কলকাতা 

আমরা এখনো তৃণমূলে আছি নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন আবু তাহের ও খলিলুর রহমান!

শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সরকারি বাসভবনে আয়োজিত প্রাতরাশ বৈঠকে উপস্থিত থাকার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন সমীকরণ তৈরি করলেন দুই সাংসদ আবু তাহের ও খলিলুর রহমান। শনিবার দুপুরে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে একান্ত বৈঠক করেন তাঁরা। এরপর নবান্নেই যেখানে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করেন সেখান থেকেই এক যৌথ সাংবাদিক সম্মেলন করে নিজেদের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছেন এই দুই ‘বেসুরো’ এনসিপিআই (NCPI) প্রতিনিধি। আগামী দিনে তাঁরা এনসিপিআই-তেই থাকবেন নাকি অন্য পথ বেছে নেবেন – সে প্রসঙ্গে দুই সাংসদ স্পষ্টভাবে জানান, “ভবিষ্যতে আমরা এই দলে…

আরও পড়ুন
জেলা 

গভীর রাতে পাঁচিল টপকে ঘরে ঢুকে মহিলাকে গণধর্ষণ, নানুরের ঘটনায় চাঞ্চল্য

বিশেষ প্রতিনিধি : বীরভূমের নানুরে গভীর রাতে বাড়ির পাঁচিল টপকে ভিতরে ঢুকে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ  কয়েক জন যুবকের বিরুদ্ধে। শারীরিক এবং মানসিক ভাবে বিপর্যস্ত ‘নির্যাতিতা’ বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। ঘটনাটি ঘটেছে গত ৫ অগস্ট গভীর রাতে। পুলিশে অভিযোগ দায়েরের পর শনিবার তা প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যে এক জনকে গ্রেফতারও করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। ‘নির্যাতিতা’র পরিবারের অভিযোগ, গত ৫ অগস্ট রাত ১২টা থেকে ১টার মধ্যে কয়েক জন তাঁদের বাড়ির পাঁচিল টপকে বাড়িতে ঢোকেন। ওই সময় বাড়ির অদূরে শৌচাগারে যাওয়ার জন্য বেরিয়েছিলেন পরিবারের মহিলা সদস্য। তাঁর মুখ চেপে ধরে…

আরও পড়ুন
জেলা 

স্কুল যাওয়ার পথে গুলিবিদ্ধ শিক্ষক নজরুল ইসলাম!

শনিবার সকালে স্কুলে যাচ্ছিলেন শিক্ষক নজরুল ইসলাম। পথে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। প্রাণ হারিয়েছেন ৪৫ বছরের ওই শিক্ষক। ইসলামপুরের মাদারিপুর এলাকার ঘটনা। নিহত শিক্ষক রামগঞ্জের রাজাভিম প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। তাঁর মেয়ে নয়না ইসলাম জানিয়েছেন, কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল না তাঁর বাবার। কেন গুলি করা হল, খতিয়ে দেখছে পুলিশ। নজরুলের বাড়ি ইসলামপুর শহরের আমবাগান মোড়ে। প্রতিদিনের মতো শনিবারও বাইকে চেপে স্কুলে রওনা হয়েছিলেন তিনি। অভিযোগ, মাদারিপুরে পৌঁছোনোর পরে কয়েক জন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। খুব কাছ থেকে পেটের ডান দিকে…

আরও পড়ুন
দেশ 

‘‘ জীবনে অনেক সমস্যা আসবে,কিন্তু জীবনের কোনও প্রশ্নপত্র থাকে না।’’ : নরেন্দ্র মোদি

তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কান্ডারি তাঁরাই। আর তাঁদেরকেই দেশের প্রয়োজন। দিল্লি আইআইটির সমাবর্তন অনুষ্ঠান থেকে তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং ছাত্রদের বিক্ষোভের পর সমাজমাধ্যমে তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা দিয়েছিলেন, তাঁদের সঙ্গে সংযোগস্থাপনের প্রচেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু এ বার প্রকাশ্য জনসভায় তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা দিতে দেখা গেল তাঁকে। বিকশিত ভারত গড়ে তুলতে তরুণেরাই যে ভরসা এবং তাঁদের প্রতি দেশবাসীর যে অগাধ আস্থা রয়েছে, সেই বার্তাও দিয়েছেন মোদী। তিনি বলেন, ‘‘আপনাদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে।…

আরও পড়ুন
জেলা 

বীরভূমের দুবরাজপুর ব্লকের বিডিও-র বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, এফআইআর আইসিডিএস সুপারভাইজ়ারের

বীরভূমের দুবরাজপুর ব্লকের বিডিও-র বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করলেন এক আইসিডিএস সুপারভাইজ়ার।অভিযোগকারিণীর দাবি, বেশ কিছু দিন ধরে বিডিও তাঁকে কখনও ফোন করে, কখনও মেসেজ করে বিরক্ত করেছেন। তাঁকে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়েছেন বিডিও। বিভিন্ন সময় তাঁর সঙ্গে অশোভন আচরণ করেছেন। তিনি প্রস্তাবে রাজি না-হওয়ায় নানা ভাবে তাঁকে মানসিক ভাবে হয়রানি করছেন ওই বিডিও। বৃহস্পতিবার দুবরাজপুর থানায় বিডিও-র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। যদিও পুলিশের বিরুদ্ধেও মৌখিক অভিযোগ করেছেন তিনি। তাঁর কথায়, ‘‘দুপুর ৩টে থেকে রাত প্রায় ১২টা পর্যন্ত থানায় বসিয়ে রাখা হয়েছিল। শেষপর্যন্ত আমার অভিযোগ গ্রহণ করেছে দুবরাজপুর…

আরও পড়ুন
দেশ 

ঝাড়খণ্ডে ছাত্রবিক্ষোভকে সমর্থন করে রাঁচীতে বক্তব্য রাখার সময় হেনস্থার শিকার হলেন নেহা বোরা

ঝাড়খণ্ডে ছাত্রবিক্ষোভকে সমর্থন করে রাঁচীতে প্রতিবাদমঞ্চে হাজির হয়েছিলেন ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (আইসা)-এর সভাপতি নেহা বোরা। শুক্রবার সেই মঞ্চে উঠে মাইক হাতে বক্তৃতা শুরুর পর পরই তাঁকে লক্ষ্য করে কালি ছোড়া হয়। তাঁর মুখ, গলা এবং জামায় কালি ভরে যায়। সেই অবস্থাতেই বক্তৃতা শেষ করেন নেহা। ঝাড়খণ্ডের কর্মসূচির পরে মঙ্গলবার কলকাতায় আসার কথা নেহার। ২০২০ শিক্ষানীতি এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) বাতিলের দাবিতে আয়োজিত ওই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা নেহার। শুধু তা-ই নয়, নিট-আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহারের দাবিও তুলবেন নেহা। মৌলালি যুবকেন্দ্রে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারতীয় পড়ুয়াদের ভিসা দেওয়া এক বছরে ৬২ শতাংশ কমিয়েছে আমেরিকা!

উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যাওয়ার ক্ষেত্রে ভারতীয় ছাত্রছাত্রীদের বড়সড় বাধার মুখে পড়তে হয়েছে ২০২৫ সালে। সদ্য প্রকাশিত সরকারি রিপোর্ট জানাচ্ছে, গত বছর ভারতীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে মার্কিন ‘এফ-১ স্টুডেন্ট ভিসা’ অনুমোদনের হার রেকর্ড ৬২ শতাংশ হ্রাস পেয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার অবশ্য চিনের ক্ষেত্রে অনেকটাই ‘দরাজ’ বলে ওই পরিসংখ্যানে উঠে এসেছে। শি জিনপিঙের দেশের পড়ুয়াদের ভিসা অনুমোদনের হার কমেছে মাত্র ৩৪ শতাংশ। ওয়াশিংটনের রিপোর্ট বলছে, ২০২৪ সালের মে-অগস্ট ৫৮,৬৯৪ জন ভারতীয় শিক্ষার্থীকে এফ-১ ভিসা দেওয়া হয়েছিল। সেখানে ২০২৫ সালের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে মাত্র ২২,১৪৯টিতে। অর্থাৎ ভিসা মঞ্জুরের হার কমেছে প্রায়…

আরও পড়ুন
কলকাতা 

মমতাপন্থী মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের!

ধর্মীয় অবমাননার মামলায় সশরীরেই থানায় হাজিরা দিতে হবে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। তাঁর ভার্চুয়াল হাজিরার আবেদনে শুক্রবার কর্ণপাত করেনি সুপ্রিম কোর্ট। শেষে আবেদন তুলে নিতে হয়েছে মহুয়ার আইনজীবীকে। ডিম ছোড়ার ঘটনা উল্লেখ করে থানায় ভার্চুয়াল হাজিরার আবেদন জানিয়েছিলেন মহুয়া। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্বাধীনতা সংগ্রামীদের দৃষ্টান্ত টানেন এবং জানিয়ে দেন, কোনও সাংসদেরই ডিমকে ভয় পাওয়া উচিত নয়। ধর্মীয় অবমাননার অভিযোগে মহুয়ার বিরুদ্ধে এফআইআর হয়েছে এ রাজ্যের নদিয়ার হোগলাবেড়িয়া থানায়। সেই মামলায় কৃষ্ণনগরের সাংসদকে রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাই কোর্ট। গত ২১ জুলাই হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ জানায়, অক্টোবর পর্যন্ত…

আরও পড়ুন
দেশ 

অসমের বন্যা বিপর্যস্ত দুর্গত মানুষের পাশে ভাইজান, ৫০০ বাড়ি তৈরি করার প্রতিশ্রুতি সলমান খানের

বাংলার জনরব ডেস্ক : অসমের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ও দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন প্রখ্যাত অভিনেতা সালমান খান। তাঁর তৈরি করা সংস্থা ‘বিইং হিউম্যান’ও এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে অসমের ৫০০ জন মানুষের বাড়ি তৈরি করে দেবেন সলমান খান। সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রাম নেপালি খুঁটিতে প্রায় ২২০টি আধাপাকা বাড়ি তৈরি করা হয়েছে। পুনর্বাসনের ব্যবস্থা করবেন, প্রথম থেকেই এমন পরিকল্পনা করেছিলেন সলমন খান। তবে রণদীপ হুডাকে মাঠে নেমে ত্রাণকাজ করতে দেখে তিনি সেই পরিকল্পনা প্রয়োগ করতে আর দেরি করতে চাননি। এক পরিচিতের মাধ্যমে রণদীপের সঙ্গেও যোগাযোগ করেন সলমন। রণদীপ তখন সলমনকে জানান,…

আরও পড়ুন
কলকাতা 

গ্রেফতারের ৩৫ দিনের মধ্যেই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজি সংক্রান্ত মামলায় আদালতে চার্জশিট দিল পুলিশ

গ্রেফতারের ৩৫ দিনের মাথায় বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বৃহস্পতিবার বারাসত আদালতে জমা পড়ল চার্জশিট। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামীর বিরুদ্ধে সিন্ডিকেট চক্র পরিচালনা এবং তোলাবাজি সংক্রান্ত অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ১১১ ধারা-সহ একাধিক ধারায় এই চার্জশিট জমা দিয়েছে রাজ্য পুলিশ। বৃহস্পতিবার বারাসত আদালতে চার্জশিট দাখিলের পর সরকারপক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, তদন্তে সিন্ডিকেট পরিচালনা এবং তোলাবাজির অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্যপ্রমাণ মিলেছে। সেই প্রমাণের ভিত্তিতেই আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, তদন্তের গুরুত্বপূর্ণ পর্যায় সম্পন্ন হয়েছে। এ বার দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করে…

আরও পড়ুন