কলকাতা 

”আমাদের বহু নেতা আছে যারা এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছে পার্টি নজর রেখেছে চেষ্টা করছে” দলের কর্মীদের তোলাবাজি ইস্যুতে শামীকের পর সরব দিলীপ ঘোষ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে এখনো ১০০ দিন হয়নি,এরই মধ্যে দলের কর্মীদের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ উঠে গেল । এই অভিযোগ গতকাল তুলেছিলে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য নিজে। এবার এই ইস্যুতে পাল্টা হুঁশিয়ারি দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বিজেপি কর্মীদের এসব থেকে বিরত থাকতে বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবার তোলাবাজি প্রসঙ্গে বিস্ফোরক পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন, ” আমাদের বহু নেতা আছে যারা এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছে পার্টি নজর রেখেছে চেষ্টা করছে।” কাদের বিঁধে এমন মন্তব্য দিলীপের?

বিরোধী দলের নেতা হোক বা শাসকদলের মন্ত্রী। সর্বদায় ‘দাবাং’ মুডে ধরা দিয়েছেন প্রবীণ নেতা। তিনি মুখ খুললেই সঙ্গে এসেছে বিতর্ক। তবে এবার দলের কর্মীদের উদ্দেশেই বিস্ফোরক বক্তব্য শুনে তাজ্জব সকলে। দলের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগের কথা যে তাঁর নজর এড়ায়নি, এদিন তা বুঝিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। তৃণমূল জমানার রেশ টেনে তিনি বলেন, “তোলাবাজির সংস্কৃতি এত তাড়াতাড়ি উঠে যাবে এটা ভাবার কোনও কারণ নেই। পুলিসকে বলা হয়েছে, অভিযোগ আসলেই ব্যবস্থা নিতে হবে। আমাদের বহু নেতা আছে, যারা এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছে পার্টি নজর রেখেছে চেষ্টা করছে। পার্টির মধ্যে আলোচনা হচ্ছে। এরা খুব ঘনিষ্ঠ হয়ে গিয়েছে যারা মানুষকে কষ্ট দিয়েছিল তাদের সঙ্গে। মানুষ যে উদ্দেশ্য বদল করেছে সেটা যেন আমরা ভুলে না যাই।”

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ