কলকাতা 

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবুজ ভবিষ্যতের অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল পূর্ব রেল

শেয়ার করুন

স্মৃতি সামন্ত,কলকাতা : রেলকর্মী, যাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও পৃথিবী রক্ষায় বৃহৎ পরিসরে অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ভারতীয় রেল বিশ্ব পরিবেশ দিবস পালন করা হলো।এ বছরের উদযাপনের মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই জীবনযাপন এবং মিশন লাইফ (Lifestyle for Environment – LiFE)-এর নীতিগুলিকে আরও ব্যাপকভাবে প্রচার করা।

এই উপলক্ষে আজ রেল বোর্ড থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রেল বোর্ডের চেয়ারম্যান ও চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) শ্রী সতীশ কুমার সারা দেশের রেলকর্মীদের পরিবেশ সুরক্ষার শপথ পাঠ করান। পূর্ব রেলসহ সমস্ত জোনাল রেলের মহাপ্রবন্ধকগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সমবেত কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে শ্রী সতীশ কুমার পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং আগামী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব অভ্যাস গ্রহণের ওপর জোর দেন। এছাড়াও তিনি ভারতীয় রেলে পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ “স্বচ্ছতা পখওয়াড়া ২০২৫” পুরস্কার প্রদান করেন।

পূর্ব রেলের সদর দপ্তর ফেয়ারলি প্লেসে মহাপ্রবন্ধক শ্রী মিলিন্দ দেওস্কর, বিভিন্ন বিভাগের প্রধান (PHODs) এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকগণ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং পরিবেশ রক্ষা ও সংরক্ষণের শপথ গ্রহণ করেন।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী শিবরাম মাঝি জানান যে, রেলকর্মী ও রেলের সাথে যুক্ত সংশ্লিষ্ট সকলের ব্যাপক অংশগ্রহণ পূর্ব রেলের পরিবেশ সংরক্ষণে অবিচল প্রতিশ্রুতি এবং একটি পরিচ্ছন্ন, সবুজ ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকারেরই প্রতিফলন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ