‘‘আমরা বিষয়টিকে গড়পড়তা ভাবে চলতে দিতে পারি না’’ নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের
ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় (নিট-ইউজি) প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলায় কেন্দ্রকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি অলোক আরাধ্যের ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের উদ্দেশে বলেছে, ‘‘আমরা বিষয়টিকে গড়পড়তা ভাবে চলতে দিতে পারি না।’’ শুক্রবারের শুনানিতে সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং নিট-এর আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (এনটিএ) পরীক্ষার ব্যবস্থায় একের পর এক ভুলত্রুটি বন্ধ করার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে দুই বিচারপতির বেঞ্চ কেন্দ্রকে জানিয়েছে যে, প্রশ্নফাঁসের এই বিষয়টি তারা ‘খুব নিবিড় ভাবে পর্যবেক্ষণ’ করবে এবং ‘নিয়মিত অগ্রগতি পর্যালোচনা’ করবে। শীর্ষ আদালতের ঘোষণা, ‘‘আমরা নিশ্চিত করব…
আরও পড়ুন