জেলা 

বীরভূমের দুবরাজপুর ব্লকের বিডিও-র বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, এফআইআর আইসিডিএস সুপারভাইজ়ারের

শেয়ার করুন

বীরভূমের দুবরাজপুর ব্লকের বিডিও-র বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করলেন এক আইসিডিএস সুপারভাইজ়ার।অভিযোগকারিণীর দাবি, বেশ কিছু দিন ধরে বিডিও তাঁকে কখনও ফোন করে, কখনও মেসেজ করে বিরক্ত করেছেন। তাঁকে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়েছেন বিডিও। বিভিন্ন সময় তাঁর সঙ্গে অশোভন আচরণ করেছেন। তিনি প্রস্তাবে রাজি না-হওয়ায় নানা ভাবে তাঁকে মানসিক ভাবে হয়রানি করছেন ওই বিডিও। বৃহস্পতিবার দুবরাজপুর থানায় বিডিও-র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। যদিও পুলিশের বিরুদ্ধেও মৌখিক অভিযোগ করেছেন তিনি। তাঁর কথায়, ‘‘দুপুর ৩টে থেকে রাত প্রায় ১২টা পর্যন্ত থানায় বসিয়ে রাখা হয়েছিল। শেষপর্যন্ত আমার অভিযোগ গ্রহণ করেছে দুবরাজপুর থানার পুলিশ।’’

শুধু পুলিশে অভিযোগ করেই থেমে থাকেননি আইসিডিএস কর্মী। তিনি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বীরভূমের জেলা পুলিশ সুপার-সহ বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিকে মেল করেছেন।

আইসিডিএস কর্মীর এই অভিযোগ প্রকাশ্যে আসার পরে দুবরাজপুরে প্রশাসনের অন্দরে শোরগোল শুরু হয়েছে। অভিযুক্ত বিডিও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। পুলিশের তরফেও তদন্তের স্বার্থে আনুষ্ঠানিক ভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ