কলকাতা 

পরিবেশ দিবসের আহবান, অভ্যাস বদলালেই বাঁচবে পৃথিবী/ আনজুমান বানু 

শেয়ার করুন

আনজুমান বানু : “যদি একটি সমাজ ও পরিবেশকে সুন্দর এবং সুস্থ মনের মানুষের বাসস্থান বানাতে চান, তবে তা সম্ভব করতে পারেন তিনজন— মা-বাবা, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী।” প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এ পি জে আব্দুল কালামের এই বিখ্যাত উক্তিটি আজ বিশ্ব পরিবেশ দিবসে ভীষণ প্রাসঙ্গিক। সমাজের যেকোনো স্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে এই তিন শ্রেণির কোনো বিকল্প নেই।এবারের বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য— “Inspired by Nature. For Climate. For Our Future.” অর্থাৎ, প্রকৃতি থেকে অনুপ্রেরণা। আমাদের জলবায়ু। সুরক্ষিত ভবিষ্যৎ। প্রকৃতিকে ভালোবেসে কীভাবে আমরা একটি সুন্দর আগামী গড়ে তুলতে পারি, তা নিয়েই এবারের মূল ভাবনা।এই লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং অভিভাবকদের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাস ও আচরণে পরিবর্তন এনে যথার্থ পরিবেশবান্ধব হতে হবে। তবেই এক নীরব বিপ্লবের মাধ্যমে সুস্থ হয়ে উঠবে আমাদের এই সুন্দর পৃথিবী। আগামী প্রজন্মের জন্য একটি পরিপাটি ও নিরাপদ পৃথিবী রেখে যাওয়াই আজ আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং মহান দায়িত্ব।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ