কলকাতা 

দিলীপের বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের

খড়গপুরের আইসির প্যান্ট ভিজিয়ে দেওয়ার হুমকি দিয়ে এবার বিপাকে দাবাং বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল। নির্বাচনী (West Bengal Elections 2026) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপের আরজি জানানো হয়েছে চিঠিতে। ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। পছন্দের আসন খড়গপুরের প্রার্থী হয়েই ফের চেনা ঝাঁজাল মেজাজে ধরা দিচ্ছেন বঙ্গের পদ্মশিবিরের ‘দাবাং’ নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গত সোমবার খড়গপুর টাউনে প্রচার সেরেছেন তিনি। সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “এখানকার আইসি আমাদের কর্মীদের উঠিয়ে নিয়ে গিয়েছে। বলেছে, তৃণমূলের সঙ্গে কাজ করো,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পাঁচ শর্ত মেনে নিলে যুদ্ধ বিরতি হবে আমেরিকাকে জানিয়ে দিল ইরান!

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করতে ইরান পাঁচটি কঠোর শর্ত দিয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া এই সংঘাত এখন চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। ইরানের প্রধান শর্তগুলো নিম্নরূপ: ১. যুদ্ধের পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা — ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনোভাবেই ইরানের ওপর হামলা চালাবে না, এমন দৃঢ় নিরাপত্তা গ্যারান্টি। ২. হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ — প্রণালিতে নতুন একটি ব্যবস্থা চালু করা, যাতে এলাকাটি কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকে। (বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়।) ৩. মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ — অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের সব সামরিক…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার ঘাঁটিগুলো সরানোর পর আলোচনা হবে জানিয়ে দিল ইরান

মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে শান্তি আলোচনায় ফেরার আগে একাধিক কড়া শর্ত সামনে আনল ইরান। উপসাগরীয় অঞ্চলে সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করা থেকে শুরু করে ক্ষতিপূরণ দাবি—তেহরানের এই অবস্থানকে “অবাস্তব” বলেই মনে করছে ওয়াশিংটন, এমনটাই জানিয়েছে একটি আন্তর্জাতিক রিপোর্ট। ওই রিপোর্ট অনুযায়ী, ইরানের আলোচনার অবস্থান এখন অনেকটাই প্রভাবিত হচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর দ্বারা, যারা সাম্প্রতিক সংঘাতের পর দেশের ক্ষমতার কেন্দ্রে আরও প্রভাবশালী হয়ে উঠেছে। ইরানের মূল দাবিগুলির মধ্যে রয়েছে— উপসাগরে সব মার্কিন ঘাঁটি বন্ধ, হামলার ক্ষতিপূরণ, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে ফি আদায়ের অধিকার, ইসরায়েলের হামলা বন্ধ, সব…

আরও পড়ুন
জেলা 

জয় কিষাণ আন্দোলনের নেতৃত্বে অবৈধ বালি খনন ও গ্রামীণ রাস্তায় অতিরিক্ত ওজন বহনকারী গাড়ি দিয়ে বালি পরিবহণের বিরুদ্ধে ধর্না ও অনশন

*সোনামুখী,বাঁকুড়া/বুদবুদ পূর্ব বর্ধমান,২৩ মার্চ, ২০২৬*: অবৈধ বালি খনন এবং বালি পরিবহণের জন্য অতিরিক্ত ওজন বহনকারী ভারী ট্রাক চলাচলের কারণে, বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের, সোনামুখীথানা এবং লাগোয়া পূর্ব বর্ধমান জেলার, বুদবুদ ব্লক ও থানা এলাকার চাষি সম্প্রদায় এবং সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছে। দীর্ঘদিন ধরে অবৈধ বালি উত্তোলন এবং নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত বোঝাই ট্রাক চলাচলের ফলে এলাকার কৃষিজমি মারাত্মক ক্ষয় এবং ক্ষতির মুখে পড়ছে। পাশাপাশি রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতি, আইন-শৃঙ্খলার অবনতি এবং দুর্ঘটনার আশঙ্কা ক্রমশ বেড়ে চলেছে। জয় কিষাণ আন্দোলনের উদ্যোগে বারংবার এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকর…

আরও পড়ুন
কলকাতা 

গড়িয়ার পার্লারে মহিলাকে কুপিয়ে খুন করে আত্মহত্যা যুবকের! তদন্তে পুলিশ

মঙ্গলবার দুপুরে দক্ষিণ কলকাতার গড়িয়ায় তেতুলতলা নামক এলাকায় খুন হয়ে গেল ৫০ বছরের এক মহিলা। ওই মহিলাকে খুন করার পর যুবক নিজে আত্মঘাতী হয়েছেন বলে জানা গেছে। বিবাহিত রুপবানী দাসের প্রেমিকা ছিলেন এই যুবক যিনি তাকে খুন করেছেন। এই খুনের নেপথ্যে কি কারন আছে? তাক খতিয়ে দেখছে পুলিশ! মঙ্গলবার দুপুরের এই ঘটনায় গড়িয়ার তেতুলতলা এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম রূপবাণী দাস। বয়স প্রায় ৫০ বছর। প্রায় ১৫ বছর ধরে রূপবাণী তেঁতুলতলার ওই বিউটি পার্লারে রূপটান শিল্পীর কাজ করেন। অন্যান্য দিনের মতো মঙ্গলবার দুপুরেও তাঁকে কর্মক্ষেত্রে বাইকে…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

মানবিক দৃষ্টিভঙ্গির গল্প ‘মাধবীলতা’ সমাজকে প্রশ্নের মুখে দাঁড় করাতে আসছে নতুন ছবি

বিশেষ প্রতিনিধি : ব্যতিক্রমী ভাবনা ও মানবিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আত্মপ্রকাশ করল নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল ‘Rudra Entertainment Official’. উদ্বোধনের মঞ্চেই প্রদর্শিত হল তাদের প্রথম চলচ্চিত্র ‘মাধবীলতা’ যা নির্মাতার কথায় শুধুমাত্র একটি সিনেমা নয়, বরং এক গভীর অনুভূতির প্রতিফলন। সিনেমাটি আগামী ৪ এপ্রিল থেকে এই ইউটিউব চ্যানেলেই দেখা যাবে। সমাজে ‘স্বাভাবিক’ হওয়ার যে অদৃশ্য চাপ, সেই চেনা কাঠামোকে প্রশ্ন করেই শুরু হয়েছে এই ছবির যাত্রা। ছোটবেলা থেকেই মানুষকে শেখানো হয় কীভাবে ‘ঠিক’ হতে হয়, আর কীভাবে ‘ভুল’ কিন্তু এই সীমারেখার বাইরে থাকা মানুষদের আমরা কতটা বোঝার চেষ্টা করি? সেই জিজ্ঞাসাই ছবির…

আরও পড়ুন
কলকাতা 

‘‘কমিশনের কাগজে বিজেপি পার্টির স্ট্যাম্প। বিজেপির চিহ্ন। পিছন থেকে খেলছেন কেন? সামনে এসে খেলুন’’ : মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচন কমিশনের একটি ছ’বছরের পুরনো নথি সোমবার প্রকাশ্যে এনেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। যাতে পদ্মফুল চিহ্ন-সহ বিজেপির নাম লেখা সিল ব্যবহার করা হয়েছিল। মঙ্গলবার বিধানসভার নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গ রওনা হওয়ার আগে সেই নথি নিয়েই কমিশনকে বিঁধলেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে ওই কাগজের প্রতিলিপি নিয়ে মমতা বলেন, ‘‘কমিশনের কাগজে বিজেপি পার্টির স্ট্যাম্প। বিজেপির চিহ্ন। পিছন থেকে খেলছেন কেন? সামনে এসে খেলুন।’’ ছ’বছর আগের ওই ঘটনাকে ‘ক্লারিক্যাল মিস্টেক’ বলে সাফাই দিয়েছে কমিশন। সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, ‘‘এটা ক্লারিক্যাল মিস্টেক, না রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত?’’ মঙ্গলবার মমতা বলার আগে সকালে এ নিয়ে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

প্রতিশ্রুতি ভেঙে ইরানের বিদ্যুৎ কেন্দ্রের উপর হামলা চালালো আমেরিকা ও ইসরাইল বাহিনী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা করেছিলেন যে, ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিতে আপাতত পাঁচ দিন কোনও হামলা চালানো হবে না। কিন্তু সেই প্রতিশ্রুতির কয়েক ঘণ্টার মধ্যেই ইসফাহানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে দাবি করল ইরান। সে দেশের আধাসরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসফাহান প্রদেশ এবং খোরমশহরের দক্ষিণ-পশ্চিমে হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। ফার্স-এর প্রতিবেদনকে উল্লেখ করে আল জাজ়িরা জানিয়েছে, ইসফাহান প্রদেশের একটি গ্যাস উৎপাদন সংস্থায় হামলা চালানো হয়েছে। ওই সংস্থাটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও ওই সংস্থার আশপাশে বসতি এলাকার একাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায়…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ চীনের!

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও এর ক্রমাগত বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। বেইজিং সতর্ক করে বলেছে, এই যুদ্ধ যদি আরও বৃদ্ধি পায়, তবে পুরো অঞ্চলটি একটি ভয়াবহ ‘দুষ্টচক্রের’ (vicious cycle) মধ্যে পড়ে যাবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়ে বেইজিং বলেছে, শক্তির ব্যবহার কেবল বিশৃঙ্খলাকেই ত্বরান্বিত করবে। সোমবার (২৩ মার্চ, ২০২৬) এক সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ঝাই জুন এই হুঁশিয়ারি দেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত সফর শেষে বিশেষ দূত ঝাই জুন বলেন, “যিনি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি হতে চলেছে?

বিশেষ প্রতিনিধি: আমেরিকা ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক এই অবস্থা থেকে মধ্যপ্রাচ্য ও ওই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা অক্ষুন্ন রাখার জন্য আমেরিকার ও ইসরাইলের সঙ্গে ইরানের মধ্যস্থতার ভূমিকায় দেখা দিতে চলেছে পাকিস্তানকে। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ এই চলমান যুদ্ধে পরিস্থিতিতে মধ্যস্থতা করতে চেয়েছিল। এদের মধ্যে রয়েছে ওমান তুরস্ক এবং কাতার কিন্তু এদের কথাকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না ইরান। ইরানের বক্তব্য হচ্ছে এই তিনটি রাষ্ট্রেই মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা শিবির রয়েছে। তাই এরা মার্কিন স্বার্থকে অক্ষুন্ন রেখেই কথাবার্তা বলবে সুতরাং এদের সঙ্গে আলোচনায় বসতে চাইছে না ইরান। সম্প্রতি ফিন্যান্সিয়াল…

আরও পড়ুন