নিট-বিক্ষোভ নিয়ে সমস্ত মামলা প্রত্যাহার, মুক্তি দেওয়া হবে ধৃতদের! বিহারের পর সিদ্ধান্ত বিজেপি শাসিত অসমেও
বিহারের পর এ বার অসম সরকারও ধৃত আন্দোলনকারীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল। তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলাও প্রত্যাহার করে নেওয়া হবে। সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানাল হিমন্ত বিশ্বশর্মার সরকার। নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে সাম্প্রতিক বিক্ষোভের ঘটনায় বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের ধরপাকড় করা হয়। তা নিয়ে সোমবারই কেন্দ্রকে হুঁশিয়ারি দেয় ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। তাদের বক্তব্য, নিট-কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গিয়ে ধৃত প়ড়ুয়াদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র। বলা হয়েছিল, তাঁদের বিরুদ্ধে এফআইআর খারিজ করা হবে। কিন্তু পশ্চিমবঙ্গ, বিহার এবং অসমে সোমবার পর্যন্ত ‘ধরপাকড়’ চলেছে বলে অভিযোগ করে সিজেপি। নতুন করে…
আরও পড়ুন