কলকাতা 

খড়্গপুরে প্রচারে বেরিয়ে দাবাং দিলীপের পুলিশকে হুঁশিয়ারি

বাংলার জনরব ডেস্ক : খড়গপুর বিধানসভার প্রার্থী হয়েই স্বমহিমায় ফিরলেন বিজেপির প্রাক্তন রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ। সোমবার ভোটের প্রচারে বেরিয়ে কথায় কথায় পুলিশকে হুঁশিয়ারি দিলেন। বাছা বাছা শব্দে তাঁর সেই হুমকিতেই স্পষ্ট, আবারও খড়গপুরের দখল নিতে মরিয়া দিলীপ ঘোষ। সোমবার খড়গপুর টাউনে প্রচার সেরেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ”এখানকার আইসি আমাদের কর্মীদের উঠিয়ে নিয়ে গিয়েছে। বলেছে, তৃণমূলের সঙ্গে কাজ করো, নাহলে চার তারিখের পরে গুলি মেরে দেব। শালা, তোর বাপের গুলি! কতগুলো গুলি আছে তোর কাছে? গুলি দেখেছ? এমন দেখাব যে আওয়াজে প্যান্ট ভিজে…

আরও পড়ুন
কলকাতা 

চিংড়িঘাটা মেট্রোর বকেয়া কাজ নিয়ে রাজ্যকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

চিংড়িঘাটা মেট্রোর বকেয়া কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার শীর্ষ আদালতে মামলা করেছিল। সোমবার সেই মামলাটি ওঠে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিপুল মনুভাই পঞ্চোলীর বেঞ্চে। আদালত মামলায় হস্তক্ষেপ করতে চায়নি। উল্টে রাজ্য সরকারকে মামলা তুলে নিতে বলা হয়। তা না করা হলে মামলাটি সরাসরি খারিজ করে দেওয়া হবে, জানান বিচারপতি। চিংড়িঘাটা মেট্রোর বকেয়া কাজ নিয়ে রাজ্য সরকার সাংবিধানিক দায়িত্ব পালনে গাফিলতি করেছে বলেও মন্তব্য করে আদালত। চিংড়িঘাটা মেট্রো নিয়ে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন…

আরও পড়ুন
জেলা 

প্রাক্তন বিধায়ক ও মালদাহের কংগ্রেস নেতা গাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র! গ্রেফতার ৬

প্রাক্তন বিধায়ক ও  মালদহ জেলা কংগ্রেসের সহ সভাপতির গাড়িতে মিলল আগ্নেয়াস্ত্র। ওই ঘটনায় মোট ছ’জনকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে একটি পিস্তল। স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়। মালদহ জেলা কংগ্রেসের সহ-সভাপতি তথা মানিকচকের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলমের গাড়ি তখন পুরাতন মালদহের ১২ নম্বর জাতীয় সড়কের ধারে চেঁচু মোড় এলাকায়। সেখানে নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ। প্রাক্তন বিধায়কের গাড়িতে তিনি নিজে ছিলেন না বলে খবর। চালক-সহ ছ’জন ছিলেন। জিজ্ঞাসাবাদ করার পর গাড়িটিতে তল্লাশি করে পুলিশ। ড্যাশবোর্ড থেকে একটি পিস্তল পায় তারা। আগ্নেয়াস্ত্রটি সম্পর্ক তথ্য দিতে পারেননি গাড়িতে থাকা ব্যক্তিরা। সেভেন…

আরও পড়ুন
কলকাতা 

ভোটারদের ভোট দেওয়ার সুবিধার জন্য একাধিক নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন

ভোটারদের ভোট দেয়ার সুবিধার জন্য নির্বাচন কমিশন একাধিক নির্দেশিকা জারি করল এবারের নির্দেশিকা বলা হয়েছে ১০০ মিটার আগেই ভোটারদের মোবাইল ফোন বন্ধ করে দিতে হবে। এবং ফোন হেল্প ডেক্স এ জমা দিয়ে ভোট দিতে যেতে হবে। বুথ লেভেল অফিসাররা এ কাজে সহযোগিতা করবেন। বুথের বাইরে চার ধরনের পোস্টার টাঙ্গানো থাকবে। ভোটারদের বোঝার সুবিধার জন্য নির্দিষ্ট জায়গায় চিহ্ন দেওয়া থাকবে। বুথের কাছে থাকবে ভোটার সহায়তা কেন্দ্রও। সেখানে বুথ স্তরের আধিকারিকদের (বিএলও) থাকতে বলা হয়েছে। কমিশন সূত্রে খবর, ভোটকেন্দ্রের ১০০ মিটার দূরত্বের মধ্যে কোনও মোবাইল ফোন সক্রিয় রাখা যাবে না। হয় তা সুইচ…

আরও পড়ুন
জেলা 

ঈদ সম্প্রীতির বার্তা বহন করে আনে!

গতকাল একুশে মার্চ শনিবার পবিত্র ঈদ অনুষ্ঠিত হয়। ওই দিন হুগলির বৈদ্যবাটি চৌমাথা মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ পড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না। ঈদের দিন নতুন প্রজন্মের ছেলেরা খুব সংযত ভাবে যেন বাইক চালায়,কারন আনন্দ করতে গিয়ে পরিবারের মধ্যে দুঃখ যেন নেমে না আসে।চলতি বছরে ঈদের আনন্দের মধ্যে এক অশান্তির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে নির্বাচন কমিশনের তুঘলকি আচরণে ষাট লাখ মানুষকে বে নাগরিক করার কৌশলে। বিচারাধীন নাগরিকদের ভোটার লিস্ট সমাধান না করেই ভোটের দামামা বাজিয়ে দিল নির্বাচন কমিশন।একটা বিরাট পরিকল্পনার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

বিদ্যুৎ কেন্দ্রের উপর হামলা হলে মধ্যপ্রাচ্যের বিদ্যুৎ ও পানীয় জলের প্লান্টের উপর হামলা হবে ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিদ্যুৎ কেন্দ্র গুলোর উপর হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে তার এই ঘোষণার পরপরই পাল্টা কঠোর অবস্থান নিয়েছে তেহরান। স্থানীয় সময় শনিবার রাতে দেওয়া এক বার্তায় ট্রাম্প ইরানকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার আল্টিমেটাম দেন। তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালী পুরোপুরি চালু না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে। এর জবাবে ইরানও পাল্টা হুমকি দিয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বিদ্যুৎ অবকাঠামোর ওপর কোনো হামলা হলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিদ্যুৎ ও পানি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী ইরান খুলে না দিলে কড়া পদক্ষেপ হুঁশিয়ারির ট্রাম্পের

বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালি নিয়ে ইরানকে আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে তিনি নিজের আইডিতে এক পোস্টে লিখেছেন, ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘ধ্বংস করে দেবে’। তাঁর ভাষায়, ‘ইরান যদি এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সম্পূর্ণভাবে, কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে এবং সেগুলো ধ্বংস করে দেবে—সবচেয়ে বড়টি দিয়ে শুরু করে!’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয় বলে ইরানের রাষ্ট্রায়ত্ত…

আরও পড়ুন
কলকাতা 

আজ থেকে ভবানীপুরে প্রচারে নামছেন মমতা!

আজ রবিবার সন্ধ্যায় ভবানীপুরে কর্মী সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার অভিযান শুরু করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।রবিবার সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে ভবানীপুর বিধানসভা এলাকার কর্মীদের নিয়ে এক সম্মেলনের আয়োজন করা হয়েছে। যেখানে প্রার্থী মমতা তো বটেই, হাজির থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার, মেয়র ফিরহাদ হাকিম-সহ ভবানীপুরের আরও সাত জন কাউন্সিলর। কর্মী সম্মেলনে সব বুথের কর্মীদেরও হাজির থাকতে বলা হয়েছে। তৃণমূল নেতৃত্বের লক্ষ্য, ভোটের আগে মমতার ভবানীপুরে করা কাজের ফিরিস্তি বুথে বুথে পৌঁছে দেওয়া। নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-তে ভবানীপুর…

আরও পড়ুন
কলকাতা 

অস্ট্রেলিয়া ভ্রমণের টোপ দিয়ে দুই কাশ্মীরি যুবককে অপহরণ! কলকাতা ও কাশ্মীর পুলিশের তৎপরতায় উদ্ধার গ্রেফতার ২

অস্ট্রেলিয়া ভ্রমণের টোপ দিয়ে দুই কাশ্মীরি যুবককে কলকাতা নিয়ে এসে মুক্তিপণের দাবিতে আটকে রাখার অভিযোগে হরিয়ানার পাঁচ বাসিন্দাকে গ্রেফতার করল পুলিশ। কাশ্মীর ও কলকাতা পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে দু’জনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরের দুই যুবককে সিডনি ঘোরানোর নাম করে কলকাতা নিয়ে এসেছিলেন পাঁচ যুবক। তার পরে তাঁদের অপহরণ করে প্রগতি ময়দান এলাকার একটি বেসরকারি হোটেলে আটকে রাখেন অভিযুক্তেরা। এর পর ওই দুই যুবকের পরিবারের সদস্যদের ভিডিয়ো কল করে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ। গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত ‘বন্দি’ ছিলেন দুই যুবক।…

আরও পড়ুন
কলকাতা 

ঘূর্ণাবর্তের জেরে রবিবারেও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টির সম্ভবনা!

ঘূর্ণাবর্তের জেরে দক্ষিবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টির  কারণে এক ধাক্কায় কলকাতার পারদ নেমে গেল ১১ ডিগ্রি! রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি কম। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে তা ১১ ডিগ্রি কম! শুক্রবারও শহরের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩০ ডিগ্রি পর্যন্ত। তবে রবিবার শুধু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি…

আরও পড়ুন