দেশ 

সিজেপি-র ডাকে সংসদ ভবন অভিযানের দিন অন্তত সাত রাউন্ড ছর্‌রা গুলি চালান এক জওয়ান! রিপোর্ট সামনে আসতেই দেশজুড়ে চাঞ্চল্য

দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ডাকে সংসদ ভবন অভিযানের দিন অন্তত সাত রাউন্ড ছর্‌রা গুলি বা পেলেট গান চালিয়েছিলেন র‌্যাপিড অ্যাকশন ফোর্স বা র‌্যাফের এক জওয়ান। তার মধ্যে পাঁচ রাউন্ড গুলি লাগে আন্দোলনকারীদের গায়ে। আর দু’রাউন্ড লক্ষ্যভ্রষ্ট হয়ে মাটিতে গিয়ে পড়ে। প্রাথমিক তদন্তের পর এমনটাই জানতে পেরেছে সিআরপিএফ। এই খবর প্রকাশ্যে এনেছে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’। সিআরপিএফ-এর তরফে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুসারে, সিআরপিএফ জানতে পেরেছে যে, র‌্যাফের ওই জওয়ান গত ২০ জুলাই সিজেপি-র সংসদ অভিযানের দিন দিল্লির কনট প্লেসের কাছে নিরাপত্তারক্ষার দায়িত্বে ছিলেন।…

আরও পড়ুন
জেলা 

খেলার ছলে ইংরেজি শিক্ষা, সন্তোষপুরে খুদে পড়ুয়াদের আনন্দের আসর

বিশেষ প্রতিনিধি : গল্পের মাধ্যমে ছোট ছোট ইংরেজি শব্দ ব্যবহার করে অত্যন্ত আনন্দময় পদ্ধতিতে শিশুদের ইংরেজি শেখানোর এক অভিনব প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হলো দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুরে। আজ সকাল থেকেই কলকাতা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় সমবেত হয়েছিল তৃতীয় শ্রেণির এক ঝাঁক খুদে পড়ুয়া। অত্যন্ত উৎসাহের সঙ্গে এই বিশেষ কর্মশালায় উপস্থিত ছিলেন কয়েকটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও।এদিনের কর্মসূচিতে বিশিষ্ট প্রশিক্ষক সুস্মিতা ঘটক বিভিন্ন শিক্ষামূলক অ্যাক্টিভিটির মাধ্যমে সহজ থেকে কঠিনতর শব্দ সহজে আয়ত্ত করার কৌশল হাতে-কলমে দেখান। তাঁর চমৎকার উপস্থাপন শৈলীতে মুগ্ধ হয়ে খুদে পড়ুয়ারা সম্পূর্ণ বিষয়টি আনন্দের সাথে বুঝে নেয়।…

আরও পড়ুন
দেশ 

‘পকসো মামলায় স্তন এবং ছাতির তফাত খুঁজবেন না’, গুরুত্বপূর্ণ মন্তব্য কেরল হাই কোর্টের

পকসো আইনে দায়ের হওয়া অভিযোগে ‘চেস্ট’ অর্থাৎ ছাতি এবং ‘ব্রেস্ট’ অর্থাৎ স্তনের মধ্যে তফাত খুঁজতে যাওয়া অর্থহীন। এমনটাই মন্তব্য করল কেরল হাই কোর্ট। কোঝিকোড়ে এক ১২ বছরের বালকের উপর যৌন নির্যাতনের ঘটনায় শুনানি চলাকালীন উচ্চ আদালতের এই মন্তব্য। অভিযুক্তের তরফে আদালতে জানানো আবেদনে যুক্তি দেওয়া হয়, অভিযোগকারীর তোলা ‘স্পর্শ’ এবং ‘ধরার’ অভিযোগের মধ্যে তফাত রয়েছে। এবং তা পকসো ধারায় অভিযোগ হিসাবে গ্রাহ্য নাও হতে পারে। কিন্তু সেই অভিযোগ খারিজ করে দেয় কোর্ট। আদালতের বক্তব্য, যৌন উদ্দেশ্য নিয়ে কোনও নাবালকের শরীর স্পর্শ করলেই তা অপরাধ হিসাবে গণ্য হতে পারে। তা ‘ছাতি’…

আরও পড়ুন
দেশ 

২৪ ঘন্টার মধ্যে রবিবার ছুটির দিনেই শিক্ষামন্ত্রী হিসাবে কাজ শুরু করে দিলেন প্রহ্লাদ জোশী

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসাবে কাজ শুরু করে দিলেন প্রহ্লাদ জোশী। রবিবার দিল্লির শাস্ত্রী ভবনে নিজের দফতরে গিয়েছিলেন তিনি। আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন। দফতরে প্রথম বৈঠকের কিছু ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন নতুন শিক্ষামন্ত্রী। লিখেছেন, ‘‘কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে আজ আমি দায়িত্ব গ্রহণ করলাম। আমার উপর আস্থা রাখার জন্য এবং এই দায়িত্ব আমাকে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। গভীর কর্তব্যবোধ এবং বিনয়ের সঙ্গে আমি এই দায়িত্ব গ্রহণ করছি।’’ নিটের প্রশ্নফাঁস নিয়ে বিক্ষোভের মধ্যেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। কারণ আন্দোলনকারীদের প্রথম দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তারপর কয়লা…

আরও পড়ুন
দেশ 

‘পড়ুয়াদের উপর ছররা গুলি ছোড়ার অনুমতি কি আপনিই দিয়েছিলেন?’ যন্তর মন্তরে পুলিশি নির্যাতন নিয়ে শাহকে চিঠি রাহুলের

বিশেষ প্রতিনিধি : যে আশঙ্কাটা দেশবাসী করছিলেন সেই আশঙ্কাটাই সত্য হতে চলেছে। দিল্লিতে আন্দোলনকারী ছাত্র যুবদের উপরে দিল্লি পুলিশ পেলেট গান দিয়ে গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে জানতে চেয়েছেন,পড়ুয়ারা স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার দাবিতে আন্দোলন করছিলেন। তাঁদের উপর ছররা গুলি কেন ছোড়া হল? তা কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই হয়েছিল?  তাঁর প্রশ্ন, যদি শাহ সেই নির্দেশ না দিয়ে থাকেন, তা হলে কে দিলেন? সাধারণ পোশাকে যাঁদের ছাত্রদের মারধর করতে দেখা গিয়েছে, তাঁরা কারা? যন্তর মন্তরের…

আরও পড়ুন
দেশ 

ধর্মেন্দ্রর বিদায় তো হল! এবার নিশানায় কারা?

বুলবুল চৌধুরী : দেশ জুড়ে ছাত্র যুব সমাজের আন্দোলনের জেরে শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হলেন। তাঁর এই পদত্যাগের সঙ্গে সঙ্গে দেশজুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবার কারা? কারণ বিগত ১২ বছরে সেভাবে মোদি সরকারের কোন মন্ত্রী পদত্যাগ করেননি! শুধুমাত্র এম জে আকবর পদত্যাগ করেছিলেন তার বিরুদ্ধে একটি মহিলা যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন। এই অভিযোগের প্রেক্ষিতে তিনি পদত্যাগ করেছিলেন। মন্ত্রিত্ব চালাতে গিয়ে কোথাও অকর্মণ্যতার পরিচয় দিয়েছেন কিংবা যোগ্যতার পরিচয় রাখতে ব্যর্থ হয়েছেন কিংবা ওই দফতরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তার পরেও কোন মন্ত্রী পদত্যাগ করেননি। রাজনাথ সিং…

আরও পড়ুন
দেশ 

ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে চাইলেও নরেন্দ্র মোদী ও বিজেপি ভেবেছিল আন্দোলন সামলে নেওয়া যাবে! কিন্তু ছাত্র যুব সম্প্রদায়ের উত্তাল আন্দোলনে মাথা নত করতে বাধ্য হলো কেন্দ্র!

নিটের প্রশ্নফাঁস নিয়ে দিল্লিতে আন্দোলনের ঝাঁঝ বাড়তেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। সূত্রের খবর, দু’বার পদত্যাগ করতে চেয়ে নেতৃত্বের কাছে দরবারও করেছিলেন। কিন্তু তাঁর ইস্তফার আর্জি নাকচ করে দেয় সরকার। প্রাথমিক ভাবে জানিয়ে দেওয়া হয়, চাপের মুখে দায়িত্ব থেকে সরে যাওয়া যাবে না। তাহলে জনমানসে ভুল বার্তা যেতে পারে। নিট-বিক্ষোভে প্রথম থেকেই আন্দোলনকারীরা দাবি করেছিলেন, প্রশ্নফাঁসের দায় মাথায় নিয়ে শিক্ষা মন্ত্রকের প্রধানকে পদত্যাগ করতে হবে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) তরফে এ ছাড়াও দু’টি দাবি রাখা হয়েছিল সরকারের সামনে— প্রশ্নফাঁসে আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে ক্ষতিপূরণ এবং…

আরও পড়ুন
কলকাতা 

ধর্মতলায় বাম ছাত্র যুবদের মিছিলকে ঘিরে অশান্তি ৭০ জনের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে ব্যবস্থা নিচ্ছে রাজ্য!

শুক্রবার ধর্মতলার মিছিল থেকে মোট ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে। মামলা হয়েছে সাতটি। তার সঙ্গে গুন্ডাদমন আইন যুক্ত করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য আইনসভায় সদ্য পাস হওয়া আইনটি এই প্রথম প্রয়োগ করল সরকার। শুভেন্দু জানিয়েছেন, দুষ্কৃতীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। এমন শাস্তি দেওয়া হবে যে, তাঁদের তিন পুরুষ মনে রাখবেন। শিক্ষায় দুর্নীতি, নিটের প্রশ্নফাঁসের বিরুদ্ধে দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের আঁচ লেগেছে কলকাতাতেও। শুক্রবার ধর্মতলায় একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। বাম ছাত্রসংগঠনগুলির সঙ্গে সিজেপি-র ডাকে বহু মানুষ জমায়েত করেছিলেন। সেখান থেকে পুলিশের উপর আক্রমণের চেষ্টা…

আরও পড়ুন
দেশ 

দেশের পড়ুয়া ও যুব সমাজের জয় বলে আখ্যা দিলেন অভিজিৎ দীপকে

বাংলার জনরব ডেস্ক: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে ‘গণতন্ত্রের জয়’ হিসাবে দেখছেন ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। গত কয়েক দিনের আন্দোলনের জেরে সরকার এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছে বলে দাবি তাঁর। আর এই ‘জয়ের’ কৃতিত্ব পুরোটাই দেশের পড়ুয়া এবং যুব সমাজকে দিচ্ছে সিজেপি। ধর্মেন্দ্রের ইস্তফার খবর যন্তর মন্তরে পৌঁছোনোর পরই উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। চোখে জল দেখা যায় অভিজিতের। প্রায় সকল আন্দোলনকারীর চোখে আনন্দাশ্রু। যন্তর মন্তরে মঞ্চ থেকে অভিজিৎ বলেন, ‘‘ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাই প্রমাণ করে যে আপনারা যদি ভয় না-পান, সরকারের কাছে মাথা নত না-করেন, তবে আমরা…

আরও পড়ুন
প্রচ্ছদ 

বর্তমান প্রজন্মের মন জিততে গেলে নির্দেশ নয়, তাদের সঙ্গে আলোচনা জরুরি : মোহন ভাগবত

আজকের তরুণ প্রজন্ম বিভ্রান্ত বা দিশাহীন নয়। ওদের বুঝতে গেলে নির্দেশ না দিয়ে আলোচনার মাধ্যমে বিষয় মিটিয়ে ফেলা উচিত। ছাত্র আন্দোলনে যখন দেশ ফুটছে, সেই আবহে সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নিটের প্রশ্নফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে দিল্লি যন্তর মন্তর থেকে দেশের নানা প্রান্তে ছাত্র আন্দোলন ছড়িয়েছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন মোদী সরকারকে তরুণ প্রজন্ম কাঠাগড়ায় তুলছে, সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক (আরএসএস) প্রধান বার্তা দিলেন আজকের তরুণ প্রজন্মকে বোঝার চেষ্টা করতে হবে। এই নতুন প্রজন্ম প্রশ্ন করতে জানে। ধমকে বা নির্দেশ দিয়ে নয়,…

আরও পড়ুন