কলকাতা 

সৌরভের নিরাপত্তায় কাটছাঁট করল শুভেন্দু সরকার! জেড বাতিল এবার পাবেন ওয়াই ক্যাটাগরি, নিরাপত্তা!

শেয়ার করুন

সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তায় এ বার কাটছাঁট করল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। এত দিন তিনি ‘জ়েড ক্যাটেগরি’র নিরাপত্তা পেতেন। তবে আর সেই নিরাপত্তার বহর থাকছে না ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভের। সিএবি সভাপতি সৌরভকে এ বার ‘ওয়াই ক্যাটেগরি’র নিরাপত্তা দেওয়া হবে। অর্থাৎ, দু’ধাপ নামছে সৌরভের নিরাপত্তার বহর। এ প্রসঙ্গে কথা বলতে সৌরভের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তিনি কোনও মন্তব্য করতে চাননি।

২০২৩ সালের মে পর্যন্ত ‘ওয়াই ক্যাটেগরি’র নিরাপত্তা দেওয়া হত সৌরভকে। সেখানে কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের তিন জন থাকতেন তাঁর নিরাপত্তায়। তাঁর বাড়ির নিরাপত্তায় পুলিশকর্মীরা নিযুক্ত ছিলেন। ২০২৩ সালের মে মাসে সরকারি ভাবে তাঁর নিরাপত্তা ‘জ়েড ক্যাটেগরি’তে উন্নীত করে তৎকালীন রাজ্য সরকার। সৌরভের নিরাপত্তায় ৮ থেকে ১০ জন পুলিশকর্মী দায়িত্বে ছিলেন। পেতেন বাড়ির নিরাপত্তাও। সেই সময় রাজ্যে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘জ়েড প্লাস’ নিরাপত্তা পেতেন। ‘জ়েড ক্যাটেগরি’ পেতেন প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পুলিশ সূত্রে খবর, সাম্প্রতিক অতীতে খাতায়-কলমে সৌরভের ‘‌জ়েড ক্যাটেগরি’ নিরাপত্তা থাকলেও তাঁর সুরক্ষা বহর কমেছিল। এ বার খাতায়-কলমে সেই ‘জ়েড ক্যাটেগরি’ নিরাপত্তা সরিয়ে দেওয়া হল।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ