দেশ 

জয়পুরে অনুষ্ঠিত হল ‘ওয়াক্‌ফ ও অভিন্ন দেওয়ানি বিধি’ বিষয়ক জাতীয় আলোচনাসভা 

শেয়ার করুন

জয়পুর, ১ আগস্ট: সোস্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার উদ্যোগে রাজস্থানের জয়পুরে হোটেল আর্কো প্যালেসে “সাংবিধানিক অধিকার রক্ষার বিষয়কে কেন্দ্র করে ওয়াক্‌ফ ও অভিন্ন দেওয়ানি বিধি বিষয়ক একটি জাতীয় আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এই আলোচনাসভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মীয় আলেম-উলামা, আইন বিশেষজ্ঞ, সংসদ সদস্য, আইনজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনৈতিক নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাঁরা ওয়াক্‌ফ এবং প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড)-এর সাংবিধানিক, আইনগত ও সামাজিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা সর্বসম্মতিক্রমে মত প্রকাশ করেন যে, দেশের সাংবিধানিক অধিকারসমূহ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এ বিষয়ে দেশব্যাপী জনসচেতনতা গড়ে তুলতে হবে। একই সঙ্গে তাঁরা দেশের বহুত্ববাদ, অন্তর্ভুক্তিমূলক চেতনা ও সামাজিক সম্প্রীতির ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে তৃণমূল পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

 

আলোচনাসভায় সভাপতিত্ব করেন এসডিপিআই-এর জাতীয় সভাপতি এম. কে. ফাইজি। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের জাতীয় সহ-সভাপতি ও প্রাক্তন সাংসদ মাওলানা ওবায়দুল্লাহ আজমি; অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল’ বোর্ডের জাতীয় সহ-সভাপতি জাহির আব্বাস রিজভি; ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার জাতীয় সহ-সভাপতি মুজতবা ফারুক; সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট শাহিদ হাসান; আজমের শরিফ দরগাহের আস্থান-এ-আলিয়ার গাদ্দি নিশান সৈয়দ সারওয়ার চিশতি; সুপ্রিম কোর্টের আইনজীবী ও অল ইন্ডিয়া মুসলিম মজলিস-ই-মুশাওয়ারাতের জাতীয় সভাপতি ফিরোজ আহমদ; প্রাক্তন বিধায়ক আমিনুল ইসলাম; ফাহাদ রহমানি; মিল্লাত টাইমস-এর প্রধান সম্পাদক শামস তাবরেজ কাসমি; মিল্লাত টাইমস-এর সাংবাদিক জুবায়ের আহমদ; জমিয়তে উলামা-ই-হিন্দের রাজ্য সহ-সভাপতি হাফিজ মনজুর আলি খান; এসডিপিআই-এর জাতীয় সহ-সভাপতি মোহাম্মদ শাফি ও সীতারাম খোইওয়াল; এসডিপিআই মধ্যপ্রদেশ রাজ্য সভাপতি অ্যাডভোকেট বিদ্যারাজ মালভিয়া এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আরও বহু বিশিষ্ট অতিথিবৃন্দ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ