দেশ 

মোদি – শাহ আপনারা ভয় দেখিয়ে Gen -Z কে চুপ করাতে পারবেন না : রাহুল গান্ধী

বাংলার জনরব ডেস্ক :  শুক্রবার সাত সকালে লোকসভার বিরোধী দলনেতার রাহুল এক্স পোস্টে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ—আপনারা ভয় দেখিয়ে ‘জেন-জি’ (Gen Z)-কে চুপ করাতে পারবেন না। প্রথমে আপনারা তাদের হাড় ভেঙেছেন। আর এখন আপনারা এফআইআর (FIR) দায়ের করছেন এবং তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছেন। আপনারা ভারতের অতীত। ভারতের ভবিষ্যতের সঙ্গে কেমন আচরণ করছেন, সে বিষয়ে সতর্ক হোন।’ বৃহস্পতিবার সংসদে প্রশ্ন ফাঁস রুখতে কঠোর আইন সংক্রান্ত বিল পাস হয়ে গিয়েছে। বিরোধী শিবিরের এক দুটি দল বাদে বাকিরা বিল পাসের সময় অধিবেশন কক্ষ ত্যাগ করেন। তাদের বক্তব্য, সংসদ অভিযানে ছাত্রদের…

আরও পড়ুন
কলকাতা 

শুক্রবার সাত সকালে কলকাতার বিভিন্ন প্রান্তে ইডি হানা! কোন মামলায়?

শুক্রবার ভোর হতে না হতেই শহরের একাধিক এলাকায় অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। খিদিরপুর ও শর্ট স্ট্রিট সহ কলকাতার বেশ কয়েকটি জায়গায় বিভিন্ন নামী ব্যবসায়ীর বাড়িতে শুরু হয়েছে এই টানা তল্লাশি (ED Raid)। পুরো অভিযানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে ঘিরে রাখা হয়েছে সমস্ত এলাকা। সূত্রের খবর, এদিন ভোর সাড়ে চারটে নাগাদ নিউটাউনের সিআরপিএফ ক্যাম্প থেকে ইডির একাধিক বিশেষ টিম কনভয় নিয়ে বেরিয়ে পড়ে। সকাল সকাল শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে শুরু হয় এই স্পেশাল ড্রাইভ। ব্যবসায়ীদের ঘরবাড়ি ছাড়াও তাঁদের বিভিন্ন আর্থিক লেনদেনের কাগজপত্র ও ডিজিটাল নথি তল্লাশি করে খতিয়ে…

আরও পড়ুন
কলকাতা 

গ্রেফতার বীরভূমের টুলু মন্ডল ঘনিষ্ঠ মিনার ! কোটি কোটি টাকা ও কেজি কেজি সোনা উদ্ধার

বীরভূমের দেউচায় কোটি কোটি টাকা ও বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় বড় পদক্ষেপ করল পুলিশ। বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হল মিনার মণ্ডল (Minar Mondal) ও তাঁর ছেলেকে। তাঁর বাড়ি থেকে বুধবার দিনভর তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রায় ২৮ কোটি ৫০ লক্ষ টাকা নগদ এবং ১৫ কেজি সোনার বার (Gold Bars)। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, নগদ ও সোনা মিলিয়ে উদ্ধার হওয়া সম্পত্তির মূল্য ৫০ কোটি টাকা। অভিযানের পর বাড়িটি সিল করে দিয়েছে পুলিশ। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বৃহস্পতিবার ভোরে মহম্মদবাজারের দেউচায় মিনারের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। গোটা এলাকা নিরাপত্তা…

আরও পড়ুন
দেশ 

কৃষক-বিক্ষোভে উত্তাল মধ্যপ্রদেশ! পুলিশের ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে গেল কৃষক Gen -Z! সংকটে বিজেপি সরকার

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে কৃষকদের বকেয়া এবং ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আছড়ে পড়ল কৃষকদের বিশাল প্রতিবাদ কর্মসূচি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার কৃষক ভোপালে একত্রিত হয়ে মধ্যপ্রদেশ সরকারের বিরুদ্ধে তাঁদের তীব্র ক্ষোভ উগরে দিচ্ছে। আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু– কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) আইনি নিশ্চয়তা-সহ বৃদ্ধি করা, বিদ্যুৎ সাবসিডি প্রদান এবং স্থানীয় স্তরে কৃষি ঋণের সমস্যা সমাধান করা। মধ্যপ্রদেশের কৃষক সংগঠনগুলির অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ডিজেল, সার এবং বীজের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ার ফলে কৃষি কাজের খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। কিন্তু সেই অনুপাতে কৃষকেরা তাঁদের কঠোর পরিশ্রমে উৎপাদিত…

আরও পড়ুন
দেশ 

ধ্বনি ভোটে লোকসভায় পাশ ‘দ্য পাবলিক একজামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’

তীব্র হট্টগোল ও হইচইয়ের মধ্যে বুধবার লোকসভায় ধ্বনিভোটে পাস হয়ে গেল ‘দ্য পাবলিক একজামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ (Anti Paper Leak Bill 2026)। বৃহস্পতিবার এই বিল পেশ করা হবে রাজ্যসভায়। এনটিএ (NTA) বিতর্ক এবং দেশজুড়ে নিট (NEET) পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের পটভূমিতে এই সংশোধনী বিলটি আনা হয়েছে। নতুন বিলে জালিয়াতি ও প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত অপরাধীদের জন্য বেশ কিছু কড়া বিধান রাখা হয়েছে। ১.পরীক্ষার প্রশ্ন ফাঁসে যুক্ত ব্যক্তিদের শাস্তি ৩-৫ বছর থেকে বাড়িয়ে সর্বনিম্ন ৫ বছর এবং সর্বোচ্চ ১০ বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। জরিমানার পরিমাণ ১০…

আরও পড়ুন
জেলা 

খড়্গপুর আইআইটি-র ক্যাম্পাস থেকে অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার!

খড়্গপুর আইআইটি-র ক্যাম্পাস থেকে এক অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন দীপক রেড্ডি পুল্লাগুরম (৩৬)। এসেছিলেন হায়দরাবাদ থেকে। কর্মসূত্রেই আইআইটি ক্যাম্পাসের কোয়ার্টারে থাকতেন তিনি। বুধবার বেলার দিকে কোয়ার্টারে তাঁর ঘর থেকেই তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, সকাল থেকে দীপকের সাড়া পাওয়া যাচ্ছিল না। কর্তৃপক্ষের তরফে পুলিশে খবর দেওয়া হয়। বেলা সাড়ে ১২টা নাগাদ খড়্গপুর টাউন থানার অন্তর্গত হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায় এবং কোয়ার্টারের নিরাপত্তারক্ষীদের সাহায্যে সংশ্লিষ্ট ঘরে ঢোকে। সেখানে দীপককে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। উদ্ধার করে তাঁকে নিয়ে যাওয়া হয় আইআইটি…

আরও পড়ুন
প্রচ্ছদ 

“স্বরাষ্ট্রমন্ত্রী পড়ুয়াদের গুলি করার নির্দেশ দিয়েছিলেন,পড়ুয়াদের শরীরে ছর্‌রা গেঁথে দিয়েছেন’’ : রাহুল গান্ধী

ধ্বনিভোটে প্রশ্নফাঁসরোধী সংশোধনী বিল (পাবলিক এগ্‌জ়ামিনেশন—প্রিভেনশন অফ আনফেয়ার মিনস—অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬) পাস হল লোকসভায়। নিট-কাণ্ড নিয়ে পড়ুয়াদের আন্দোলনের মধ্যেই প্রশ্নফাঁস রুখতে আরও কঠোর আইন আনার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর ঘোষণা মোতাবেক সোমবার এই বিল লোকসভায় পেশ করেন মন্ত্রী জিতেন্দ্র সিংহ। মঙ্গলবার এবং বুধবার, দু’দিন আলোচনার পর লোকসভায় ধ্বনিভোটে এই বিল পাস হল। ভোটাভুটির আগেই অবশ্য একযোগে কক্ষত্যাগ (ওয়াকআউট) করেন বিরোধী সাংসদেরা। বিল পাস হওয়ার পর বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা। মঙ্গলবার প্রশ্নফাঁসরোধী সংশোধনী বিল নিয়ে আলোচনায় যোগ দেন লোকসভার বিরোধী দলনেতা…

আরও পড়ুন
দেশ 

কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বৃহত্তম আন্দোলনের পথে সিজেপি!

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে সব দিক থেকে ঘিরে ফেলতে চায় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কৃষক, ছাত্রছাত্রী এবং তরুণ প্রজন্মকে নিয়ে একটি বৃহত্তর মঞ্চ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে তারা। সেই উদ্দেশ্যেই মঙ্গলবার সিজেপি-র নেতৃত্ব দেখা করেছিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েতের সঙ্গে। নিট-বিক্ষোভের জেরে বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের নিশানা করে পুলিশি এফআইআর এবং ধরপাকড়ের বিরুদ্ধে কেন্দ্রকে চাপে ফেলতে কৃষক সংগঠনের সহায়তা চেয়েছেন তাঁরা। দিল্লিতে তাঁদের আন্দোলন চলাকালীন কর্মসূচিকে সমর্থন জানিয়ে একাধিক বার যন্তর মন্তরের সামনে অবস্থান বিক্ষোভে হাজির হয়েছিলেন রাকেশ। ভারতীয় কিসান ইউনিয়নের (বিকেইউ) নেতাদের সঙ্গে সাক্ষাতের পর সিজেপি-র অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা…

আরও পড়ুন
জেলা 

মন্মথপুর প্রণব মন্দিরে সাড়ম্বরে পালিত হয় শ্রীশ্রী গুরুপূর্ণিমা 

বিশেষ প্রতিনিধি : পবিত্র শ্রীশ্রী গুরুপূর্ণিমা তিথি উপলক্ষ্যে মন্মথপুর প্রণব মন্দিরে অত্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো শ্রীশ্রী গুরুপূর্ণিমা উৎসব। ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্র -ছাত্রী তাঁদের শিক্ষা গুরুদের প্রতি পরম শ্রদ্ধায় পুষ্পাঞ্জলি নিবেদন করেন। মন্দিরে বিভিন্ন সময় আগত সঙ্ঘের পরম্পরাগত ভাবে পরমপূজ্য গুরুর সান্নিধ্যে যারা সাধন দীক্ষা নিয়েছেন, তারা তাঁদের আপন গুরুর প্রতিকৃতির সামনে পরম শ্রদ্ধায় গুরুচরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। এছাড়া সাতজন প্রবীণ শিক্ষা গুরুকে সম্মান নিবেদন করা হয় মন্দিরের পক্ষ থেকে। ভক্ত…

আরও পড়ুন
দেশ 

ঝাড়খণ্ড থেকে গ্রেফতার ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা! মাথার দাম ছিল ১ কোটি টাকা

ঝাড়খণ্ডের ধানবাদ থেকে গ্রেফতার করা হল ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরাকে। তাঁর মাথার দাম ছিল ১ কোটি টাকা। মঙ্গলবার সন্ধ্যায় গিরিডি এবং ধানবাদের সীমানা থেকে বেসরা এবং তাঁর দুই সঙ্গী মোচু ও সৌরভকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ড, বিহার এবং ছত্তীসগঢ়ে মাওবাদী কার্যকলাপের মূল দায়িত্বে ছিলেন বেসরা। বেশ কয়েক বছর ধরে পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’ ছিলেন এই মাওবাদী নেতা। তাঁর খোঁজে তল্লাশি জারি রেখেছিল পুলিশ এবং গোয়েন্দা। তদন্তকারী সূত্রের খবর, বেসরা বিরুদ্ধে খুন, নিরাপত্তাবাহিনীর উপর হামলা, তোলাবাজি, আইইডি বিস্ফোরণের মতো বহু মামলা ঝুলছে। কেন্দ্র…

আরও পড়ুন