জেলা 

সুন্দরবনকে বাঁচাতে মাতলা নদীর তীরে হাজার হাজার ম্যানগ্রোভ রোপণ

বিশেষ প্রতিনিধি :জলবায়ু পরিবর্তন, নদীভাঙন এবং ঘূর্ণিঝড়ের ক্রমবর্ধমান প্রভাবের মোকাবিলায় সুন্দরবনকে রক্ষা করতে বিশ্ব পরিবেশ দিবসে মাতলা নদীর তীরে বৃহৎ ম্যানগ্রোভ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল। ‘উৎকর্ষে আরোহন’ ও ‘বিহান’ নামে দুটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে কৈখালী এলাকায় কয়েক হাজার ম্যানগ্রোভ চারা রোপণ করা হয়। আয়োজকদের মতে, সুন্দরবনের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ম্যানগ্রোভ অরণ্যের গুরুত্ব অপরিসীম। ঘূর্ণিঝড়ের সময় ম্যানগ্রোভের ঘন জঙ্গল প্রাকৃতিক ঢালের কাজ করে, নদীভাঙন রোধ করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বিভিন্ন কারণে সুন্দরবনের বহু এলাকায় ম্যানগ্রোভের সংখ্যা কমে যাওয়ায় পরিবেশবিদরা উদ্বেগ প্রকাশ করছেন। সেই প্রেক্ষিতেই…

আরও পড়ুন
কলকাতা 

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবুজ ভবিষ্যতের অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল পূর্ব রেল

স্মৃতি সামন্ত,কলকাতা : রেলকর্মী, যাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও পৃথিবী রক্ষায় বৃহৎ পরিসরে অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ভারতীয় রেল বিশ্ব পরিবেশ দিবস পালন করা হলো।এ বছরের উদযাপনের মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই জীবনযাপন এবং মিশন লাইফ (Lifestyle for Environment – LiFE)-এর নীতিগুলিকে আরও ব্যাপকভাবে প্রচার করা। এই উপলক্ষে আজ রেল বোর্ড থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রেল বোর্ডের চেয়ারম্যান ও চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) শ্রী সতীশ কুমার সারা দেশের রেলকর্মীদের পরিবেশ সুরক্ষার শপথ পাঠ করান। পূর্ব রেলসহ সমস্ত জোনাল রেলের মহাপ্রবন্ধকগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।…

আরও পড়ুন
কলকাতা 

বিশ্ব পরিবেশ দিবসে বিশেষ বার্তা দিলেন ক্রীড়ামন্ত্রী 

স্মৃতি সামন্ত, কলকাতা : বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগামী ৭ জুন সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ সাইক্লিং অনুষ্ঠান। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির বিস্তারিত ঘোষণা করেন রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বৈঠকে উপস্থিত ছিলেন স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (SAI)-এর আঞ্চলিক অধিকর্তা শিবানন্দ মিশ্র-সহ ক্রীড়া প্রশাসনের একাধিক আধিকারিক। অনুষ্ঠানের মূল লক্ষ্য হল সাধারণ মানুষের মধ্যে সাইকেল ব্যবহারের গুরুত্ব তুলে ধরা, পরিবেশবান্ধব যাতায়াতকে উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়া। মন্ত্রী জানান, বর্তমানে দূষণ ও জীবনযাত্রাজনিত নানা সমস্যার মোকাবিলায়…

আরও পড়ুন
জেলা 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে একাধিক কর্মসূচি

অভিজিৎ হাজরা , উলুবেড়িয়া , হাওড়া :- ‌ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উলুবেড়িয়ার হাটগাছা ১ নম্বর গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে গৃহীত হলো একাধিক কর্মসূচি।দিনের শুরুতেই বিদ্যালয়ের কচিকাঁচারা পরিবেশ প্রকৃতি সুরক্ষায় কোমলমতি শিশু হৃদয়ের শপথ লিখলো ” সবুজ প্রতিজ্ঞা” দেওয়ালে।পঞ্চম।শ্রেণীর ছাত্রী শ্রুতি সেন লিখলো – ধরিত্রী ও জন্মদাত্রী মায়ের মাকে শ্রদ্ধা নিবেদন করে আজ আমি একটি গাছ লাগাবো।চতুর্থ শ্রেণীর ছাত্রী আফ্রিনা লিখলো – জীব বৈচিত্র্য সুরক্ষায় প্রকৃতি ও বন্যপ্রাণ সুরক্ষায় আমি মানুষকে সচেতন করবো।এই ভাবেই তামিম,সৌমিক,সাজিদ অন্বেষা তাদের আগামীর ফুটিয়ে তুললো মানস পটের দায়িত্ব বোধ ।”আমাদের পরিবেশ ” এই…

আরও পড়ুন
কলকাতা 

বিশ্ব পরিবেশ দিবস পালনে কলকাতা পুলিশ

মোল্লা জসিমউদ্দিন : তীব্র দহনে জ্বলছে বাংলা সহ গোটা ভারত।বিশ্ব উষ্ণতা বৃদ্ধিতে অন্যতম কারণ যততত্র গাছ কাটা।ঠিক এইরকম পরিস্থিতিতে শুক্রবার সকালে কলকাতা পুলিশের তরফে পিজি হাসপাতাল সংলগ্ন পিটিএস চত্বরে মহাসমারোহে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। এই কর্মসূচি সার্থক করতে হাজির ছিলেন কলকাতা পুলিশের সিংহভাগ আধিকারিক। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডিপি সিং, শুভঙ্কর সিনহা সরকার, পান্ডে সন্তোষ প্রমুখ এদিন বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন। প্রত্যেক পুলিশ কর্মীর হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের চারাগাছ। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডিপি সিং মহাশয় বলেন – ” বিশুদ্ধ অক্সিজেন সহ মনোরম আবহাওয়া পেতে আমাদের…

আরও পড়ুন
জেলা 

পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের গুদাম ঘর থেকে উদ্ধার ত্রাণের শাড়ি ত্রিপল,উত্তেজনা অন্ডালে

পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর গুদাম থেকে ত্রাণের শাড়ি, ত্রিপল, ছোটদের স্কুলের পোশাক-সহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে বলে খবর। গ্রামবাসীরা ওই গুদাম ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার অন্ডালের বাঁকোলা এলাকায় নরেন্দ্রনাথের বাসভবন সংলগ্ন একটি গুদামের সামনে জড়ো হন বিক্ষুব্ধ এলাকাবাসী। ছিলেন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকেরাও। গুদামের তালা ভেঙে তাঁরা ভিতরে প্রবেশ করেন। সেখানেই দেখা যায় ত্রাণসামগ্রী মজুত করে রাখা হয়েছে। অভিযোগ, দরিদ্র মানুষের মধ্যে বিতরণের জন্য সরকার থেকে যে ত্রাণ পাঠানো হয়েছিল, সেগুলি অন্যত্র বিক্রি করে দিতেন নরেন্দ্রনাথেরা। ঘটনার কথা জানাজানি…

আরও পড়ুন
কলকাতা 

‘নিধিরাম সর্দার’ হিসাবে কাজ করতে পারছেন না,মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। শুক্রবার কলকাতা পুরসভায় একটি সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। ২০১৮ সালের ৩ ডিসেম্বর থেকে প্রায় সাড়ে সাত বছর মেয়র পদে ছিলেন কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ। শুক্রবার কলকাতা পুরসভার চেয়ারম্যান মালা রায়ের কাছে পদত্যাগপত্র জমা দেন ফিরহাদ। জানান ‘নিধিরাম সর্দার’ হিসাবে কাজ করতে পারছেন না। ইস্তফা দেওয়ার কারণ জানিয়ে ফিরহাদ বলেন, “দাপটের সঙ্গে কাজ করেছি। যাঁরা পুরসভায় আসতেন, তাঁদের সমস্যার সমাধান করার কাজ করতাম। এখন সেটা সম্ভব হচ্ছে না। চেয়ারের সম্মানহানি করতে পারি না। চেয়ার ধরে বসে…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কোটি টাকার প্রতারণার অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে!

কোটি টাকার প্রতারণার অভিযোগ তৃণমূলের প্রাক্তন বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযোগ, সোহমের সংস্থা সোহম এনটারটেনমেন্টে ব্যবসায় বিনিয়োগের জন্য ১ কোটি ৫ লক্ষ টাকা সোহমকে দিয়েছিলেন অভিযোগকারী কৌশিক কর্মকার। কথা ছিল, ‘লাল সুটকেসটা দেখেছেন?’— এই ছবিতে সোহম অভিনয় করবেন, সে জন্য ওই টাকা দেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। কিন্তু সেই ছবিটি হয়নি। সোহম অভিনয়ও করেননি। টাকা চাওয়া হলে সোহম নিজের বিধায়ক পরিচয় দিয়ে হুমকি দেন বলেও অভিযোগ। পুলিশ সূত্রে খবর, কৌশিক আড়িয়াদহের একটি সংস্থার প্রতিনিধি হয়ে সোহম চক্রবর্তীর সংস্থায় ওই টাকা বিনিয়োগ করেন ২০২২ সালে। অভিযোগ, লগ্নির চুক্তি অনুযায়ী…

আরও পড়ুন
জেলা 

মেখলিগঞ্জ পুরসভায় ক্ষমতা দখল করল কংগ্রেস

বাংলার জনরব ডেস্ক : তৃণমূলের কাছ থেকে একটা আস্ত পুরসভার ক্ষমতা কেড়ে নিল জাতীয় কংগ্রেস। রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিভিন্ন দিকে শুধুমাত্র বিজেপির জয়যাত্রা দেখা যাচ্ছিল। এবার উত্তরবঙ্গে দেখা গেল উলাট পুরান। উত্তরবঙ্গের মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান সহ ৬ কাউন্সিলর দলবদল করে কংগ্রেসের যোগ দেন। ফলে হাতছাড়া হল তৃণমূল কংগ্রেসের (TMC) কোচবিহার জেলার ওই পুরসভা। ঘটনায় উত্তরের রাজনীতিতে যথেষ্ঠ শোরগোল ছড়াল। আজ, শুক্রবার কলকাতার প্রদেশ কংগ্রেসের দফতর বিধান ভবনে এই দলবদল হল। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হাত ধরে এই দলবদল হয়েছে। কোচবিহারের মেখলিগঞ্জ পুরসভা অত্যন্ত ছোট। মাত্র…

আরও পড়ুন
কলকাতা 

বিধানসভায় পরিষদীয় দলের ভাঙ্গনের পর লোকসভায় তৃণমূলের সংসদীয় দলও কি ভেঙে যেতে চলেছে?

বিধানসভায় পরিষদীয় দলের ভাঙ্গনের পর লোকসভায় তৃণমূলের সংসদীয় দলও কি ভেঙে যেতে চলেছে? গত কয়েক দিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই জল্পনা জোরদার হয়েছে। তার মধ্যেই লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুললেন। সমাজমাধ্যমে তিনি দাবি করলেন, পূর্বতন সরকারের নীতির বিরুদ্ধেই ভোটবাক্সে রায় দিয়েছেন মানুষ। সেটাই ভোটে তৃণমূলের ভরাডুবির কারণ। গত ২ জুন ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্নায় বসেছিলেন মমতা। সেখান থেকে নাম না-করে কাকলির বিরুদ্ধে তোপ দেগেছিলেন তিনি। দাবি, বিধানসভা ভোটে কাকলির পুত্রকে টিকিট দেওয়া হয়নি বলেই তিনি বেসুরো মন্তব্য করছেন। শুক্রবার কাকলি সমাজমাধ্যমে লিখলেন, ‘‘রাজনৈতিক পরিবার…

আরও পড়ুন