জেলা 

গ্রেফতার ঘুটিয়ারি শরিফের কুখ্যাত ‘হেরোইন সম্রাট’, বাম আমলে উত্থান! বিজেপির শাসনে গ্রেফতার

শেয়ার করুন

দক্ষিণ ২৪ পরগনার মাদকের কালো সাম্রাজ্যে বড়সড় আঘাত হানল পুলিশ (West Bengal Police)। গ্রেফতার করা হল ঘুটিয়ারি শরিফের কুখ্যাত ‘হেরোইন সম্রাট’ তথা মাদক কারবারি সোফিক লস্কর ওরফে পিন্টুকে। দীর্ঘদিন ধরে মাদক আইন সংক্রান্ত একাধিক মামলায় পুলিশ তাঁকে খুঁজছিল। অবশেষে সোমবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাঁর ডেরা থেকে উদ্ধার করা হয়েছে একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ। মাদকের জাল ছড়িয়ে কয়েক দশক ধরে কোটি কোটি টাকার এই অবৈধ ব্যবসা চালাচ্ছিল পিন্টু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোফিকের উত্থান শুরু হয়েছিল বাম জমানার শেষের দিকে। পরবর্তী সময়ে রাজ্যের একাধিক জেলায় নিজের মাদকের নেটওয়ার্ক ছড়িয়ে ফেলে সে ফুলেফেঁপে ওঠে। প্রথমদিকে মুর্শিদাবাদ থেকে অত্যন্ত গোপনে হেরোইন তৈরির কাঁচামাল এনে ঘুটিয়ারি শরিফে মজুত ও বিক্রি করত সোফিক। পরে দক্ষিণ ২৪ পরগনা ছাড়িয়ে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলাতেও পিন্টুর এজেন্টের নেটওয়ার্ক সক্রিয় ছিল। এলাকার বহু যুবককে টাকার লোভ দেখিয়ে এই ব্যবসায় নামিয়েছিল সে।

সোমবার রাতে গ্রেফতারের পর সোফিক ওরফে পিন্টুকে মুখোমুখি বসিয়ে কড়া জেরা শুরু করেন তদন্তকারীরা। জেরায় সোফিকের দেওয়া তথ্যের ভিত্তিতে মাকালতলা এলাকায় তার নিজের বাড়িতে তল্লাশি চালানো হয়। তাতে সোফিকের বাড়ি থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও একাধিক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, মাদক পাচারের রুট সামলানো, এলাকা দখল এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড বজায় রাখতেই এই অস্ত্রগুলি মজুত করা হয়েছিল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ