কলকাতা 

মমতার সঙ্গ ত্যাগ করতে চলেছেন রাজ্যের এক প্রাক্তন মন্ত্রী!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : মমতার সঙ্গ ত্যাগ করতে চলেছেন রাজ্যের এক প্রাক্তন মন্ত্রী! চন্দ্রিমা ভট্টাচার্যের পর এবার কি শশী পাঁজা? গতকাল শনিবার এন সি পি আই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এর চেম্বারে গিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত শশী পাঁজা দেখা করেছেন! তারপরেই শশী পাঁজার দলত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়েছে।

ছাব্বিশের ভোটে শ্যামপুকুর কেন্দ্র থেকে পরাজয়ের পর প্রায় অন্তরালে চলে গিয়েছিলেন শশী। তাঁকে কোথাও দেখা যায়নি। এই অবস্থায় আচমকা নিজে বাড়ি ছেড়ে, অফিস ছেড়ে চেম্বারে ঘাসফুল শিবিরের দুই চিকিৎসক রাজনীতিকের সাক্ষাৎ জল্পনা বাড়িয়েছে।

বিধানসভা ভোটে ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি তৃণমূল কংগ্রেস কার্যত ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। দলে ভাঙনের পর এনসিপিআই দলে যোগ দিয়েছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। মমতার মহিলা ব্রিগেডে চতুর্ভুজ হিসেবে সবসময়ে দেখা যেত কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য, কৃষ্ণা চক্রবর্তী, শশী পাঁজাকে। এঁদের মধ্যে প্রথম তিনজন ধাপে ধাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন। কাকলি যোগ দিয়েছেন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআইতে। এখন তিনি লোকসভায় সেই দলের মুখ্য সচেতক। পরবর্তী সময়ে চন্দ্রিমা ভট্টাচার্য ও কৃষ্ণা চক্রবর্তীরা যোগ দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূলের শিবিরে।

ভোটে হারার পর শশী পাঁজা একেবারেই প্রচারের বাইরে চলে গিয়েছিলেন। কোনও শিবিরে আর তাঁকে দেখা যায়নি। শোনা যাচ্ছিল, নিজের মাতৃভূমি অন্ধ্রে চলে গিয়েছেন তিনি। তবে আগস্ট পড়তেই ফের প্রকাশ্যে দেখা গেল রাজ্যের প্রাক্তন নারী ও শিশুকল্যাণ মন্ত্রীকে। শনিবার কালীঘাটে কাকলি ঘোষ দস্তিদারের ফার্টিলিটি ক্লিনিকে গিয়েছিলেন শশী। সাংসদের সঙ্গে দেখা করে কথাও বলেছেন। যদিও এ বিষয়ে তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণে সেখানে যাওয়া। কিন্তু রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, দলবদলের রাস্তা পরিষ্কার করা উদ্দেশে কাকলির সঙ্গে একেবারে ক্লিনিকে গিয়ে এই সাক্ষাৎ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ