকায় ইরানের সেনাবাহিনী পাহারাইরত রয়েছে। তবে বেশ কিছু পণ্যবাহী জাহাজকে ছাড় দেওয়া হয়েছে আর এর জন্য আলাদা করে টাকা তুলছে ইরান! সে দেশের এক সংসদ সদস্যের দাবি, এক-একটি জাহাজ হরমুজ় পেরোচ্ছে ২০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ১৮.৭৫ কোটি টাকা) মূল্য দিয়ে। এই অর্থ না দিলে কোনও জাহাজকে হরমুজ় প্রণালী পেরোনোর অনুমতিই দেওয়া হচ্ছে না! সম্প্রতি ইরানের একটি টিভি চ্যানেলে এ কথা জানিয়েছেন সে দেশের বিদেশনীতি ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির প্রাক্তন চেয়ারম্যান আলায়েদ্দিন বরৌজের্দি। ২০২৪ সাল থেকে তিনি…

আরও পড়ুন
জেলা 

তারাপীঠে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী কাজল শেখ

বিশেষ প্রতিনিধি : বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও হাসান বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল শেখ তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। ডালা হাতে, মন্ত্র উচ্চারণের মাধ্যমে এদিন তাঁকে মায়ের আরাধনা করতে দেখা যায়। নিজের হাতে তারা মা’কে পরিয়ে দেন মালা। কাজলের সঙ্গে এদিন ছিলেন নানুর কেন্দ্রের প্রার্থী বিধানচন্দ্র মাঝি এবং দুবরাজপুর কেন্দ্রের প্রার্থী নরেশচন্দ্র বাউরি। তাঁরা ডালা ভর্তি ফুল ও পুজোর সামগ্রী নিয়ে মায়ের গর্ভগৃহে প্রবেশ করে শান্তিপূর্ণ ও সফল নির্বাচনের প্রার্থনা করেন। পুজো দিয়ে কাজল বলেন, “মমতার নেতৃত্বে ও অভিষেকের সেনাপতিত্বে সব সম্প্রদায়ের মানুষ যেন এক ছাতার তলায় থাকতে…

আরও পড়ুন
কলকাতা 

এভারেস্ট বেটার কিচেন কুলিনারি চ্যালেঞ্জ সিজন ৭ :কলকাতায় তরুণ শেফদের মধ্যে ভারতীয় আঞ্চলিক রান্নার প্রতি নতুন আগ্রহ তৈরি 

বেটার কিচেন ম্যাগাজিনের উদ্যোগে এভারেস্ট বেটার কিচেন কুলিনারি চ্যালেঞ্জ সিজন ৭ সফলভাবে অনুষ্ঠিত হল কলকাতার গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে। এবারের প্রতিযোগিতার মূল থিম ছিল ‘ফ্লেভার্স অফ ইন্ডিয়া’, যার মাধ্যমে তরুণ শেফদের ভারতীয় আঞ্চলিক রান্নার ঐতিহ্য নতুন করে আবিষ্কার ও আধুনিক উপস্থাপনার মাধ্যমে তুলে ধরতে উৎসাহিত করা হয়। এই উদ্যোগের লক্ষ্য ভারতীয় খাবারের স্বকীয়তা, বৈচিত্র্য এবং পুষ্টিগুণ বজায় রেখে তাকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করা। কলকাতা পর্বে বহু প্রতিভাবান তরুণ শেফ অংশগ্রহণ করে তাদের দক্ষতা, সৃজনশীলতা ও উদ্যমের পরিচয় দেন। মূল কুলিনারি প্রতিযোগিতার পাশাপাশি আরও তিনটি প্রতিযোগিতা, বেটার কিচেন বেকারি চ্যাম্পিয়ন,…

আরও পড়ুন