বর্তমান প্রজন্মের মন জিততে গেলে নির্দেশ নয়, তাদের সঙ্গে আলোচনা জরুরি : মোহন ভাগবত
আজকের তরুণ প্রজন্ম বিভ্রান্ত বা দিশাহীন নয়। ওদের বুঝতে গেলে নির্দেশ না দিয়ে আলোচনার মাধ্যমে বিষয় মিটিয়ে ফেলা উচিত। ছাত্র আন্দোলনে যখন দেশ ফুটছে, সেই আবহে সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নিটের প্রশ্নফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে দিল্লি যন্তর মন্তর থেকে দেশের নানা প্রান্তে ছাত্র আন্দোলন ছড়িয়েছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন মোদী সরকারকে তরুণ প্রজন্ম কাঠাগড়ায় তুলছে, সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক (আরএসএস) প্রধান বার্তা দিলেন আজকের তরুণ প্রজন্মকে বোঝার চেষ্টা করতে হবে। এই নতুন প্রজন্ম প্রশ্ন করতে জানে। ধমকে বা নির্দেশ দিয়ে নয়,…
আরও পড়ুন