অনুপ্রবেশকারীদের বেছে বেছে বের করা হবে : অমিত শাহ
মারধর, গণপিটুনি, হত্যা! বিজেপিশাসিত রাজ্যে বাংলার পরিযায়ীদের নির্যাতন! বারবার এই অভিযোগ তুলেছে তৃণমূল। বাংলায় এসে পরিযায়ীদের উপর হিংসা নিয়ে কার্যত ‘চুপ’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে বললেন, “বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরাও বাংলা ভাষায় কথা বলেন। আমাদের দৃঢ় সংকল্প অনুপ্রবেশকারীদের বেছে বেছে বার করব।” বাংলায় অনুপ্রবেশকারী নিয়ে দীর্ঘদিন ধরে সরব বিজেপি। রোহিঙ্গা, বাংলাদেশিরা বাংলার জনবিন্যাস বদলে দিয়েছে বলেও অভিযোগ পদ্ম শিবিরের। কিন্তু স্বপক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি বিজেপি, এমনটাই দাবি তৃণমূলের। এই আবহে বাংলাদেশি সন্দেহে বীরভূমের পরিযায়ী শ্রমিক সোনালি খাতুনদের বাংলাদেশে পুশব্যাক করা হয়। একাধিক বিজেপিশাসিত রাজ্যে বাংলার বলার অপরাধে পরিযায়ীদের…
আরও পড়ুন