দেশ 

দিল্লি হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও সরকারি হাসপাতাল ছাড়েননি সোনমের বিস্ফোরক অভিযোগ ঘিরে চাঞ্চল্য!

দিল্লি হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও গুরুগ্রামের বেসরকারি হাসপাতালে স্থানান্তরে বাধা দেওয়া হয়েছিল সোনম ওয়াংচুককে। দিল্লির সফদরজং সরকারি হাসপাতাল থেকে তাঁকে ছাড়ার সময় তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন স্বয়ং সোনমই। শুক্রবার রাতে তাঁর ইউটিউব অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে দেখা গিয়েছে সফদরজং হাসপাতাল থেকে বেরোনোর সময় সোনমের সঙ্গে তর্কবিতর্ক জুড়ে দিয়েছেন হাসপাতালেরই নিরাপত্তারক্ষী। সমাজমাধ্যমে ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে একটি ভিডিয়ো করে সোনম অভিযোগ করেন যে, তাঁকে হাসপাতাল চত্বরটি ছেড়ে যেতে বাধা দেওয়া হচ্ছিল। ভিডিয়োয় দেখা গিয়েছে, হাসপাতালের করিডর দিয়ে হেঁটে…

আরও পড়ুন
প্রচ্ছদ 

রাহুল গান্ধী ও ছাত্র যুব সমাজের চাপে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান!

ছাত্র ও যুব সমাজের আন্দোলন দেশবাসীর চাপের মুখে শেষ পর্যন্ত ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটের প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই তাঁর পদত্যাগের দাবি জানিয়েছিল কংগ্রেসসহ যুব সমাজের একাংশ। বলা হয়েছিল, মন্ত্রীর ইস্তফা ছাড়া কোনও শর্তেই তারা আন্দোলন প্রত্যাহার করবে না। এ বিষয়ে কোনও বোঝাপড়া চলবে না। দুর্নীতির দায় মন্ত্রীকে নিতে হবে। কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও যুব সমাজের পক্ষ থেকে মোট তিনটি দাবি সরকারের কাছে রাখা হয়েছিল। তার মধ্যে প্রথম দাবিই ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা। এ ছাড়া, আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করার নিশ্চয়তা এবং নিটের…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চালু হল শ্রীচৈতন্য চর্চার উপকেন্দ্র ‘ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স ফর চৈতন্য বৈষ্ণব স্টাডিজ’

বিশেষ প্রতিনিধি : কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চালু হল শ্রীচৈতন্য চর্চার উপকেন্দ্র ‘ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স ফর চৈতন্য বৈষ্ণব স্টাডিজ’। চৈতন্য বৈষ্ণব দর্শন, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে উচ্চতর শিক্ষা এবং গবেষণাকে নতুন মাত্রা দিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের উদ্যোগে এবং ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার (বিআরসি), কলকাতার সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স ফর চৈতন্য বৈষ্ণব স্টাডিজ’ (BICECVS)। কলকাতার মোতিলাল নেহরু রোডে অবস্থিত ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এই বিশেষ গবেষণা কেন্দ্রের উদ্বোধন করা হয়। কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে ইসকনের প্রতিষ্ঠাতা-আচার্য এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিশিষ্ট প্রাক্তনী এ. সি.…

আরও পড়ুন
কলকাতা 

১৬৭তম আয়কর দিবস উদযাপিত, করদাতা-বান্ধব উদ্যোগে জোর আয়কর দফতরের

বিশেষ প্রতিনিধি : পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের আয়কর দফতরের উদ্যোগে শুক্রবার আলিপুরের ধনো ধন্য অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণভাবে পালিত হল ১৬৭তম আয়কর দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, প্রখ্যাত টেনিস তারকা লিয়েন্ডার পেজ, পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের প্রধান মুখ্য আয়কর কমিশনার সুরভি ভার্মা গর্গ। এদিনের অনুষ্ঠানে সফল আয়কর কর্মী ও অফিসারদের তাদের কাজের স্বীকৃতি স্বরুপ পুরষ্কৃত করা হয়। স্বপন দাশগুপ্ত দেশের অগ্রগতিতে শক্তিশালী প্রতিষ্ঠান ও জনবিশ্বাসের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, কর প্রদানের সংস্কৃতি এবং স্বচ্ছ প্রশাসনই উন্নত অর্থনীতির অন্যতম ভিত্তি। প্রধান মুখ্য আয়কর কমিশনার সুরভি ভার্মা গর্গ বলেন, আস্থা, স্বচ্ছতা…

আরও পড়ুন
জেলা 

হাওড়ার উলুবেড়িয়ায় ভয়াবহ দুর্ঘটনা,আহত ৬

হাওড়ার উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে শুক্রবার গভীর রাতে পরপর চারটি গাড়ির সংঘর্ষে আহত হলেন অন্তত ৬ জন। দুর্ঘটনায় জড়িয়ে পড়ে দুটি প্রাইভেট গাড়ি, একটি লরি এবং একটি ওড়িশাগামী যাত্রীবাহী বাস। আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় ১০টা নাগাদ উলুবেড়িয়ার বীরশিবপুর এলাকার কাছে কোলাঘাটমুখী লেনে একটি প্রাইভেট গাড়ি আচমকাই নিয় ন্ত্ণ হারিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে তার পিছনে থাকা আরও একটি প্রাইভেট গাড়িও থেমে যায়। ঠিক সেই সময় পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা প্রাইভেট গাড়িটিতে সজোরে ধাক্কা মারে। এর কিছুক্ষণের মধ্যেই পিছনে থাকা ওড়িশাগামী একটি যাত্রীবাহী বাসও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের উপর উঠে যায়। এই ধারাবাহিক সংঘর্ষে প্রাইভেট গাড়িতে থাকা মোট ৬ জন যাত্রী আহত হন। খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিশ এবং উদ্ধারকারী দল…

আরও পড়ুন
কলকাতা 

বাম ছাত্র যুবদের প্রতিবাদ মিছিলকে ঘিরে উত্তাল ধর্মতলা

ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলনকে সমর্থনে বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি কলকাতার রাজপথে। শুক্রবার সন্ধ্যায় ধর্মতলার মোড়ে পুলিশ এবং আন্দোলনকারীর মুখোমুখি সংঘর্ষ শুরু হয়। কিছু ক্ষণের মধ্যে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। পুলিশকে লক্ষ্য করে ইট, জুতো, বোতল ইত্যাদি ছোড়েন আন্দোলনকারীরা। লাঠি চালায় পুলিশ। খানিক পরে পরিস্থিতি সামলাতে র‌্যাফ নামায় প্রশাসন। কাঁদানে গ্যাসের শেল-ও ফাটানো হয়। সন্ধ্যা ৬টা নাগাদ অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলার ব্যস্ত রাস্তাগুলো। ডোরিনা ক্রসিংয়ের সামনে ভিড় জমান বিক্ষোভকারীরা। তাঁদের রানি রাসমণি অ্যাভিনিউ-র দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালায় পুলিশ। দুপুর থেকে কলকাতার রাজপথে বাঁধভাঙা ছাত্র মিছিল দেখা যায়। নিটের…

আরও পড়ুন
দেশ 

ছাত্র যুবদের আন্দোলনে পুলিশি জুলুমের আবেদন শুনতে রাজি সুপ্রিম কোর্ট, সোমবার হবে শুনানি

‘ককরোচ জনতা’ দলের (সিজেপি) সংসদ অভিযানে ‘পুলিশি জুলুম’-এর অভিযোগ তুলে দায়ের হওয়া মামলা শুনতে রাজি সুপ্রিম কোর্ট। শুধু সংসদ অভিযান নয়, তার পরে ধারাবাহিক ভাবে নিট-কেলেঙ্কারি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে হওয়া বিক্ষোভে পুলিশের ‘অত্যাচারের’ কথাও উল্লেখ রয়েছে আবেদনে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী সোমবার মামলাগুলি শোনা হবে। শুক্রবার বিকেলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের সামনে সংসদ অভিযানে পুলিশের ‘অতিসক্রিয়তার’ বিষয়টি তোলেন আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ। তিনি জানান, বিক্ষোভকারীদের ‘মারধরের’ ঘটনায় দু’টি মামলা আনুষ্ঠানিক ভাবে দাখিল করা হয়েছে। জরুরি ভিত্তিতে মামলাগুলির শুনানির আর্জিও জানানো হয়।…

আরও পড়ুন
দেশ 

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে, নচেৎ কোনো আলোচনা নয় নাড্ডাকে জানিয়ে দিল আন্দোলনকারীরা

কেন্দ্রের সঙ্গে বৈঠকেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় রইল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে বৈঠক করেন সিজেপি-র দুই প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। ধর্মেন্দ্রের ইস্তফা ছাড়াও বৈঠকে আরও দুই দাবির কথা জানান তাঁরা। প্রায় দু’ঘণ্টার বৈঠকের পর সিজেপি-র দাবি, শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে কেন্দ্র। শনিবার তাদের সঙ্গে কেন্দ্রের আরও একটি বৈঠক হতে পারে। ধর্মেন্দ্রকে না-সরানো হলে বৃহত্তর আন্দোলনে নামার ডাকও দিয়েছে সিজেপি। ধর্মেন্দ্রের ইস্তফা ছাড়াও আরও দুই দাবির কথা তুলেছে ককরোচ পার্টি। বৈঠকেও ওই…

আরও পড়ুন
দেশ 

প্রশ্নপত্র ফাঁস হলে অভিযুক্তদের ১০ বছর জেল ,১০ কোটি জরিমানা! খসড়া বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

প্রশ্নপত্র ফাঁস হলে অভিযুক্তদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে! সেই সঙ্গে হতে পারে ১০ কোটি টাকা জরিমানা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা পরেই শুক্রবার সেই সংক্রান্ত খসড়া বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী সপ্তাহে সংসদে পেশ করা হতে পারে সেই বিল। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা বিলটিতে অনুমোদন দিয়েছে। সেই আইনে পরিণত হলে প্রশ্নফাঁসের ঘটনায় অভিযুক্তদের আরও কড়া শাস্তি দেওয়া যাবে। এই সংক্রান্ত ঘটনার দ্রুত বিচারও নিশ্চিত করা যাবে। সূত্র বলছে, বিল আইনে পরিণত হলে প্রশ্নফাঁস কাণ্ডে দোষীদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সঙ্গে এক কোটি টাকা পর্যন্ত জরিমানাও করা হতে…

আরও পড়ুন
দেশ 

‘‘আমরা বিষয়টিকে গড়পড়তা ভাবে চলতে দিতে পারি না’’ নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের

ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় (নিট-ইউজি) প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলায় কেন্দ্রকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি অলোক আরাধ্যের ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের উদ্দেশে বলেছে, ‘‘আমরা বিষয়টিকে গড়পড়তা ভাবে চলতে দিতে পারি না।’’ শুক্রবারের শুনানিতে সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং নিট-এর আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (এনটিএ) পরীক্ষার ব্যবস্থায় একের পর এক ভুলত্রুটি বন্ধ করার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে দুই বিচারপতির বেঞ্চ কেন্দ্রকে জানিয়েছে যে, প্রশ্নফাঁসের এই বিষয়টি তারা ‘খুব নিবিড় ভাবে পর্যবেক্ষণ’ করবে এবং ‘নিয়মিত অগ্রগতি পর্যালোচনা’ করবে। শীর্ষ আদালতের ঘোষণা, ‘‘আমরা নিশ্চিত করব…

আরও পড়ুন