মালদহ থেকে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ সিরাপ ও কোটি কোটি টাকা,গ্রেফতার ৩
ভোর ৪টে পর্যন্ত মালদহের মঙ্গলবাড়ি এলাকায় তল্লাশি অভিযান চালাল পুলিশ। যন্ত্র দিয়ে গোনা হল বান্ডিল বান্ডিল টাকা। সঙ্গে ন’হাজার বোতল কাশির নিষিদ্ধ সিরাপও মিলেছে বলে খবর। রাতভর অভিযানের পর তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার তাঁদের আদালতে হাজির করানো হতে পারে। নিষিদ্ধ সিরাপের কারবারের সঙ্গে ওই তিন জন যুক্ত বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে রয়েছেন ২৮ বছর বয়সি পিন্টু সরকার, ৩২ বছর বয়সি গোপাল চাকি এবং ৩০ বছর বয়সি সুশান্ত হালদার। প্রত্যেকেরই বাড়ি মালদহ থানা এলাকায়। রবিবার রাতে মঙ্গলবাড়িতে মালদহ এবং দক্ষিণ দিনাজপুর থানার পুলিশের স্পেশাল অপারেশন টিম…
আরও পড়ুন