কলকাতা 

সাধারণ গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে এয়ারটেল!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : সাধারণ গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে চলেছে এয়ারটেল মোবাইল সংস্থা। এমনিতেই মোবাইল রিচার্জ এর মূল্য দিন দিন বৃদ্ধি করে চলেছে। আবার এয়ারটেল বেশি চার্জ নিচ্ছে রিলায়েন্স জিও এর তুলনায়। তারপরেও পরিষেবা গায়ে। কলকাতার মত শহরে মধ্য কলকাতায়। এয়ারটেলের পরিসেবা অত্যন্ত নিম্নমানের সেটা শুধুমাত্র এক দুদিন ধরে চলছে না বেশ কয়েক মাস ধরে এই প্রক্রিয়া চালানো হচ্ছে।

এমনিতেই কোনভাবেই সরাসরি এয়ারটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায় না। কাস্টমার কেয়ারের নামে একটি খুড়োর কল রেখেছে সেটা খাই না মাথায় রাখে তা বোঝা যায় না। এখানে কোন অভিযোগ জমা দিলে বা অভিযোগ করার সময় কোন কর্তৃপক্ষকে পাওয়া যায় না শুধুমাত্র এক নম্বর টিপুণ দু নম্বর টিপুন তিন নম্বর টিপুন এসব নানা কথা বলতে বলতে লাইন কেটে দেয়া হয়। অথচ জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা চুষে নিচ্ছে বিনিময় তাদের সামান্যতম পরিষেবা দিতে ব্যর্থ এয়ারটেল কর্তৃপক্ষ।

এয়ারটেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে তার নানা অজুহাতে বলতে থাকেন আপনার মোবাইলের সেটের অমক টা ঠিক নেই ডমকটা ঠিক নেই আসলে উনাদের যে পরিষেবা ঠিক নেই সেটা বলতে উনাদের লজ্জা লাগে। এই সকল টেলি পরিষেবার সংস্থা গুলো যেভাবে মানুষকে ঠকাচ্ছেন তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার এয়ারটেল কে বয়কট করা উচিত বলে আমাদের মনে হয়েছে।

শুধু তাই নয়, এই এয়ারটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিম্নমানের পরিষেবা দেওয়ার কারণে কেন ব্যবস্থা নিচ্ছে না ট্রাই সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কেন এয়ারটেল মানুষকে ঠকাবেন? তা নিয়ে নিরব কেন কেন্দ্র সরকার এটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে! কেন্দ্র সরকার কি চাইছে দেশের মানুষ এই একটি সংস্থার কাছে প্রতিদিন প্রতারিত হোক! বড্ড জানতে ইচ্ছা করে? ট্রাই কেন চুপ করে বসে আছে? সরকার জনতার ভোটে নির্বাচিত হয়, ট্রাই এর কর্তাদের জনগণের টাকায় বেতন হয়। তারপরেও একটি বিশেষ কোম্পানির দ্বারা কেন জনগণ প্রচারিত হবে এর উত্তর দেবেন কর্তৃপক্ষ। এয়ারটেলের মত কোম্পানিকে কেন প্রশ্রয় দেয়া হবে। কেন তাদের লাইসেন্স কেড়ে নেয়া হবে না? বড্ড জানতে ইচ্ছা করে!


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ