দেশ 

ধ্বনি ভোটে লোকসভায় পাশ ‘দ্য পাবলিক একজামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’

শেয়ার করুন

তীব্র হট্টগোল ও হইচইয়ের মধ্যে বুধবার লোকসভায় ধ্বনিভোটে পাস হয়ে গেল ‘দ্য পাবলিক একজামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ (Anti Paper Leak Bill 2026)। বৃহস্পতিবার এই বিল পেশ করা হবে রাজ্যসভায়।

এনটিএ (NTA) বিতর্ক এবং দেশজুড়ে নিট (NEET) পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের পটভূমিতে এই সংশোধনী বিলটি আনা হয়েছে। নতুন বিলে জালিয়াতি ও প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত অপরাধীদের জন্য বেশ কিছু কড়া বিধান রাখা হয়েছে।

১.পরীক্ষার প্রশ্ন ফাঁসে যুক্ত ব্যক্তিদের শাস্তি ৩-৫ বছর থেকে বাড়িয়ে সর্বনিম্ন ৫ বছর এবং সর্বোচ্চ ১০ বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। জরিমানার পরিমাণ ১০ লাখ থেকে বাড়িয়ে ৫০ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে।

২.কোনও বেসরকারি বা সার্ভিস প্রোভাইডার সংস্থা এই অপরাধে লিপ্ত থাকলে জরিমানা সর্বোচ্চ ১ কোটি থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে এবং সংস্থাকে ৮ বছরের জন্য ব্যান করার নিয়ম রাখা হয়েছে।

৩. মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা ও ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের কথা বিলে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই এই ইস্যুতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে এদিনই প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে সিবিআই (CBI)-এর পেশ করা চার্জশিট গ্রহণ করেছে দিল্লির বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট (NEET paper leak CBI chargesheet)। সিবিআই মঙ্গলবার মোট ১৩ জন গ্রেফতার হওয়া অভিযুক্তের বিরুদ্ধে এই চার্জশিট পেশ করেছিল। সিবিআই-এর আইনজীবীদের আবেদনের ভিত্তিতে মামলার অতিরিক্ত নথি পেশ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আরও তিন দিনের সময়সীমা মঞ্জুর করেছে আদালত।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ