কলকাতা 

নয়া তৃণমূলের সভানেত্রী মমতায়! ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসাবে সমর্থন করলেন কজন বিধায়ক?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিশোধীয় দলের যে নতুন তৃণমূল পরিষদীয় কমিটি তৈরি হয়েছে তাতে দলের সভানেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কে স্বীকার করে নেওয়া হয়েছে। স্পিকার রথীন্দ্রনাথ বসুর কাছে পাঠানো চিঠিতে ৫৮ জন বিধায়কের সই রয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে এই ৫৮ জন বিধায়ক সর্বসম্মতভাবে বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম চূড়ান্ত করেছে বিরোধী উপ দলনেতা হিসাবে শিউলি সাহা জাভেদ খান এবং সন্দীপন সাহার নাম প্রস্তাব করা হয়েছে, মুখ্য সচেতকের নাম চূড়ান্ত করা হয়েছে আখরুজ্জামানের।

যদিও এই চিঠি এখনও স্পিকার গ্রহণ করেছেন কি না, তা জানা যায়নি। স্পিকার এই চিঠি গ্রহণ করলেই আনুষ্ঠানিক ভাবে উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রতের নামের পাশে বিরোধী দলনেতার সিলমোহর পড়বে। উল্লেখ্য, তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের জমা দেওয়া সেই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সভানেত্রী হিসাবে উল্লেখ করেছেন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ