জেলা 

গ্রেফতার ঘুটিয়ারি শরিফের কুখ্যাত ‘হেরোইন সম্রাট’, বাম আমলে উত্থান! বিজেপির শাসনে গ্রেফতার

দক্ষিণ ২৪ পরগনার মাদকের কালো সাম্রাজ্যে বড়সড় আঘাত হানল পুলিশ (West Bengal Police)। গ্রেফতার করা হল ঘুটিয়ারি শরিফের কুখ্যাত ‘হেরোইন সম্রাট’ তথা মাদক কারবারি সোফিক লস্কর ওরফে পিন্টুকে। দীর্ঘদিন ধরে মাদক আইন সংক্রান্ত একাধিক মামলায় পুলিশ তাঁকে খুঁজছিল। অবশেষে সোমবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাঁর ডেরা থেকে উদ্ধার করা হয়েছে একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ। মাদকের জাল ছড়িয়ে কয়েক দশক ধরে কোটি কোটি টাকার এই অবৈধ ব্যবসা চালাচ্ছিল পিন্টু। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোফিকের উত্থান শুরু হয়েছিল বাম জমানার শেষের দিকে। পরবর্তী সময়ে রাজ্যের একাধিক…

আরও পড়ুন
কলকাতা 

পার্কিংয়ের নাম করে তোলাবাজি বন্ধ করতে চাই বিজেপি সরকার, ক্যাশলেস পার্কিংয়ের ব্যবস্থা!

বিশেষ প্রতিনিধি : পার্কিংয়ের নাম করে কলকাতা শহরের এলাকায় যে তোলাবাজি এতদিন ধরে চলছিল তা বন্ধ করার উদ্যোগ নিল বর্তমান বিজেপি সরকার। পার্কিং ব্যবস্থায় সম্পূর্ণ স্বচ্ছতা ফেরাতে খুব শীঘ্রই কলকাতায় অ্যাপ-নির্ভর ডিজিটাল পার্কিং চালু হতে চলেছে। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা স্পষ্ট জানিয়ে দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি সাফ জানিয়ে দেন, পার্কিং ফি নিয়ে কোনও রকম দুর্নীতি বা বেনিয়ম সহ্য করা হবে না। কলকাতায় মোট কতগুলি বৈধ পার্কিং স্পট রয়েছে এবং সেগুলিকে কীভাবে নজরদারির আওতায় আনা হবে, তার একটি স্পষ্ট রূপরেখা দেন মন্ত্রী। অগ্নিমিত্রা পাল জানান,…

আরও পড়ুন
কলকাতা 

মমতা পন্থীদের দাবি সঠিক ! দিল্লিতে এনডিএর বৈঠকে গায়েব এনসিপির তিন সাংসদ!

বিশেষ প্রতিনিধি : জল্পনা কয়েকদিন ধরেই চলছিল তৃণমূলের বিদ্রোহী তিন সংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ফিরছেন। এই দাবি করেছিলেন প্রবীণ সাংসদ সৌগত রায়। তারপরে সুদীপ বন্দ্যোপাধ্যায় নানাভাবে বলতে শুরু করেছিলেন এন সি পি আই অটুট রয়েছে। কিন্তু আজ দিল্লিতে এনডিএ জোটের বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রথম সারিতে বসার সুযোগ পেলেও কিন্তু কুড়িজন সাংসদকে উপস্থিত করতে পারেননি কাকলি সুদীপ। এর ফলে যে ১৭ জন সাংসদ আজকের বৈঠকে উপস্থিত ছিলেন তাদের সকলেরই সাংসদ পদ খারিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। যে তিনজন সাংসদ আজকের বৈঠকে উপস্থিত ছিলেন না তাদের মধ্যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে! ২০১৮ সালে নয়া সিলেবাস !

রাজ্যের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে যুগোপযোগী করে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরির কাজ শুরু করল সিলেবাস কমিটি। মঙ্গলবার সল্টলেকের বিদ্যাসাগর ভবনে নবগঠিত এই কমিটির প্রথম বৈঠক হয়। বৈঠক শেষে রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মণ (Dipak Burman) জানিয়ে দিলেন, আগের সরকারের মতো হুটহাট করে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। ২০২৭ শিক্ষাবর্ষে (School Syllabus) বিদ্যমান পাঠ্যবইগুলিই বহাল রেখে মূলত পর্যালোচনা বা ‘রিভিউ’ করা হবে। তবে ২০২৮ সালে রাজ্যের শিক্ষাব্যবস্থা ও পাঠ্যক্রমে বড় ধরনের পুনর্গঠন আনার স্পষ্ট পরিকল্পনা রয়েছে সরকারের। এ দিনের বৈঠকে উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মণ,…

আরও পড়ুন
কলকাতা 

তোলাবাজি করলে রেয়াত করা হবে না শমীক – দিলীপের পর অগ্নিমিত্রা পাল দলীয় কর্মীদের সতর্ক করলেন

শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষের পর এ বার অগ্নিমিত্রা পালও। তোলাবাজি নিয়ে বিজেপি কর্মীদের সতর্ক করে দিলেন তিনি। জানালেন, কাউকে রেয়াত করা হবে না। তোলাবাজির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি তোলাবাজি প্রসঙ্গে বিজেপি কর্মীদের সতর্ক করেন দলের রাজ্য সভাপতি শমীক। ১৫ দিন সময় দিয়ে জানান, এর মধ্যে শুধরে না গেলে বুঝিয়ে দেওয়া হবে বিজেপি কী জিনিস! তৃণমূল সরকারের আমলে দুর্নীতি, কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেটকেই বিরোধিতার প্রধান হাতিয়ার করেছিল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ভোটের আগে এ নিয়ে ঢালাও প্রচার করা হয়। কিন্তু অভিযোগ, বিজেপি ক্ষমতায় আসার পরেও কোথাও কোথাও সেই…

আরও পড়ুন
দেশ 

ছাত্রবিক্ষোভকে ঢাল বানিয়ে কোনও ‘দুষ্কৃতী’ যেন ছাড় না পায়: সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : ছাত্রবিক্ষোভকে ঢাল বানিয়ে কোনও ‘দুষ্কৃতী’ যেন পার না পেয়ে যায়। সোমবার স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। কে পড়ুয়া, কে দুষ্কৃতী— তার ফারাক করার উপরে জোর দিয়েছে আদালত। একই সঙ্গে যে পুলিশকর্মীদের বিরুদ্ধে ‘বাড়াবাড়ির’ অভিযোগ উঠেছে, তাঁদেরও ছাড় পাওয়া উচিত নয় বলেছে শীর্ষ আদালত। গত ২০ জুলাই দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্র-যুবরা ‘চলো সংসদ’ কর্মসূচির ডাক দিয়েছিলেন। ওই অভিযানে আন্দোলনকারীদের প্রতিহত করতে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে বলে অভিযোগ। পুলিশি ‘বাড়াবাড়ির’ অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন আন্দোলনকারীরা। আবার পুলিশকর্মীদের উপরেও হামলার অভিযোগ উঠেছে। তা নিয়ে পাল্টা মামলা করেছে…

আরও পড়ুন
কলকাতা 

সুমিতের রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট!

জমি-দুর্নীতি মামলায় আগাম রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ করে দিলেন। ফলে সেই মামলায় আপাতত তাঁর গ্রেফতারিতে কোনও বাধা রইল না। তবে অন্য একটি মামলাতে শর্তসাপেক্ষে আগাম জামিন মঞ্জুর করেন বিচারপতি। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সরকারি জমি ভুয়ো নথির মাধ্যমে দখল এবং বিক্রির অভিযোগ উঠেছিল সুমিতের বিরুদ্ধে। অভিযোগ, টাকার বিনিময়ে সরকারি জমি বিক্রি হত সেখানে। তার জন্য বানানো হত ভুয়ো নথিও। অভিযোগ, এর সবটাই হত অভিষেকের আপ্তসহায়কের সম্মতিতে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।…

আরও পড়ুন
দেশ 

দেশের তিন রাজ্যের বিধানসভার উপনির্বাচনে দুটি গেল বিরোধীদের হাতে একটি মাত্র পেল বিজেপি তাও গুজরাটে! সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রের বিজেপি সরকারের বিদায় কী আসন্ন? আজ বিহারের বাকি পুর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। এই কেন্দ্রটি থেকে নির্বাচিত হয়েছিলেন বিজেপির জাতীয় সভাপতির নীতিন নবীন। তিনি জাতীয় সভাপতি হওয়ার কারণে এই আসনটি ছেড়ে দেন আর সেই আসনের উপনির্বাচনে বিজেপি কার্যত গোহারা হেরে গেল। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী পিছিয়ে রয়েছেন। অন্যদিকে মধ্যপ্রদেশের দাতিয়া আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থী ঘনশ্যামশিং একমাত্র গুজরাটের মঞ্জরুলপুর আসনটি ধরে রাখতে সক্ষম হয়েছে বিজেপি। সোমবার দুপুরে নির্বাচন কমিশনের প্রকাশিত প্রবণতা অনুযায়ী, ২০ রাউন্ড…

আরও পড়ুন
কলকাতা 

তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ় মামলায় সুরাহা মিলল না কালীঘাটের

দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। সোমবার সেই মামলার শুনানিতে আপাতত সুরাহা মিলল না তাদের। এই মামলায় আগামী শুনানিতে ইডি এবং কালীঘাট তৃণমূল— দু’পক্ষের বক্তব্যই শুনবে শীর্ষ আদালত। সোমবারের শুনানিতে কালীঘাট তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল বলেন, “আমাদের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ় করে দিয়েছে। নিত‍্যদিনের খরচও চালানো সম্ভব হচ্ছে না।” অপর আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন, “২১৫ জন কর্মীর বেতন বকেয়া রয়েছে।” কেন্দ্রের তরফে অবশ্য কালীঘাট তৃণমূলের বক্তব্য খণ্ডন করা হয়। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, “তৃণমূলের কাছে অন্তত ১৬৪ কোটি টাকা রয়েছে।” তার…

আরও পড়ুন
কলকাতা 

জয়ের অপমানে অপমানিত তসলিমাও, বিতর্ক তুঙ্গে

বিশেষ প্রতিনিধি : শনিবার রবীন্দ্র সদনে কবি জয় গোস্বামীর সঙ্গে যে আচরণ করেছে দর্শকরা তাতে অত্যন্ত অপমানিত এবং কষ্ট পেয়েছেন তসলিমা নাসরিন। রবীন্দ্র সদনের অনুষ্ঠানে কবিকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনিই। জয়ের সঙ্গে সেখানে যে ব্যবহার করা হয়েছে, তা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, ওই ঘটনায় তিনিও অপমানিত হয়েছেন। তসলিমা জানিয়েছেন, রবিবার বা সোমবারের মধ্যে জয়ের বাড়িতে যাবেন তিনি। তবে রবিবার রাত ৯ টা পর্যন্ত তা হয়ে ওঠেনি। তসলিমার সঙ্গে আলাদা ভাবে ফোনালাপও হয়নি জয়ের। লেখিকার সদিচ্ছা নিয়ে কোনও সংশয় নেই কবির মনে। তবে জয়ের দাবি, লেখিকার তাঁর সঙ্গে দেখা হোক— এমনটাই…

আরও পড়ুন